বাংলাদেশ    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

নারী শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ বিকাশে নতুন উদ্যোগ

শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউটস গ্রুপের আনুষ্ঠানিক যাত্রা শুরু

সুরমা নিউজ
ডেস্ক নিউজ, ১২ ফলোয়ার
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ১২:২১ এএম
পাঠক: ৭৯১ জন
প্রিন্ট

শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউটস গ্রুপের আনুষ্ঠানিক যাত্রা শুরু
সংগৃহীত ছবি

ঢাকা: রাজধানীর পল্লবীতে অবস্থিত শহীদ জিয়া মহিলা কলেজে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে রোভার স্কাউটস গ্রুপ। কলেজ প্রতিষ্ঠার ৩৩ বছরের পথচলায় নানা সীমাবদ্ধতা ও প্রতিকূলতা পেরিয়ে শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল শনিবার (৭ নভেম্বর) আনুষ্ঠানিক উদ্বোধন ও দীক্ষা অনুষ্ঠানের মধ্য দিয়ে এ গ্রুপের কার্যক্রম শুরু হয়।

শহীদ জিয়া মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি সাঈদুল হোসেন সাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. ইকবাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক এ কে এম হাফিজুল্লাহ খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মো. মঈনুল হক মঈন, স্কাউটসের ঢাকা অঞ্চলের কমিশনার ওমর আলী, নায়েমের উপপরিচালক আয়েশা আক্তার, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল খোশনবিশ, ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খালেকুজ্জামান জুয়েল এবং এমডিসি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন।

বক্তারা শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউটস গ্রুপ প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের বিকাশ, আত্মনির্ভরশীলতা, শৃঙ্খলা, সামাজিক দায়বদ্ধতা ও সেবার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ উদ্যোগ নারী শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

তারা কলেজের শিক্ষা কার্যক্রমের অগ্রগতি, অবকাঠামোগত উন্নয়ন ও সার্বিক কল্যাণে সহযোগিতার আশ্বাস দেন। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠান শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

এদিকে, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন এবং দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই চলবে না; তাদের মধ্যে শৃঙ্খলাবোধ, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনার বিকাশ ঘটাতে হবে। একটি গণতান্ত্রিক, মানবিক ও সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠায় ভবিষ্যৎ প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

রোভার স্কাউটস গ্রুপের প্রতিষ্ঠা এবং জাতীয় দিবস উদযাপনের মধ্য দিয়ে শহীদ জিয়া মহিলা কলেজের শিক্ষা, সংস্কৃতি ও সহশিক্ষামূলক কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হলো।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ৫/৫ (১ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউটস গ্রুপের আনুষ্ঠানিক যাত্রা শুরু

শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউটস গ্রুপের আনুষ্ঠানিক যাত্রা শুরু

পটুয়াখালীতে মানসিক রোগী দিয়ে চলছে কোমলমতি শিশুদের পাঠদান!

মিরপুরে বিএনপির তৃণমূলে ক্ষোভ: ‘দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কাউকে ছাড় নয়’

মিরপুরে লেগুনা স্ট্যান্ড দখল ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

ছয় মাসেও দায়িত্ব নিতে পারছে না নবনির্বাচিত কমিটি, বাধার অভিযোগ

সড়ক দখল আর বেপরোয়া অটোরিকশার বলি ১৩ বছরের আহনাফ

সড়ক দখল আর বেপরোয়া অটোরিকশার বলি ১৩ বছরের আহনাফ

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

সুরমা নিউজ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউটস গ্রুপের আনুষ্ঠানিক যাত্রা শুরু

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

ঢাকা: রাজধানীর পল্লবীতে অবস্থিত শহীদ জিয়া মহিলা কলেজে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে রোভার স্কাউটস গ্রুপ। কলেজ প্রতিষ্ঠার ৩৩ বছরের পথচলায় নানা সীমাবদ্ধতা ও প্রতিকূলতা পেরিয়ে শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল শনিবার (৭ নভেম্বর) আনুষ্ঠানিক উদ্বোধন ও দীক্ষা অনুষ্ঠানের মধ্য দিয়ে এ গ্রুপের কার্যক্রম শুরু হয়।

শহীদ জিয়া মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি সাঈদুল হোসেন সাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. ইকবাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক এ কে এম হাফিজুল্লাহ খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মো. মঈনুল হক মঈন, স্কাউটসের ঢাকা অঞ্চলের কমিশনার ওমর আলী, নায়েমের উপপরিচালক আয়েশা আক্তার, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল খোশনবিশ, ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খালেকুজ্জামান জুয়েল এবং এমডিসি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন।

বক্তারা শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউটস গ্রুপ প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের বিকাশ, আত্মনির্ভরশীলতা, শৃঙ্খলা, সামাজিক দায়বদ্ধতা ও সেবার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ উদ্যোগ নারী শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

তারা কলেজের শিক্ষা কার্যক্রমের অগ্রগতি, অবকাঠামোগত উন্নয়ন ও সার্বিক কল্যাণে সহযোগিতার আশ্বাস দেন। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠান শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

এদিকে, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন এবং দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই চলবে না; তাদের মধ্যে শৃঙ্খলাবোধ, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনার বিকাশ ঘটাতে হবে। একটি গণতান্ত্রিক, মানবিক ও সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠায় ভবিষ্যৎ প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

রোভার স্কাউটস গ্রুপের প্রতিষ্ঠা এবং জাতীয় দিবস উদযাপনের মধ্য দিয়ে শহীদ জিয়া মহিলা কলেজের শিক্ষা, সংস্কৃতি ও সহশিক্ষামূলক কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হলো।

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x