বাংলাদেশ    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

সরকার ২ লাখ ৯৫ হাজার টন সার কিনবে

সুরমা নিউজ
ডেস্ক নিউজ, ১২ ফলোয়ার
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ০১:২১ পিএম
পাঠক: ২ জন
প্রিন্ট

সরকার ২ লাখ ৯৫ হাজার টন সার কিনবে

পাশাপাশি, বাংলাদেশের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার প্রস্তাব করা হয়েছে। এতে ব্যয় হবে ১৫৩ কোটি ৯ লাখ টাকা। ব্যাগিং চার্জ প্রতি টনে ৫ ডলারসহ প্রতি টনের দাম ধরা হয়েছে ৪১০ দশমিক ৮৭৫ ডলার।

ঢাকা, ১২ নভেম্বর, ২০২৬ (বাসস): কৃষি খাতে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ইউরিয়া, ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) ও ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সারসহ মোট ২ লাখ ৯৫ হাজার টন সার কেনার পৃথক প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে সরকার।

আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫৩তম সভায় প্রস্তাবগুলোর অনুমোদনের সুপারিশ করা হয়।

মোট সার কেনার মধ্যে রয়েছে ১ লাখ ৫৫ হাজার টন ইউরিয়া, ৮০ হাজার টন ডিএপি এবং ৬০ হাজার টন টিএসপি।

প্রস্তাব অনুযায়ী, কৃষি মন্ত্রণালয় মরক্কোর প্রতিষ্ঠান ওসিপি নিউট্রিক্রপস এস.এ থেকে সরকারি পর্যায়ে (জিটুজি) চুক্তির আওতায় ১০ম লটের ৩০ হাজার টন টিএসপি সার আমদানির প্রস্তাব করেছে। এতে ব্যয় ধরা হয়েছে ২৪৪ কোটি ১৮ লাখ টাকা। প্রতি টনের দাম পড়বে ৬৫৬ দশমিক ৬৭ মার্কিন ডলার।

একই প্রতিষ্ঠান থেকে ১১তম লটের আরও ৩০ হাজার টন টিএসপি সার আমদানির প্রস্তাব করা হয়েছে। এতে ধরা হয়েছে ২৪৪ কোটি ৯৪ লাখ টাকা। প্রতি টনের দাম ধরা হয়েছে ৬৫৬ দশমিক ৩৩ ডলার।

এ ছাড়া একই প্রতিষ্ঠান থেকে ঐচ্ছিক ৬ষ্ঠ লটের ৪০ হাজার টন এবং নিশ্চিত ৮ম লটের আরও ৪০ হাজার টন ডিএপি সার আমদানির প্রস্তাব করা হয়েছে। প্রতিটি চালানের জন্য ব্যয় ধরা হয়েছে ৪২৩ কোটি ৭৯ লাখ টাকা। প্রতি টনের দাম পড়বে ৮৫১ দশমিক ৬৭ ডলার।

এছাড়া, শিল্প মন্ত্রণালয় সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৯ম লটে (ঐচ্ছিক প্রথম লট) ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব করেছে। এতে ব্যয় হবে ২১৪ কোটি টাকা। প্রতি টনের দাম ধরা হয়েছে ৪৩২ দশমিক ৫০ ডলার।

একই প্রতিষ্ঠান থেকে ১০ম লটে (ঐচ্ছিক দ্বিতীয় লট) আরও ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ২১৪ কোটি ৪ লাখ টাকা। প্রতি টনের দাম পড়বে ৪৩০ দশমিক ৮৩ ডলার।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব থেকে ৪৫ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ২৮৯ কোটি ৯৩ লাখ টাকা। প্রতি টনের দাম পড়বে ৫১৯ দশমিক ১৭ ডলার।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউটস গ্রুপের আনুষ্ঠানিক যাত্রা শুরু

পটুয়াখালীতে মানসিক রোগী দিয়ে চলছে কোমলমতি শিশুদের পাঠদান!

