বাংলাদেশ    রোববার, ২৫ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

অতিরিক্ত ডিআইজির বাসায় মাদকের পার্টি: কার কী পরিচয় দেখা হবে না

সুরমা নিউজ
ডেস্ক নিউজ, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পিএম
পাঠক: ০ জন
প্রিন্ট

অতিরিক্ত ডিআইজির বাসায় মাদকের পার্টি: কার কী পরিচয় দেখা হবে না
সংগৃহীত ছবি

রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং-১ আবাসিক এলাকার একটি বাড়িতে মাদকবিরোধী অভিযানে ৮৪ জনকে আটকের ঘটনায় বাড়ির মালিক পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এখানে কার কী পরিচয়, সেটা আমরা দেখবো না।

রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যবস্থা তো নেওয়া হয়েছে, ওনাকে সংযুক্ত করা হয়েছে, তার বিরুদ্ধে বিভাগীয় প্রসিডিং চালু হবে।

আমরা আইনানুগ সকল প্রক্রিয়া অবলম্বন করব। এখানে কার কী পরিচয়, সেটা আমরা দেখব না।

অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির পুলিশ সদর দপ্তরের মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখায় কর্মরত ছিলেন। ভাটারার ওই বাড়িতে অভিযান ও ৮৪ জনকে আটকের ঘটনার পর তাকে ওই দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এর আগে গত সোমবার মধ্যরাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল খিলক্ষেত হাউজিং-১ আবাসিক এলাকার তিনতলা ওই বাড়িতে অভিযান চালায়। ডিবি পুলিশের ভাষ্য অনুযায়ী, সেখানে অবৈধভাবে মাদক সেবন ও ডিজে পার্টি চলছিল।

অভিযানে বাড়িটি থেকে গাঁজা, ইয়াবা, মদ এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় মোট ৮৪ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ২৬ জন নারী।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির অনলাইনের মাধ্যমে বাড়িটি ভাড়া দিয়েছিলেন। ভাড়াটেরা বাড়িটি মাদকসংক্রান্ত কাজে ব্যবহার করতেন বলে জানান তিনি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

পটুয়াখালীতে মানসিক রোগী দিয়ে চলছে কোমলমতি শিশুদের পাঠদান!

মিরপুরে বিএনপির তৃণমূলে ক্ষোভ: ‘দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কাউকে ছাড় নয়’

মিরপুরে লেগুনা স্ট্যান্ড দখল ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক

ছয় মাসেও দায়িত্ব নিতে পারছে না নবনির্বাচিত কমিটি, বাধার অভিযোগ

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

সড়ক দখল আর বেপরোয়া অটোরিকশার বলি ১৩ বছরের আহনাফ

দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি নিয়ে উত্তেজনা, পাল্টাপাল্টি অবস্থানে দুই পক্ষ

দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি নিয়ে উত্তেজনা, পাল্টাপাল্টি অবস্থানে দুই পক্ষ

সুরমা নিউজ

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

অতিরিক্ত ডিআইজির বাসায় মাদকের পার্টি: কার কী পরিচয় দেখা হবে না

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং-১ আবাসিক এলাকার একটি বাড়িতে মাদকবিরোধী অভিযানে ৮৪ জনকে আটকের ঘটনায় বাড়ির মালিক পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এখানে কার কী পরিচয়, সেটা আমরা দেখবো না।

রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যবস্থা তো নেওয়া হয়েছে, ওনাকে সংযুক্ত করা হয়েছে, তার বিরুদ্ধে বিভাগীয় প্রসিডিং চালু হবে।

আমরা আইনানুগ সকল প্রক্রিয়া অবলম্বন করব। এখানে কার কী পরিচয়, সেটা আমরা দেখব না।

অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির পুলিশ সদর দপ্তরের মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখায় কর্মরত ছিলেন। ভাটারার ওই বাড়িতে অভিযান ও ৮৪ জনকে আটকের ঘটনার পর তাকে ওই দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এর আগে গত সোমবার মধ্যরাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল খিলক্ষেত হাউজিং-১ আবাসিক এলাকার তিনতলা ওই বাড়িতে অভিযান চালায়। ডিবি পুলিশের ভাষ্য অনুযায়ী, সেখানে অবৈধভাবে মাদক সেবন ও ডিজে পার্টি চলছিল।

অভিযানে বাড়িটি থেকে গাঁজা, ইয়াবা, মদ এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় মোট ৮৪ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ২৬ জন নারী।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির অনলাইনের মাধ্যমে বাড়িটি ভাড়া দিয়েছিলেন। ভাড়াটেরা বাড়িটি মাদকসংক্রান্ত কাজে ব্যবহার করতেন বলে জানান তিনি।

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x