বাংলাদেশ    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

খেলাধুলা

ধামরাইয়ে দক্ষিণপাড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

ঢাকার ধামরাইয়ে দক্ষিণপাড়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-১৪)-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৬ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় দক্ষিণপাড়া যুব সমাজের আয়োজনে এই জমকালো ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় পাওয়ার হাউস এফসি ও ফ্যালকন ফিউরি এফসি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন। টুর্নামেন্টের উদ্বোধন করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব শামসুল ইসলাম। টুর্নামেন্ট পরিচালনা পরিষদের সভাপতি ও পৌর যুবদলের সদস্য সহিদুল ইসলাম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখাই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা।

ধামরাইয়ে দক্ষিণপাড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন