বাংলাদেশ    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

জীবনধারা

ফুটপাত দখলমুক্ত করতে আর কোনো ছাড় নয়: ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ফুটপাতগুলো জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করার কঠোর ঘোষণা দিয়েছেন প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। শনিবার (২৬ সেপ্টেম্বর) মিরপুরে বিশেষ পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধনকালে তিনি জানান, এখন থেকে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে আর কোনো নোটিশ নয়, সরাসরি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালানো হবে। শফিকুল ইসলাম বলেন, ফুটপাত জনগণের চলাচলের জন্য এবং এর নিরাপত্তা নিশ্চিত করা ডিএনসিসির দায়িত্ব। তিনি আরও জানান, মিরপুর-১০ ফলপট্টি এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে এবং যারা পুনরায় ফুটপাত দখল করবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মেট্রোরেলের পিলারে লাগানো অবৈধ পোস্টার ও লিফলেট নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রশাসক আগামী ৭২ ঘণ্টার মধ্যে তা অপসারণের নির্দেশ দিয়েছেন। এছাড়া আগামী তিন মাসের মধ্যে ঢাকাকে ডেঙ্গুমুক্ত করার লক্ষ্যে প্রতিদিন বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি। ডেঙ্গু নিয়ন্ত্রণে স্থানীয় প্রতিনিধি ও কর্মকর্তাদের মাধ্যমে খোলা চিঠি বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে, যাতে আবাসিক ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে লার্ভা পাওয়া গেলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।

ফুটপাত দখলমুক্ত করতে আর কোনো ছাড় নয়: ডিএনসিসি প্রশাসক