বাংলাদেশ    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

শর্তে বনিবনা না হওয়ায় সাত ইসলামি দলের ঐক্য চূড়ান্ত হয়নি

সুরমা নিউজ
ডেস্ক নিউজ, ১২ ফলোয়ার
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পিএম
পাঠক: ২৯ জন
প্রিন্ট

শর্তে বনিবনা না হওয়ায় সাত ইসলামি দলের ঐক্য চূড়ান্ত হয়নি
কওমি ধারার সাতটি ইসলামি দলের প্রস্তাবিত রাজনৈতিক ঐক্য নিয়ে বৈঠকে দলগুলোর নেতারা। আজ রোববার চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায়ছবি: সংগৃহীত

কওমি ধারার সাতটি ইসলামি দলের প্রস্তাবিত রাজনৈতিক ঐক্যের রূপরেখা নিয়ে আলোচনা হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ শর্তে মতৈক্য হয়নি। সাতদলীয় ঐক্যের আহ্বায়ক ও সদস্যসচিব নির্বাচন এবং নেতৃত্ব বদলের নিয়ম নিয়ে এখনো একমত হতে পারেনি দলগুলো। এছাড়া অন্য জোটে থাকা বা ভবিষ্যতে যাওয়ার বিষয়েও মতানৈক্য থাকায় এই ঐক্য প্রক্রিয়া আপাতত চূড়ান্ত রূপ পায়নি।

ঐক্য প্রক্রিয়া এগিয়ে নিতে ২৪ সদস্যের একটি লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে এর আহ্বায়ক করা হয়েছে। কমিটিতে সাত দলের প্রতিটি থেকে তিনজন এবং হেফাজতের আরও দুজন নেতা থাকবেন। আগামী ২২ অক্টোবর ঢাকায় বৈঠক করে ঐক্যের রূপরেখা চূড়ান্ত করার কথা রয়েছে।

রোববার চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিসসহ সাত দলের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। বৈঠকে হেফাজতের তৈরি করা খসড়া রূপরেখা নিয়ে আলোচনা হলেও কিছু বিষয়ে আরও পর্যালোচনার প্রয়োজন রয়েছে বলে জানানো হয়।

রাজনৈতিক জোটে সম্পর্কের শর্ত এবং সিদ্ধান্ত গ্রহণে হেফাজতে ইসলামের ভূমিকা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। অনেক নেতার মতে, হেফাজত একটি অরাজনৈতিক সংগঠন হওয়ায় রাজনৈতিক দলগুলোর কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজেদের স্বাধীনতা থাকা উচিত। দলগুলো নিজ নিজ ফোরামে আলোচনা করে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউটস গ্রুপের আনুষ্ঠানিক যাত্রা শুরু

পটুয়াখালীতে মানসিক রোগী দিয়ে চলছে কোমলমতি শিশুদের পাঠদান!

মিরপুরে বিএনপির তৃণমূলে ক্ষোভ: ‘দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কাউকে ছাড় নয়’

মিরপুরে লেগুনা স্ট্যান্ড দখল ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

ছয় মাসেও দায়িত্ব নিতে পারছে না নবনির্বাচিত কমিটি, বাধার অভিযোগ

সড়ক দখল আর বেপরোয়া অটোরিকশার বলি ১৩ বছরের আহনাফ

সড়ক দখল আর বেপরোয়া অটোরিকশার বলি ১৩ বছরের আহনাফ

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

সুরমা নিউজ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

শর্তে বনিবনা না হওয়ায় সাত ইসলামি দলের ঐক্য চূড়ান্ত হয়নি

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কওমি ধারার সাতটি ইসলামি দলের প্রস্তাবিত রাজনৈতিক ঐক্যের রূপরেখা নিয়ে আলোচনা হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ শর্তে মতৈক্য হয়নি। সাতদলীয় ঐক্যের আহ্বায়ক ও সদস্যসচিব নির্বাচন এবং নেতৃত্ব বদলের নিয়ম নিয়ে এখনো একমত হতে পারেনি দলগুলো। এছাড়া অন্য জোটে থাকা বা ভবিষ্যতে যাওয়ার বিষয়েও মতানৈক্য থাকায় এই ঐক্য প্রক্রিয়া আপাতত চূড়ান্ত রূপ পায়নি।

ঐক্য প্রক্রিয়া এগিয়ে নিতে ২৪ সদস্যের একটি লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে এর আহ্বায়ক করা হয়েছে। কমিটিতে সাত দলের প্রতিটি থেকে তিনজন এবং হেফাজতের আরও দুজন নেতা থাকবেন। আগামী ২২ অক্টোবর ঢাকায় বৈঠক করে ঐক্যের রূপরেখা চূড়ান্ত করার কথা রয়েছে।

রোববার চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিসসহ সাত দলের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। বৈঠকে হেফাজতের তৈরি করা খসড়া রূপরেখা নিয়ে আলোচনা হলেও কিছু বিষয়ে আরও পর্যালোচনার প্রয়োজন রয়েছে বলে জানানো হয়।

রাজনৈতিক জোটে সম্পর্কের শর্ত এবং সিদ্ধান্ত গ্রহণে হেফাজতে ইসলামের ভূমিকা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। অনেক নেতার মতে, হেফাজত একটি অরাজনৈতিক সংগঠন হওয়ায় রাজনৈতিক দলগুলোর কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজেদের স্বাধীনতা থাকা উচিত। দলগুলো নিজ নিজ ফোরামে আলোচনা করে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x