বাংলাদেশ    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

শিক্ষাঙ্গনে মাদক ও জুয়া বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বড় পদক্ষেপ

সুরমা নিউজ
ডেস্ক নিউজ, ৯ ফলোয়ার
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পিএম

শিক্ষাঙ্গনে মাদক ও জুয়া বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বড় পদক্ষেপ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়ার আগ্রাসন ঠেকাতে বিশেষ প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তরুণ প্রজন্মকে মারাত্মক এই সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে এবং শিক্ষাঙ্গনে সুস্থ পরিবেশ নিশ্চিত করতেই এই নজরদারি ব্যবস্থা কার্যকর করা হবে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে দেশজুড়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের কথা বলা হলেও, কার্যক্রম শুরুর তারিখ বা কমিটির সদস্যদের বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, খুব দ্রুতই এ সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ নীতিমালা ও রূপরেখা প্রকাশ করা হবে। মূলত ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের সুপারিশের আলোকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গঠিত এই কমিটির কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) প্রতি মাসে প্রতিবেদন সংগ্রহ করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে জমা দেবে। এর মাধ্যমে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের জুলাই মাসে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাদকবিরোধী সচেতনতামূলক ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শনের নির্দেশ দিয়েছিল মাউশি। ধারাবাহিকভাবে নেওয়া সরকারের সেসব সচেতনার পাশাপাশি এবার সরাসরি প্রতিরোধ কমিটি গঠনের এই কঠোর পদক্ষেপ নেওয়া হলো।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জাতিসংঘের মঞ্চে জিয়া ও খালেদার পর এবার তারেক

সৌদি আরবের মক্কাসহ কয়েকটি অঞ্চলে জরুরি সতর্কতা জারি

আরসিইপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি: গঠিত হচ্ছে বিশেষ ওয়ার্কিং গ্রুপ

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন

সুরমা নিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষাঙ্গনে মাদক ও জুয়া বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বড় পদক্ষেপ

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়ার আগ্রাসন ঠেকাতে বিশেষ প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তরুণ প্রজন্মকে মারাত্মক এই সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে এবং শিক্ষাঙ্গনে সুস্থ পরিবেশ নিশ্চিত করতেই এই নজরদারি ব্যবস্থা কার্যকর করা হবে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে দেশজুড়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের কথা বলা হলেও, কার্যক্রম শুরুর তারিখ বা কমিটির সদস্যদের বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, খুব দ্রুতই এ সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ নীতিমালা ও রূপরেখা প্রকাশ করা হবে। মূলত ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের সুপারিশের আলোকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গঠিত এই কমিটির কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) প্রতি মাসে প্রতিবেদন সংগ্রহ করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে জমা দেবে। এর মাধ্যমে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের জুলাই মাসে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাদকবিরোধী সচেতনতামূলক ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শনের নির্দেশ দিয়েছিল মাউশি। ধারাবাহিকভাবে নেওয়া সরকারের সেসব সচেতনার পাশাপাশি এবার সরাসরি প্রতিরোধ কমিটি গঠনের এই কঠোর পদক্ষেপ নেওয়া হলো।

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x