বাংলাদেশ    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

তেলাপোকার দুধ নিয়ে নতুন বিতর্ক, ইলন মাস্কের প্রতিক্রিয়া

সুরমা নিউজ
ডেস্ক নিউজ, ১২ ফলোয়ার
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০২:০০ এএম
পাঠক: ১৩ জন
প্রিন্ট

তেলাপোকার দুধ নিয়ে নতুন বিতর্ক, ইলন মাস্কের প্রতিক্রিয়া

তেলাপোকার দুধ ভবিষ্যতে প্রোটিনের অন্যতম সম্ভাব্য সুপারফুড হতে পারে—এমন একটি বৈজ্ঞানিক প্রতিবেদনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। তবে বিষয়টি নিয়ে প্রকাশ্য বিরক্তি প্রকাশ করেছেন জনপ্রিয় মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও শতকোটিপতি ইলন মাস্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে উক্ত খবরের প্রেক্ষিতে এক শব্দের সংক্ষিপ্ত অথচ কড়া প্রতিক্রিয়ায় ইলন মাস্ক লিখেছেন, ঘিনঘিনে। গত শনিবার মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট-এর এক প্রতিবেদনে তেলাপোকার দুধের অবিশ্বাস্য পুষ্টিগুণ এবং বিকল্প খাদ্য হিসেবে এর সম্ভাবনা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদন অনুযায়ী, নামের সঙ্গে সাধারণ দুধ কথাটি যুক্ত থাকলেও এটি কিন্তু গাভী বা ছাগলের ঐতিহ্যবাহী দুধের মতো নয়। মূলত প্যাসিফিক বিটল ককরোচ নামক বিশেষ প্রজাতির স্ত্রী তেলাপোকা পেটের ভেতরে বেড়ে ওঠা ভ্রূণ বা বাচ্চাদের পুষ্টি জোগাতে এক ধরনের প্রোটিনসমৃদ্ধ তরল ক্ষরণ তৈরি করে। এই পদার্থটি পরে ঘন হয়ে ক্রিস্টাল বা কেলাসে পরিণত হয়। বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে, এসব প্রোটিন ক্রিস্টালে চর্বি, শর্করা ও বিপুল পরিমাণ ঘনীভূত পুষ্টি উপাদান রয়েছে—যা সাধারণ গরুর দুধের চেয়েও বহুগুণ বেশি প্রোটিন সমৃদ্ধ।

সাধারণ খামারের গবাদিপশুর দুধ দোহন করার মতো এটি সংগ্রহ করা মোটেও সহজ বিষয় নয়। গবেষকদের গর্ভবতী প্যাসিফিক বিটল ককরোচের পেট কেটে তার ভ্রূণ থেকে প্রোটিন ক্রিস্টালগুলো সাবধানে বের করে আনতে হয়। এই সংগ্রহ প্রক্রিয়া অত্যন্ত জটিল, সময়সাপেক্ষ ও চরম শ্রমসাধ্য। ফলে এটি এখনই বাণিজ্যিকভাবে বাজারজাত করা বা ব্যাপক হারে উৎপাদন করা প্রায় অসম্ভব। তাই গবেষকেরা ল্যাবরেটরিতে কৃত্রিম উপায়ে বা জিন প্রকৌশল ব্যবহার করে এই ক্রিস্টাল তৈরির বিকল্প পদ্ধতি খতিয়ে দেখছেন।

ইলন মাস্কের ঘিনঘিনে মন্তব্য করার পর বিশ্বজুড়ে সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের মাঝে হাসির রোল উঠেছে। কেউ বিষয়টি নিয়ে রসিকতা করছেন, আবার কেউ পোকামাকড় থেকে তৈরি উপাদান খাওয়ার ধারণার কঠোর সমালোচনা করছেন। খাদ্য বিজ্ঞানীরা জানিয়েছেন, পুষ্টিগুণের দিক থেকে দারুণ সম্ভাবনা থাকলেও উৎপাদন খরচ কমানো, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং সর্বোপরি সাধারণ মানুষের এটি খাওয়ার মনস্তাত্ত্বিক গ্রহণযোগ্যতা তৈরি করা বিশাল চ্যালেঞ্জ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউটস গ্রুপের আনুষ্ঠানিক যাত্রা শুরু

পটুয়াখালীতে মানসিক রোগী দিয়ে চলছে কোমলমতি শিশুদের পাঠদান!

