বাংলাদেশ    রোববার, ২৫ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

ইউরোপে আগস্টে বাড়ল বাংলাদেশের ডেনিম রফতানি

সুরমা নিউজ
ডেস্ক নিউজ, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ১২:২০ এএম
পাঠক: ৬ জন
প্রিন্ট

ইউরোপে আগস্টে বাড়ল বাংলাদেশের ডেনিম রফতানি
ইউরোপে বাংলাদেশের ডেনিম রফতানি আগস্ট মাসে বেড়েছে। প্রতীকী ছবি

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গত বছরের আগস্ট মাসের তুলনায় চলতি বছরের আগস্টে বাংলাদেশের ডেনিম রফতানি ১২ দশমিক ৭১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই সময়ে রফতানি বেড়ে দাঁড়িয়েছে ১৩৪ দশমিক ০৮ মিলিয়ন ইউরোতে, যা গত বছরের আগস্টে ছিল ১১৮ দশমিক ৯৬ মিলিয়ন ইউরো।

ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, আগস্ট মাসে বাংলাদেশের ডেনিম রফতানির এই প্রবৃদ্ধি সামগ্রিক বাজারের প্রবৃদ্ধির চেয়েও বেশি ছিল। ইইউর মোট ডেনিম আমদানিতে বাংলাদেশের অংশ গত বছরের আগস্টের ৩০ দশমিক ৮ শতাংশ থেকে বেড়ে চলতি বছরের আগস্টে ৩১ দশমিক ২ শতাংশ হয়েছে।

তবে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে ইইউতে বাংলাদেশের ডেনিম রফতানি ৫ দশমিক ৮৫ শতাংশ কমে ৮৬৯ দশমিক ১৩ মিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ে এই রফতানির পরিমাণ ছিল ৯২৩ দশমিক ১১ মিলিয়ন ইউরো, যা থেকে বোঝা যায় এই আট মাসে রফতানি কমেছে প্রায় ৫৪ মিলিয়ন ইউরো।

এ বিষয়ে বিজিএমইএ-এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বাসসকে জানান, পোশাক আমদানিতে সামগ্রিকভাবে নিম্নমুখী প্রবণতা থাকলেও সুপ্রতিষ্ঠিত সরবরাহব্যবস্থা ও প্রযুক্তিগত সক্ষমতার কারণে বাংলাদেশ শীর্ষস্থান ধরে রেখেছে। বৈশ্বিক ডেনিম শিল্পে দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি বজায় রাখতে উচ্চমূল্যের পণ্য উৎপাদন এবং টেকসই উন্নয়ন সংক্রান্ত শর্ত পালনের ওপর জোর দেন তিনি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

পটুয়াখালীতে মানসিক রোগী দিয়ে চলছে কোমলমতি শিশুদের পাঠদান!

মিরপুরে বিএনপির তৃণমূলে ক্ষোভ: ‘দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কাউকে ছাড় নয়’

মিরপুরে লেগুনা স্ট্যান্ড দখল ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক

ছয় মাসেও দায়িত্ব নিতে পারছে না নবনির্বাচিত কমিটি, বাধার অভিযোগ

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

সড়ক দখল আর বেপরোয়া অটোরিকশার বলি ১৩ বছরের আহনাফ

দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি নিয়ে উত্তেজনা, পাল্টাপাল্টি অবস্থানে দুই পক্ষ

দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি নিয়ে উত্তেজনা, পাল্টাপাল্টি অবস্থানে দুই পক্ষ

সুরমা নিউজ

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

ইউরোপে আগস্টে বাড়ল বাংলাদেশের ডেনিম রফতানি

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গত বছরের আগস্ট মাসের তুলনায় চলতি বছরের আগস্টে বাংলাদেশের ডেনিম রফতানি ১২ দশমিক ৭১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই সময়ে রফতানি বেড়ে দাঁড়িয়েছে ১৩৪ দশমিক ০৮ মিলিয়ন ইউরোতে, যা গত বছরের আগস্টে ছিল ১১৮ দশমিক ৯৬ মিলিয়ন ইউরো।

ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, আগস্ট মাসে বাংলাদেশের ডেনিম রফতানির এই প্রবৃদ্ধি সামগ্রিক বাজারের প্রবৃদ্ধির চেয়েও বেশি ছিল। ইইউর মোট ডেনিম আমদানিতে বাংলাদেশের অংশ গত বছরের আগস্টের ৩০ দশমিক ৮ শতাংশ থেকে বেড়ে চলতি বছরের আগস্টে ৩১ দশমিক ২ শতাংশ হয়েছে।

তবে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে ইইউতে বাংলাদেশের ডেনিম রফতানি ৫ দশমিক ৮৫ শতাংশ কমে ৮৬৯ দশমিক ১৩ মিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ে এই রফতানির পরিমাণ ছিল ৯২৩ দশমিক ১১ মিলিয়ন ইউরো, যা থেকে বোঝা যায় এই আট মাসে রফতানি কমেছে প্রায় ৫৪ মিলিয়ন ইউরো।

এ বিষয়ে বিজিএমইএ-এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বাসসকে জানান, পোশাক আমদানিতে সামগ্রিকভাবে নিম্নমুখী প্রবণতা থাকলেও সুপ্রতিষ্ঠিত সরবরাহব্যবস্থা ও প্রযুক্তিগত সক্ষমতার কারণে বাংলাদেশ শীর্ষস্থান ধরে রেখেছে। বৈশ্বিক ডেনিম শিল্পে দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি বজায় রাখতে উচ্চমূল্যের পণ্য উৎপাদন এবং টেকসই উন্নয়ন সংক্রান্ত শর্ত পালনের ওপর জোর দেন তিনি।

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x