বাংলাদেশ    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

শীতকালে ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত?

সুরমা নিউজ
ডেস্ক নিউজ, ১২ ফলোয়ার
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ০২:২০ পিএম
পাঠক: ১৫ জন
প্রিন্ট

শীতকালে ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত?

শীতের মৌসুম চলে এসেছে এবং আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে দৈনন্দিন ব্যবহারের বৈদ্যুতিক যন্ত্রপাতির যত্নেও পরিবর্তন আনতে হয়। খাবার দীর্ঘক্ষণ নিরাপদ ও সতেজ রাখতে শীতকালেও ফ্রিজের তাপমাত্রা নির্দিষ্ট সীমার মধ্যে রাখা জরুরি। বাইরের আবহাওয়ার তাপমাত্রা কমে গেলে ফ্রিজের ভেতরের পরিবেশেও তার প্রভাব পড়তে পারে। তাই প্রয়োজন অনুযায়ী সেটিংস ঠিক না রাখলে খাবার দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কা থাকে এবং ভুল তাপমাত্রায় ফ্রিজ চালালে বিদ্যুৎ খরচও বাড়তে পারে।

সাধারণত ফ্রিজের দরজা খুললে ভেতরের দিকে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য একটি ডায়াল বা কন্ট্রোল থাকে এবং আধুনিক কিছু ফ্রিজে গ্রীষ্ম ও শীতের জন্য আলাদা সেটিংস দেওয়া থাকে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, শীতকালে ফ্রিজের তাপমাত্রা ১ দশমিক ৭ থেকে ৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা যেতে পারে। এতে খাবার সংরক্ষণের পাশাপাশি বিদ্যুৎ খরচেও সাশ্রয় হতে পারে। তবে বাইরের আবহাওয়া ঠান্ডা বলে ফ্রিজের শীতলতা অতিরিক্ত কমিয়ে দেওয়া ঠিক নয়।

ঘরের তাপমাত্রা, ফ্রিজে খাবারের পরিমাণ এবং দরজা কতবার খোলা-বন্ধ করা হচ্ছে—এসব বিষয়ের ওপরও ভেতরের তাপমাত্রা নির্ভর করে। ফ্রিজের ভেতরে রাখা খাবার ঠান্ডা মনে হলেই তাপমাত্রা সঠিক আছে, তা নিশ্চিত হওয়া যায় না। তাই সম্ভব হলে থার্মোমিটার দিয়ে ভেতরের তাপমাত্রা পরীক্ষা করুন। পাশাপাশি ফ্রিজের মডেল অনুযায়ী সঠিক সেটিংস জানতে প্রস্তুতকারকের নির্দেশিকা অনুসরণ করুন। ফ্রিজে এ ধরনের নির্দেশনা না থাকলে প্রস্তুতকারকের দেওয়া ম্যানুয়াল দেখে সেটিংস নির্ধারণ করা উচিত।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউটস গ্রুপের আনুষ্ঠানিক যাত্রা শুরু

পটুয়াখালীতে মানসিক রোগী দিয়ে চলছে কোমলমতি শিশুদের পাঠদান!

মিরপুরে বিএনপির তৃণমূলে ক্ষোভ: ‘দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কাউকে ছাড় নয়’

মিরপুরে লেগুনা স্ট্যান্ড দখল ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

ছয় মাসেও দায়িত্ব নিতে পারছে না নবনির্বাচিত কমিটি, বাধার অভিযোগ

সড়ক দখল আর বেপরোয়া অটোরিকশার বলি ১৩ বছরের আহনাফ

সড়ক দখল আর বেপরোয়া অটোরিকশার বলি ১৩ বছরের আহনাফ

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

সুরমা নিউজ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

শীতকালে ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত?

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

শীতের মৌসুম চলে এসেছে এবং আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে দৈনন্দিন ব্যবহারের বৈদ্যুতিক যন্ত্রপাতির যত্নেও পরিবর্তন আনতে হয়। খাবার দীর্ঘক্ষণ নিরাপদ ও সতেজ রাখতে শীতকালেও ফ্রিজের তাপমাত্রা নির্দিষ্ট সীমার মধ্যে রাখা জরুরি। বাইরের আবহাওয়ার তাপমাত্রা কমে গেলে ফ্রিজের ভেতরের পরিবেশেও তার প্রভাব পড়তে পারে। তাই প্রয়োজন অনুযায়ী সেটিংস ঠিক না রাখলে খাবার দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কা থাকে এবং ভুল তাপমাত্রায় ফ্রিজ চালালে বিদ্যুৎ খরচও বাড়তে পারে।

সাধারণত ফ্রিজের দরজা খুললে ভেতরের দিকে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য একটি ডায়াল বা কন্ট্রোল থাকে এবং আধুনিক কিছু ফ্রিজে গ্রীষ্ম ও শীতের জন্য আলাদা সেটিংস দেওয়া থাকে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, শীতকালে ফ্রিজের তাপমাত্রা ১ দশমিক ৭ থেকে ৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা যেতে পারে। এতে খাবার সংরক্ষণের পাশাপাশি বিদ্যুৎ খরচেও সাশ্রয় হতে পারে। তবে বাইরের আবহাওয়া ঠান্ডা বলে ফ্রিজের শীতলতা অতিরিক্ত কমিয়ে দেওয়া ঠিক নয়।

ঘরের তাপমাত্রা, ফ্রিজে খাবারের পরিমাণ এবং দরজা কতবার খোলা-বন্ধ করা হচ্ছে—এসব বিষয়ের ওপরও ভেতরের তাপমাত্রা নির্ভর করে। ফ্রিজের ভেতরে রাখা খাবার ঠান্ডা মনে হলেই তাপমাত্রা সঠিক আছে, তা নিশ্চিত হওয়া যায় না। তাই সম্ভব হলে থার্মোমিটার দিয়ে ভেতরের তাপমাত্রা পরীক্ষা করুন। পাশাপাশি ফ্রিজের মডেল অনুযায়ী সঠিক সেটিংস জানতে প্রস্তুতকারকের নির্দেশিকা অনুসরণ করুন। ফ্রিজে এ ধরনের নির্দেশনা না থাকলে প্রস্তুতকারকের দেওয়া ম্যানুয়াল দেখে সেটিংস নির্ধারণ করা উচিত।

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন
শীতকালে ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত?
0:00 / 0:00
1x