বাংলাদেশ    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

সালমান মুক্তাদির ও রাড্ডা সেন্টারে হামলার বিচার দাবি গণসংহতির

সুরমা নিউজ
ডেস্ক নিউজ, ১২ ফলোয়ার
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পিএম
পাঠক: ২৪ জন
প্রিন্ট

সালমান মুক্তাদির ও রাড্ডা সেন্টারে হামলার বিচার দাবি গণসংহতির

রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও এবং মিরপুরে রাড্ডা এমসিএইচ–এফপি সেন্টারে হামলার তীব্র নিন্দা জানিয়েছে গণসংহতি আন্দোলন। দলটির পক্ষ থেকে এই দুই হামলার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করা হয়েছে। আজ রোববার এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান দলটির প্রধান সমন্বয়কারী ভারপ্রাপ্ত দেওয়ান আবদুর রশিদ ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান।

বিবৃতিতে বলা হয়, দুটি জায়গাতেই একদল লোক সংঘবদ্ধভাবে আক্রমণ করে পুরো স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে এবং রাজধানীতে এভাবে সংঘবদ্ধ আক্রমণের ঘটনা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। ইতিমধ্যে এই দুটি ঘটনাতেই বিএনপির কর্মীদের যুক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে। দলটির নেতারা স্পষ্টভাবে জানিয়েছেন, এসব অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিবৃতিতে বলা হয়, মিরপুরে রাড্ডা সেন্টারে হামলা চলাকালে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকার পরও কেন কাউকে আটক করা হলো না। এই পুলিশি ব্যর্থতার দায়ে সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করতে হবে এবং অবিলম্বে পুলিশ প্রশাসন সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। পরে কিছু ভাসমান ব্যক্তিকে আটক করা হলেও মূল নির্দেশদাতা এবং গাফিলতির সঙ্গে জড়িতদের এখনও চিহ্নিত করা হয়নি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউটস গ্রুপের আনুষ্ঠানিক যাত্রা শুরু

পটুয়াখালীতে মানসিক রোগী দিয়ে চলছে কোমলমতি শিশুদের পাঠদান!

মিরপুরে বিএনপির তৃণমূলে ক্ষোভ: ‘দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কাউকে ছাড় নয়’

মিরপুরে লেগুনা স্ট্যান্ড দখল ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

ছয় মাসেও দায়িত্ব নিতে পারছে না নবনির্বাচিত কমিটি, বাধার অভিযোগ

সড়ক দখল আর বেপরোয়া অটোরিকশার বলি ১৩ বছরের আহনাফ

সড়ক দখল আর বেপরোয়া অটোরিকশার বলি ১৩ বছরের আহনাফ

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

সুরমা নিউজ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সালমান মুক্তাদির ও রাড্ডা সেন্টারে হামলার বিচার দাবি গণসংহতির

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও এবং মিরপুরে রাড্ডা এমসিএইচ–এফপি সেন্টারে হামলার তীব্র নিন্দা জানিয়েছে গণসংহতি আন্দোলন। দলটির পক্ষ থেকে এই দুই হামলার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করা হয়েছে। আজ রোববার এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান দলটির প্রধান সমন্বয়কারী ভারপ্রাপ্ত দেওয়ান আবদুর রশিদ ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান।

বিবৃতিতে বলা হয়, দুটি জায়গাতেই একদল লোক সংঘবদ্ধভাবে আক্রমণ করে পুরো স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে এবং রাজধানীতে এভাবে সংঘবদ্ধ আক্রমণের ঘটনা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। ইতিমধ্যে এই দুটি ঘটনাতেই বিএনপির কর্মীদের যুক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে। দলটির নেতারা স্পষ্টভাবে জানিয়েছেন, এসব অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিবৃতিতে বলা হয়, মিরপুরে রাড্ডা সেন্টারে হামলা চলাকালে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকার পরও কেন কাউকে আটক করা হলো না। এই পুলিশি ব্যর্থতার দায়ে সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করতে হবে এবং অবিলম্বে পুলিশ প্রশাসন সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। পরে কিছু ভাসমান ব্যক্তিকে আটক করা হলেও মূল নির্দেশদাতা এবং গাফিলতির সঙ্গে জড়িতদের এখনও চিহ্নিত করা হয়নি।

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x