বাংলাদেশ    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

বিশেষ প্রতিবেদন

শূন্য রানে ৩ উইকেট হারিয়ে ভারতের বিব্রতকর রেকর্ড

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩৩৩ রানের পাহাড় গড়েছে স্বাগতিক দল। উইল ইয়ংয়ের ১২৫ রান এবং টিম সেইফার্টের ৫৮ রানের ওপর ভর করে এই বিশাল সংগ্রহ দাঁড় করায় কিউইরা। শুভমান গিলের দলের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৩৪ রানের। তবে রান তাড়া করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই বড় ধাক্কা খায় ভারত। ম্যাট হেনরির করা প্রথম ওভারেই তিন টপ অর্ডার ব্যাটারকে সাজঘরে ফেরান নিউজিল্যান্ডের এই পেসার। ওভারের প্রথম বলেই আউট হন রোহিত শর্মা এবং শেষ দুই বলে ফেরেন বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। এর ফলে ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো দলীয় রান শূন্য থাকতেই প্রথম তিন উইকেট হারানোর বিব্রতকর রেকর্ডের সম্মুখীন হয়েছে ভারত। ওয়ানডে ক্রিকেটে এ নিয়ে পঞ্চমবারের মতো কোনো দল শূন্য রানে প্রথম তিন উইকেট হারাল। এর আগে চলতি বছর মিরপুরে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়াও একই পরিস্থিতির মুখোমুখি হয়েছিল।

শূন্য রানে ৩ উইকেট হারিয়ে ভারতের বিব্রতকর রেকর্ড