বাংলাদেশ    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

আলিবাবায় মিলবে রিমার্কের পণ্য, চুক্তি সই

সুরমা নিউজ
ডেস্ক নিউজ, ১২ ফলোয়ার
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২০ এএম
পাঠক: ৮ জন
প্রিন্ট

আলিবাবায় মিলবে রিমার্কের পণ্য, চুক্তি সই

আলিবাবা প্ল্যাটফর্মে রিমার্কের পণ্য কেনার সুযোগ পেতে যাচ্ছেন আন্তর্জাতিক ক্রেতারা। এ লক্ষ্যে আলিবাবার বাংলাদেশী এজেন্ট স্কাইটেক গ্লোবাল লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষর করেছে রিমার্ক।

সোমবার রাজধানীর গুলশানে রিমার্কের করপোরেট কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। রিমার্কের ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের এডিশনাল অপারেটিভ ডিরেক্টর শুভ কুমার সাহা এবং স্কাইটেক গ্লোবালের প্রধান পরিচালন কর্মকর্তা রিদওয়ান আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এর ফলে বিশ্বের বিভিন্ন দেশের ক্রেতারা আলিবাবার মাধ্যমে রিমার্কের বিভিন্ন ব্র্যান্ডের পণ্য, প্যাকেজিং সামগ্রী ও উৎপাদনসংশ্লিষ্ট সেবা সংগ্রহ করতে পারবেন। প্রাথমিক পর্যায়ে আলিবাবায় রিমার্কের লিলি, নিওর, সিওডিল, স্কিনমিন্ট, অরিক্স, সানবিট, একনল ও লিটল ওয়ানসহ বিভিন্ন ব্র্যান্ডের এক হাজারের বেশি পণ্য তালিকাভুক্ত করা হচ্ছে।

স্কিনকেয়ার, পারসোনাল কেয়ার, হেয়ার কেয়ার, হোমকেয়ার ও বেবিকেয়ার খাতের এসব পণ্যের তালিকা পর্যায়ক্রমে আরও বাড়ানো হবে। এ ছাড়া কাস্টমাইজড প্যাকেজিং, মোল্ড, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ও উৎপাদনসংশ্লিষ্ট সেবাও আন্তর্জাতিক ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে।

রিমার্কের করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান আরিফুল ইসলাম জানান, আলিবাবাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারে রিমার্কের উপস্থিতি আরও সুসংহত করা এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

উল্লেখ্য, রিমার্কের পণ্য বর্তমানে থাইল্যান্ড, শ্রীলঙ্কা, নেপাল, ভারত, ওমান, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনসহ বিশ্বের বিভিন্ন দেশে নিয়মিত রপ্তানি করা হচ্ছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউটস গ্রুপের আনুষ্ঠানিক যাত্রা শুরু

পটুয়াখালীতে মানসিক রোগী দিয়ে চলছে কোমলমতি শিশুদের পাঠদান!

মিরপুরে বিএনপির তৃণমূলে ক্ষোভ: ‘দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কাউকে ছাড় নয়’

মিরপুরে লেগুনা স্ট্যান্ড দখল ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক

ছয় মাসেও দায়িত্ব নিতে পারছে না নবনির্বাচিত কমিটি, বাধার অভিযোগ

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

সড়ক দখল আর বেপরোয়া অটোরিকশার বলি ১৩ বছরের আহনাফ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

আলিবাবায় মিলবে রিমার্কের পণ্য, চুক্তি সই

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

আলিবাবা প্ল্যাটফর্মে রিমার্কের পণ্য কেনার সুযোগ পেতে যাচ্ছেন আন্তর্জাতিক ক্রেতারা। এ লক্ষ্যে আলিবাবার বাংলাদেশী এজেন্ট স্কাইটেক গ্লোবাল লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষর করেছে রিমার্ক।

সোমবার রাজধানীর গুলশানে রিমার্কের করপোরেট কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। রিমার্কের ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের এডিশনাল অপারেটিভ ডিরেক্টর শুভ কুমার সাহা এবং স্কাইটেক গ্লোবালের প্রধান পরিচালন কর্মকর্তা রিদওয়ান আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এর ফলে বিশ্বের বিভিন্ন দেশের ক্রেতারা আলিবাবার মাধ্যমে রিমার্কের বিভিন্ন ব্র্যান্ডের পণ্য, প্যাকেজিং সামগ্রী ও উৎপাদনসংশ্লিষ্ট সেবা সংগ্রহ করতে পারবেন। প্রাথমিক পর্যায়ে আলিবাবায় রিমার্কের লিলি, নিওর, সিওডিল, স্কিনমিন্ট, অরিক্স, সানবিট, একনল ও লিটল ওয়ানসহ বিভিন্ন ব্র্যান্ডের এক হাজারের বেশি পণ্য তালিকাভুক্ত করা হচ্ছে।

স্কিনকেয়ার, পারসোনাল কেয়ার, হেয়ার কেয়ার, হোমকেয়ার ও বেবিকেয়ার খাতের এসব পণ্যের তালিকা পর্যায়ক্রমে আরও বাড়ানো হবে। এ ছাড়া কাস্টমাইজড প্যাকেজিং, মোল্ড, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ও উৎপাদনসংশ্লিষ্ট সেবাও আন্তর্জাতিক ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে।

রিমার্কের করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান আরিফুল ইসলাম জানান, আলিবাবাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারে রিমার্কের উপস্থিতি আরও সুসংহত করা এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

উল্লেখ্য, রিমার্কের পণ্য বর্তমানে থাইল্যান্ড, শ্রীলঙ্কা, নেপাল, ভারত, ওমান, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনসহ বিশ্বের বিভিন্ন দেশে নিয়মিত রপ্তানি করা হচ্ছে।

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x