বাংলাদেশ    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

পরিবেশ ও জলবায়ু

আটঘরিয়ায় প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের শিবপুর গ্রামে নিজ ঘর থেকে চাম্পা খাতুন (২২) নামের এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃত চাম্পা খাতুন ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী আসলাম হোসেনের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে প্রতিবেশী লোকজন ঘর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়দের জানান। এরপর তারা ঘরের ভেতরে বৈদ্যুতিক ফ্যানের সঙ্গে চাম্পা খাতুনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। প্রাথমিক ধারণা করা হচ্ছে, চার থেকে পাঁচ দিন আগেই তার মৃত্যু হয়েছে। ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমির উদ্দিন জানান, চাম্পা খাতুন মানসিকভাবে অসুস্থ ছিলেন। স্থানীয়দের ধারণা, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে আটঘরিয়া থানার ওসি নাজমুল হক জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া সম্ভব নয়।

আটঘরিয়ায় প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার