বাংলাদেশ    রোববার, ২৫ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

ইউক্রেন সংকট সমাধানে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া: পুতিন

সুরমা নিউজ
ডেস্ক নিউজ, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ১১:৩১ এএম
পাঠক: ০ জন
প্রিন্ট

ইউক্রেন সংকট সমাধানে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া: পুতিন
ভ্লাদিমির পুতিন

ইউক্রেন সংকট সমাধানে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সঙ্গে আবারও ত্রিপক্ষীয় আলোচনায় বসতে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে ইউরোপের দেশগুলোর যুদ্ধের প্রস্তুতি নিয়ে সমালোচনা করে তিনি একে ‘রাজনৈতিক সিজোফ্রেনিয়া’ বলে আখ্যা দিয়েছেন।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি এক সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন পুতিন। তিনি ইউক্রেনকে ‘ভ্রাতৃপ্রতীম জাতি’ উল্লেখ করে দাবি করেন, রুশ ও ইউক্রেনীয়রা একই জাতির মানুষ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরকারের সমালোচনা করে পুতিন অভিযোগ করেন, কিয়েভ সরকার নিজেদের নাগরিকদের জোর করে যুদ্ধে পাঠাচ্ছে। তার দাবি, অনেক মানুষকে রাস্তাঘাট থেকে ধরে নিয়ে সম্মুখসমরে পাঠানো হচ্ছে।

ইউরোপের দেশগুলো রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে-এমন বক্তব্যের সমালোচনা করে পুতিন বলেন, রাশিয়াকে সামরিকভাবে পরাজিত করা ইউরোপের পক্ষে সম্ভব নয়। তিনি আরও বলেন, ইউরোপের জনগণ রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না, রাশিয়াও ইউরোপের সঙ্গে যুদ্ধে যেতে চায় না।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা পুনরায় শুরু করতে রাশিয়া সম্মত হয়েছে বলে জানান পুতিন। এর আগে তার জ্যেষ্ঠ সহকারী ইউরি উশাকভ জানিয়েছিলেন, আগামী ১০ নভেম্বরের পর রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা হতে পারে।

এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধের উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পুতিনের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। এর আগে নরওয়ের রাজধানী অসলতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন তিনি। তবে যুদ্ধ বন্ধে এখনো চূড়ান্ত কোনো সমঝোতা হয়নি।

সূত্র: তাস, সিএনএন

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

পটুয়াখালীতে মানসিক রোগী দিয়ে চলছে কোমলমতি শিশুদের পাঠদান!

মিরপুরে বিএনপির তৃণমূলে ক্ষোভ: ‘দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কাউকে ছাড় নয়’

মিরপুরে লেগুনা স্ট্যান্ড দখল ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক

ছয় মাসেও দায়িত্ব নিতে পারছে না নবনির্বাচিত কমিটি, বাধার অভিযোগ

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

সড়ক দখল আর বেপরোয়া অটোরিকশার বলি ১৩ বছরের আহনাফ

দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি নিয়ে উত্তেজনা, পাল্টাপাল্টি অবস্থানে দুই পক্ষ

দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি নিয়ে উত্তেজনা, পাল্টাপাল্টি অবস্থানে দুই পক্ষ

সুরমা নিউজ

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

ইউক্রেন সংকট সমাধানে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া: পুতিন

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

ইউক্রেন সংকট সমাধানে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সঙ্গে আবারও ত্রিপক্ষীয় আলোচনায় বসতে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে ইউরোপের দেশগুলোর যুদ্ধের প্রস্তুতি নিয়ে সমালোচনা করে তিনি একে ‘রাজনৈতিক সিজোফ্রেনিয়া’ বলে আখ্যা দিয়েছেন।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি এক সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন পুতিন। তিনি ইউক্রেনকে ‘ভ্রাতৃপ্রতীম জাতি’ উল্লেখ করে দাবি করেন, রুশ ও ইউক্রেনীয়রা একই জাতির মানুষ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরকারের সমালোচনা করে পুতিন অভিযোগ করেন, কিয়েভ সরকার নিজেদের নাগরিকদের জোর করে যুদ্ধে পাঠাচ্ছে। তার দাবি, অনেক মানুষকে রাস্তাঘাট থেকে ধরে নিয়ে সম্মুখসমরে পাঠানো হচ্ছে।

ইউরোপের দেশগুলো রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে-এমন বক্তব্যের সমালোচনা করে পুতিন বলেন, রাশিয়াকে সামরিকভাবে পরাজিত করা ইউরোপের পক্ষে সম্ভব নয়। তিনি আরও বলেন, ইউরোপের জনগণ রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না, রাশিয়াও ইউরোপের সঙ্গে যুদ্ধে যেতে চায় না।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা পুনরায় শুরু করতে রাশিয়া সম্মত হয়েছে বলে জানান পুতিন। এর আগে তার জ্যেষ্ঠ সহকারী ইউরি উশাকভ জানিয়েছিলেন, আগামী ১০ নভেম্বরের পর রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা হতে পারে।

এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধের উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পুতিনের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। এর আগে নরওয়ের রাজধানী অসলতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন তিনি। তবে যুদ্ধ বন্ধে এখনো চূড়ান্ত কোনো সমঝোতা হয়নি।

সূত্র: তাস, সিএনএন

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x