বাংলাদেশ    রোববার, ২৫ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন ডোনাল্ড ট্রাম্প

সুরমা নিউজ
ডেস্ক নিউজ, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পিএম
পাঠক: ৩ জন
প্রিন্ট

৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন ডোনাল্ড ট্রাম্প
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এখন পর্যন্ত ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে তার প্রশাসন। অভিবাসনবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, আগের যেকোনো প্রশাসনের তুলনায় দ্রুতগতিতে ভিসা বাতিল করছে ট্রাম্প প্রশাসন।

আইন লঙ্ঘন, জালিয়াতি কিংবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেন-এমন বিদেশি নাগরিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

পররাষ্ট্র দপ্তরের আগের তথ্য অনুযায়ী, গত ১০ আগস্ট পর্যন্ত ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করা হয়েছিল।

কয়েক মাসের ব্যবধানে সেই সংখ্যা বেড়ে ৩ লাখ ছাড়িয়েছে।

ট্রাম্প প্রশাসনের দাবি, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার ও অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে এ অভিযান চালানো হচ্ছে।

তবে মানবাধিকারকর্মীদের মতে, ভিসা বাতিল ও নির্বাসন কার্যক্রমে ন্যায্য বিচার পাওয়ার অধিকার ও বাকস্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার ঝুঁকি রয়েছে। বিশেষ করে জাতিগত সংখ্যালঘু অভিবাসীদের মধ্যে বৈষম্যের আশঙ্কা বাড়ছে।

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভে অংশ নেওয়া এবং রক্ষণশীল ভাষ্যকার চার্লি কার্কের হত্যাকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করার কারণে কয়েকজন বিদেশি নাগরিকের ভিসা বাতিলের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন অধিকারকর্মীরা।

তাদের অভিযোগ, সরকারের সমালোচকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় নিরাপত্তার বিষয়টি ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া মিনেসোটার সোমালি-আমেরিকান সম্প্রদায়ের কিছু জালিয়াতির ঘটনাকে কেন্দ্র করে বৃহত্তর অভিবাসী জনগোষ্ঠীকে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

এদিকে, অভিবাসী ও ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম পর্যবেক্ষণ ও যাচাই-বাছাই আরও কঠোর করেছে ট্রাম্প প্রশাসন।

২০২৪ সালের নির্বাচনে অবৈধ অভিবাসন বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। তবে সমালোচকদের মতে, তার প্রশাসনের বিভিন্ন পদক্ষেপে বৈধ অভিবাসনও কঠিন হয়ে উঠছে। এর মধ্যে নির্দিষ্ট কিছু কর্মভিসার ওপর অতিরিক্ত ফি আরোপের বিষয়টিও রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

পটুয়াখালীতে মানসিক রোগী দিয়ে চলছে কোমলমতি শিশুদের পাঠদান!

মিরপুরে বিএনপির তৃণমূলে ক্ষোভ: ‘দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কাউকে ছাড় নয়’

মিরপুরে লেগুনা স্ট্যান্ড দখল ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক

ছয় মাসেও দায়িত্ব নিতে পারছে না নবনির্বাচিত কমিটি, বাধার অভিযোগ

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

সড়ক দখল আর বেপরোয়া অটোরিকশার বলি ১৩ বছরের আহনাফ

দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি নিয়ে উত্তেজনা, পাল্টাপাল্টি অবস্থানে দুই পক্ষ

দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি নিয়ে উত্তেজনা, পাল্টাপাল্টি অবস্থানে দুই পক্ষ

সুরমা নিউজ

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন ডোনাল্ড ট্রাম্প

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এখন পর্যন্ত ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে তার প্রশাসন। অভিবাসনবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, আগের যেকোনো প্রশাসনের তুলনায় দ্রুতগতিতে ভিসা বাতিল করছে ট্রাম্প প্রশাসন।

আইন লঙ্ঘন, জালিয়াতি কিংবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেন-এমন বিদেশি নাগরিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

পররাষ্ট্র দপ্তরের আগের তথ্য অনুযায়ী, গত ১০ আগস্ট পর্যন্ত ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করা হয়েছিল।

কয়েক মাসের ব্যবধানে সেই সংখ্যা বেড়ে ৩ লাখ ছাড়িয়েছে।

ট্রাম্প প্রশাসনের দাবি, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার ও অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে এ অভিযান চালানো হচ্ছে।

তবে মানবাধিকারকর্মীদের মতে, ভিসা বাতিল ও নির্বাসন কার্যক্রমে ন্যায্য বিচার পাওয়ার অধিকার ও বাকস্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার ঝুঁকি রয়েছে। বিশেষ করে জাতিগত সংখ্যালঘু অভিবাসীদের মধ্যে বৈষম্যের আশঙ্কা বাড়ছে।

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভে অংশ নেওয়া এবং রক্ষণশীল ভাষ্যকার চার্লি কার্কের হত্যাকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করার কারণে কয়েকজন বিদেশি নাগরিকের ভিসা বাতিলের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন অধিকারকর্মীরা।

তাদের অভিযোগ, সরকারের সমালোচকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় নিরাপত্তার বিষয়টি ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া মিনেসোটার সোমালি-আমেরিকান সম্প্রদায়ের কিছু জালিয়াতির ঘটনাকে কেন্দ্র করে বৃহত্তর অভিবাসী জনগোষ্ঠীকে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

এদিকে, অভিবাসী ও ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম পর্যবেক্ষণ ও যাচাই-বাছাই আরও কঠোর করেছে ট্রাম্প প্রশাসন।

২০২৪ সালের নির্বাচনে অবৈধ অভিবাসন বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। তবে সমালোচকদের মতে, তার প্রশাসনের বিভিন্ন পদক্ষেপে বৈধ অভিবাসনও কঠিন হয়ে উঠছে। এর মধ্যে নির্দিষ্ট কিছু কর্মভিসার ওপর অতিরিক্ত ফি আরোপের বিষয়টিও রয়েছে।

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x