মিরপুরে বিএনপির তৃণমূলে ক্ষোভ: ‘দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কাউকে ছাড় নয়’

মিরপুরে লেগুনা স্ট্যান্ড দখল ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

ছয় মাসেও দায়িত্ব নিতে পারছে না নবনির্বাচিত কমিটি, বাধার অভিযোগ

সড়ক দখল আর বেপরোয়া অটোরিকশার বলি ১৩ বছরের আহনাফ

সড়ক দখল আর বেপরোয়া অটোরিকশার বলি ১৩ বছরের আহনাফ

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

সুরমা নিউজ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সরকার ২ লাখ ৯৫ হাজার টন সার কিনবে

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

পাশাপাশি, বাংলাদেশের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার প্রস্তাব করা হয়েছে। এতে ব্যয় হবে ১৫৩ কোটি ৯ লাখ টাকা। ব্যাগিং চার্জ প্রতি টনে ৫ ডলারসহ প্রতি টনের দাম ধরা হয়েছে ৪১০ দশমিক ৮৭৫ ডলার।

ঢাকা, ১২ নভেম্বর, ২০২৬ (বাসস): কৃষি খাতে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ইউরিয়া, ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) ও ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সারসহ মোট ২ লাখ ৯৫ হাজার টন সার কেনার পৃথক প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে সরকার।

আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫৩তম সভায় প্রস্তাবগুলোর অনুমোদনের সুপারিশ করা হয়।

মোট সার কেনার মধ্যে রয়েছে ১ লাখ ৫৫ হাজার টন ইউরিয়া, ৮০ হাজার টন ডিএপি এবং ৬০ হাজার টন টিএসপি।

প্রস্তাব অনুযায়ী, কৃষি মন্ত্রণালয় মরক্কোর প্রতিষ্ঠান ওসিপি নিউট্রিক্রপস এস.এ থেকে সরকারি পর্যায়ে (জিটুজি) চুক্তির আওতায় ১০ম লটের ৩০ হাজার টন টিএসপি সার আমদানির প্রস্তাব করেছে। এতে ব্যয় ধরা হয়েছে ২৪৪ কোটি ১৮ লাখ টাকা। প্রতি টনের দাম পড়বে ৬৫৬ দশমিক ৬৭ মার্কিন ডলার।

একই প্রতিষ্ঠান থেকে ১১তম লটের আরও ৩০ হাজার টন টিএসপি সার আমদানির প্রস্তাব করা হয়েছে। এতে ধরা হয়েছে ২৪৪ কোটি ৯৪ লাখ টাকা। প্রতি টনের দাম ধরা হয়েছে ৬৫৬ দশমিক ৩৩ ডলার।

এ ছাড়া একই প্রতিষ্ঠান থেকে ঐচ্ছিক ৬ষ্ঠ লটের ৪০ হাজার টন এবং নিশ্চিত ৮ম লটের আরও ৪০ হাজার টন ডিএপি সার আমদানির প্রস্তাব করা হয়েছে। প্রতিটি চালানের জন্য ব্যয় ধরা হয়েছে ৪২৩ কোটি ৭৯ লাখ টাকা। প্রতি টনের দাম পড়বে ৮৫১ দশমিক ৬৭ ডলার।

এছাড়া, শিল্প মন্ত্রণালয় সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৯ম লটে (ঐচ্ছিক প্রথম লট) ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব করেছে। এতে ব্যয় হবে ২১৪ কোটি টাকা। প্রতি টনের দাম ধরা হয়েছে ৪৩২ দশমিক ৫০ ডলার।

একই প্রতিষ্ঠান থেকে ১০ম লটে (ঐচ্ছিক দ্বিতীয় লট) আরও ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ২১৪ কোটি ৪ লাখ টাকা। প্রতি টনের দাম পড়বে ৪৩০ দশমিক ৮৩ ডলার।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব থেকে ৪৫ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ২৮৯ কোটি ৯৩ লাখ টাকা। প্রতি টনের দাম পড়বে ৫১৯ দশমিক ১৭ ডলার।

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন
সরকার ২ লাখ ৯৫ হাজার টন সার কিনবে
0:00 / 0:00
1x