বাংলাদেশ    রোববার, ২৫ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

সৌদিতে নতুন হামলায় বাড়ল তেলের দাম

সুরমা নিউজ
ডেস্ক নিউজ, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পিএম
পাঠক: ৩ জন
প্রিন্ট

সৌদিতে নতুন হামলায় বাড়ল তেলের দাম
ফাইল ছবি

সৌদি আরবে বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামোয় হামলা বাড়ার সঙ্গে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলার ছাড়িয়েছে।

বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় রাত ১২টা ৩৪ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ২ শতাংশ বা ১ ডলার ২৯ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ১১০ ডলার ১১ সেন্টে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ শতাংশ বা ৯৭ সেন্ট বেড়ে ৯৮ ডলার ১২ সেন্টে পৌঁছায়।

বুধবার ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেল প্রতি ১০৮.৮২ ডলার এবং ডব্লিউটিআই-এর দাম ৯৭.১৫ ডলার।

বুধবার দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত ও আটজন আহত হন।

একই দিন সৌদি আরামকোর শায়বাহ তেলক্ষেত্রের কাছে প্রতিহত করা ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে দুই বিদেশি কর্মী নিহত ও দুজন আহত হন। সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানায়, তেলক্ষেত্র লক্ষ্য করে ড্রোনটি পাঠানো হলেও এর কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি।

জাহাজ চলাচল বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহে ওই অঞ্চলে জাহাজে অন্তত ১৮টি হামলা হয়েছে। এলএসইজির বিশ্লেষকেরা সতর্ক করেছেন, হরমুজ প্রণালি ছাড়িয়ে ওমান উপসাগর পর্যন্ত জাহাজ চলাচলে হুমকি বিস্তৃত হওয়ায় তেল পরিবহন ও জাহাজের মধ্যে তেল স্থানান্তর ব্যাহত হতে পারে।

যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতও আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে। বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, তেহরান আত্মরক্ষায় প্রস্তুত। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, অবরোধ ও সামরিক হুমকি বজায় রেখে ওয়াশিংটন কূটনৈতিক আলোচনার প্রত্যাশা করতে পারে না।

এদিকে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত কমে যাওয়ায় দাম বৃদ্ধিতে সমর্থন মিলেছে। দেশটির জ্বালানি তথ্য প্রশাসনের (ইআইএ) তথ্য অনুযায়ী, ১৬ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে বাণিজ্যিক মজুত ৩০ লাখ ৬০ হাজার ব্যারেল কমে ৪১ কোটি ২৫ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে। রয়টার্সের জরিপে বিশ্লেষকেরা ৮ লাখ ২০ হাজার ব্যারেল কমার পূর্বাভাস দিয়েছিলেন।

তবে ডিজেল ও হিটিং অয়েলসহ ডিস্টিলেট জ্বালানির মজুত ১৬ লাখ ৮০ হাজার ব্যারেল বেড়ে ১০ কোটি ৪৩ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে। বিশ্লেষকেরা এ মজুত কমার পূর্বাভাস দিয়েছিলেন।

জ্বালানির দাম বৃদ্ধির মধ্যে ট্রাম্প প্রশাসন নর্থইস্ট হোম হিটিং অয়েল রিজার্ভ থেকে সর্বোচ্চ ৩ লাখ ১৫ হাজার ব্যারেল জ্বালানি সরবরাহের পরিকল্পনা করেছে। সাময়িক বিনিময় ব্যবস্থায় জ্বালানি নেওয়া কোম্পানিগুলোকে অতিরিক্ত পরিমাণসহ তা ফেরত দিতে হবে। শীতের আগে জ্বালানির ঘাটতি ও ঘর গরম রাখার ব্যয় কমানো এ উদ্যোগের লক্ষ্য।

মধ্যপ্রাচ্যে জ্বালানি অবকাঠামো ও নৌপথে হামলার কারণে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় তেলের বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

পটুয়াখালীতে মানসিক রোগী দিয়ে চলছে কোমলমতি শিশুদের পাঠদান!

