বাংলাদেশ    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুত ৯৭.৬৯ বিসিএফ

সুরমা নিউজ
ডেস্ক নিউজ, ১২ ফলোয়ার
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২০ এএম
পাঠক: ১৩ জন
প্রিন্ট

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুত ৯৭.৬৯ বিসিএফ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে অবস্থিত সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপে নতুন গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। প্রাথমিক হিসাব অনুযায়ী, কূপটির দুটি পৃথক জোনে প্রায় ৯৭ দশমিক ৬৯ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত রয়েছে। গত সোমবার আনুষ্ঠানিকভাবে অগ্নিপ্রজ্বলনের মাধ্যমে কূপটিতে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাপেক্সের তথ্য অনুযায়ী, সফল পরীক্ষা-নিরীক্ষা শেষে কূপটি থেকে দৈনিক প্রায় ১০ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হতে পারে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বাপেক্সের নিজস্ব ‘বিজয়-১০’ রিগ ব্যবহার করে গত ৮ জুলাই এর খননকাজ শুরু হয়। প্রায় সাড়ে তিন মাসের প্রচেষ্টায় ৩ হাজার ২৮৯ মিটার গভীর পর্যন্ত খনন করে এই গ্যাসের সন্ধান পাওয়া যায়।

ভোক্তা পর্যায়ের বর্তমান বাজারমূল্য বিবেচনায় এই গ্যাসের আনুমানিক আর্থিক মূল্য প্রায় ৫ হাজার ৮০৯ কোটি টাকা। সুন্দলপুর সাউথ-১ কূপের প্রকল্প পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ১৫ দিন নিবিড় পর্যবেক্ষণ ও ড্রিল স্টেম টেস্ট পরীক্ষা চালানো হবে। এই পরীক্ষা শেষে কূপটির প্রকৃত মজুত ও উৎপাদন সক্ষমতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

সংশ্লিষ্টদের মতে, নতুন এই গ্যাসের সন্ধান দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, উৎপাদন সক্ষমতা নির্ধারণ এবং জাতীয় গ্রিডে সংযোগের কার্যক্রম সম্পন্ন হওয়ার পরই এর প্রকৃত সুফল পাওয়া যাবে। যথাযথ পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে এই আবিষ্কার পুরো দেশের জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউটস গ্রুপের আনুষ্ঠানিক যাত্রা শুরু

পটুয়াখালীতে মানসিক রোগী দিয়ে চলছে কোমলমতি শিশুদের পাঠদান!

মিরপুরে বিএনপির তৃণমূলে ক্ষোভ: ‘দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কাউকে ছাড় নয়’

মিরপুরে লেগুনা স্ট্যান্ড দখল ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

ছয় মাসেও দায়িত্ব নিতে পারছে না নবনির্বাচিত কমিটি, বাধার অভিযোগ

সড়ক দখল আর বেপরোয়া অটোরিকশার বলি ১৩ বছরের আহনাফ

সড়ক দখল আর বেপরোয়া অটোরিকশার বলি ১৩ বছরের আহনাফ

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

সুরমা নিউজ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুত ৯৭.৬৯ বিসিএফ

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে অবস্থিত সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপে নতুন গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। প্রাথমিক হিসাব অনুযায়ী, কূপটির দুটি পৃথক জোনে প্রায় ৯৭ দশমিক ৬৯ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত রয়েছে। গত সোমবার আনুষ্ঠানিকভাবে অগ্নিপ্রজ্বলনের মাধ্যমে কূপটিতে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাপেক্সের তথ্য অনুযায়ী, সফল পরীক্ষা-নিরীক্ষা শেষে কূপটি থেকে দৈনিক প্রায় ১০ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হতে পারে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বাপেক্সের নিজস্ব ‘বিজয়-১০’ রিগ ব্যবহার করে গত ৮ জুলাই এর খননকাজ শুরু হয়। প্রায় সাড়ে তিন মাসের প্রচেষ্টায় ৩ হাজার ২৮৯ মিটার গভীর পর্যন্ত খনন করে এই গ্যাসের সন্ধান পাওয়া যায়।

ভোক্তা পর্যায়ের বর্তমান বাজারমূল্য বিবেচনায় এই গ্যাসের আনুমানিক আর্থিক মূল্য প্রায় ৫ হাজার ৮০৯ কোটি টাকা। সুন্দলপুর সাউথ-১ কূপের প্রকল্প পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ১৫ দিন নিবিড় পর্যবেক্ষণ ও ড্রিল স্টেম টেস্ট পরীক্ষা চালানো হবে। এই পরীক্ষা শেষে কূপটির প্রকৃত মজুত ও উৎপাদন সক্ষমতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

সংশ্লিষ্টদের মতে, নতুন এই গ্যাসের সন্ধান দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, উৎপাদন সক্ষমতা নির্ধারণ এবং জাতীয় গ্রিডে সংযোগের কার্যক্রম সম্পন্ন হওয়ার পরই এর প্রকৃত সুফল পাওয়া যাবে। যথাযথ পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে এই আবিষ্কার পুরো দেশের জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x