মিরপুরে বিএনপির তৃণমূলে ক্ষোভ: ‘দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কাউকে ছাড় নয়’

মিরপুরে লেগুনা স্ট্যান্ড দখল ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

ছয় মাসেও দায়িত্ব নিতে পারছে না নবনির্বাচিত কমিটি, বাধার অভিযোগ

সড়ক দখল আর বেপরোয়া অটোরিকশার বলি ১৩ বছরের আহনাফ

সড়ক দখল আর বেপরোয়া অটোরিকশার বলি ১৩ বছরের আহনাফ

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

সুরমা নিউজ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

তেলাপোকার দুধ নিয়ে নতুন বিতর্ক, ইলন মাস্কের প্রতিক্রিয়া

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

তেলাপোকার দুধ ভবিষ্যতে প্রোটিনের অন্যতম সম্ভাব্য সুপারফুড হতে পারে—এমন একটি বৈজ্ঞানিক প্রতিবেদনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। তবে বিষয়টি নিয়ে প্রকাশ্য বিরক্তি প্রকাশ করেছেন জনপ্রিয় মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও শতকোটিপতি ইলন মাস্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে উক্ত খবরের প্রেক্ষিতে এক শব্দের সংক্ষিপ্ত অথচ কড়া প্রতিক্রিয়ায় ইলন মাস্ক লিখেছেন, ঘিনঘিনে। গত শনিবার মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট-এর এক প্রতিবেদনে তেলাপোকার দুধের অবিশ্বাস্য পুষ্টিগুণ এবং বিকল্প খাদ্য হিসেবে এর সম্ভাবনা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদন অনুযায়ী, নামের সঙ্গে সাধারণ দুধ কথাটি যুক্ত থাকলেও এটি কিন্তু গাভী বা ছাগলের ঐতিহ্যবাহী দুধের মতো নয়। মূলত প্যাসিফিক বিটল ককরোচ নামক বিশেষ প্রজাতির স্ত্রী তেলাপোকা পেটের ভেতরে বেড়ে ওঠা ভ্রূণ বা বাচ্চাদের পুষ্টি জোগাতে এক ধরনের প্রোটিনসমৃদ্ধ তরল ক্ষরণ তৈরি করে। এই পদার্থটি পরে ঘন হয়ে ক্রিস্টাল বা কেলাসে পরিণত হয়। বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে, এসব প্রোটিন ক্রিস্টালে চর্বি, শর্করা ও বিপুল পরিমাণ ঘনীভূত পুষ্টি উপাদান রয়েছে—যা সাধারণ গরুর দুধের চেয়েও বহুগুণ বেশি প্রোটিন সমৃদ্ধ।

সাধারণ খামারের গবাদিপশুর দুধ দোহন করার মতো এটি সংগ্রহ করা মোটেও সহজ বিষয় নয়। গবেষকদের গর্ভবতী প্যাসিফিক বিটল ককরোচের পেট কেটে তার ভ্রূণ থেকে প্রোটিন ক্রিস্টালগুলো সাবধানে বের করে আনতে হয়। এই সংগ্রহ প্রক্রিয়া অত্যন্ত জটিল, সময়সাপেক্ষ ও চরম শ্রমসাধ্য। ফলে এটি এখনই বাণিজ্যিকভাবে বাজারজাত করা বা ব্যাপক হারে উৎপাদন করা প্রায় অসম্ভব। তাই গবেষকেরা ল্যাবরেটরিতে কৃত্রিম উপায়ে বা জিন প্রকৌশল ব্যবহার করে এই ক্রিস্টাল তৈরির বিকল্প পদ্ধতি খতিয়ে দেখছেন।

ইলন মাস্কের ঘিনঘিনে মন্তব্য করার পর বিশ্বজুড়ে সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের মাঝে হাসির রোল উঠেছে। কেউ বিষয়টি নিয়ে রসিকতা করছেন, আবার কেউ পোকামাকড় থেকে তৈরি উপাদান খাওয়ার ধারণার কঠোর সমালোচনা করছেন। খাদ্য বিজ্ঞানীরা জানিয়েছেন, পুষ্টিগুণের দিক থেকে দারুণ সম্ভাবনা থাকলেও উৎপাদন খরচ কমানো, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং সর্বোপরি সাধারণ মানুষের এটি খাওয়ার মনস্তাত্ত্বিক গ্রহণযোগ্যতা তৈরি করা বিশাল চ্যালেঞ্জ।

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x