মিরপুরে বিএনপির তৃণমূলে ক্ষোভ: ‘দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কাউকে ছাড় নয়’

মিরপুরে লেগুনা স্ট্যান্ড দখল ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক

ছয় মাসেও দায়িত্ব নিতে পারছে না নবনির্বাচিত কমিটি, বাধার অভিযোগ

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

সড়ক দখল আর বেপরোয়া অটোরিকশার বলি ১৩ বছরের আহনাফ

দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি নিয়ে উত্তেজনা, পাল্টাপাল্টি অবস্থানে দুই পক্ষ

দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি নিয়ে উত্তেজনা, পাল্টাপাল্টি অবস্থানে দুই পক্ষ

সুরমা নিউজ

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

সৌদিতে নতুন হামলায় বাড়ল তেলের দাম

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

সৌদি আরবে বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামোয় হামলা বাড়ার সঙ্গে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলার ছাড়িয়েছে।

বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় রাত ১২টা ৩৪ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ২ শতাংশ বা ১ ডলার ২৯ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ১১০ ডলার ১১ সেন্টে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ শতাংশ বা ৯৭ সেন্ট বেড়ে ৯৮ ডলার ১২ সেন্টে পৌঁছায়।

বুধবার ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেল প্রতি ১০৮.৮২ ডলার এবং ডব্লিউটিআই-এর দাম ৯৭.১৫ ডলার।

বুধবার দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত ও আটজন আহত হন।

একই দিন সৌদি আরামকোর শায়বাহ তেলক্ষেত্রের কাছে প্রতিহত করা ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে দুই বিদেশি কর্মী নিহত ও দুজন আহত হন। সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানায়, তেলক্ষেত্র লক্ষ্য করে ড্রোনটি পাঠানো হলেও এর কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি।

জাহাজ চলাচল বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহে ওই অঞ্চলে জাহাজে অন্তত ১৮টি হামলা হয়েছে। এলএসইজির বিশ্লেষকেরা সতর্ক করেছেন, হরমুজ প্রণালি ছাড়িয়ে ওমান উপসাগর পর্যন্ত জাহাজ চলাচলে হুমকি বিস্তৃত হওয়ায় তেল পরিবহন ও জাহাজের মধ্যে তেল স্থানান্তর ব্যাহত হতে পারে।

যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতও আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে। বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, তেহরান আত্মরক্ষায় প্রস্তুত। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, অবরোধ ও সামরিক হুমকি বজায় রেখে ওয়াশিংটন কূটনৈতিক আলোচনার প্রত্যাশা করতে পারে না।

এদিকে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত কমে যাওয়ায় দাম বৃদ্ধিতে সমর্থন মিলেছে। দেশটির জ্বালানি তথ্য প্রশাসনের (ইআইএ) তথ্য অনুযায়ী, ১৬ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে বাণিজ্যিক মজুত ৩০ লাখ ৬০ হাজার ব্যারেল কমে ৪১ কোটি ২৫ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে। রয়টার্সের জরিপে বিশ্লেষকেরা ৮ লাখ ২০ হাজার ব্যারেল কমার পূর্বাভাস দিয়েছিলেন।

তবে ডিজেল ও হিটিং অয়েলসহ ডিস্টিলেট জ্বালানির মজুত ১৬ লাখ ৮০ হাজার ব্যারেল বেড়ে ১০ কোটি ৪৩ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে। বিশ্লেষকেরা এ মজুত কমার পূর্বাভাস দিয়েছিলেন।

জ্বালানির দাম বৃদ্ধির মধ্যে ট্রাম্প প্রশাসন নর্থইস্ট হোম হিটিং অয়েল রিজার্ভ থেকে সর্বোচ্চ ৩ লাখ ১৫ হাজার ব্যারেল জ্বালানি সরবরাহের পরিকল্পনা করেছে। সাময়িক বিনিময় ব্যবস্থায় জ্বালানি নেওয়া কোম্পানিগুলোকে অতিরিক্ত পরিমাণসহ তা ফেরত দিতে হবে। শীতের আগে জ্বালানির ঘাটতি ও ঘর গরম রাখার ব্যয় কমানো এ উদ্যোগের লক্ষ্য।

মধ্যপ্রাচ্যে জ্বালানি অবকাঠামো ও নৌপথে হামলার কারণে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় তেলের বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে।

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন
সৌদিতে নতুন হামলায় বাড়ল তেলের দাম
0:00 / 0:00
1x