বাংলাদেশ    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে এক সাথে কাজ করতে হবে: তারেক রহমান

সুরমা নিউজ
ডেস্ক নিউজ, ১২ ফলোয়ার
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৯ পিএম
পাঠক: ১২ জন
প্রিন্ট

সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে এক সাথে কাজ করতে হবে: তারেক রহমান
সংগৃহীত ছবি

দেশি-বিদেশি সব ষড়যন্ত্র ও চক্রান্ত নস্যাৎ করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র যেকোনো মূল্যে রক্ষার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, কোনো চক্রান্তই এ দেশের মানুষকে গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত করতে পারবে না।

একই সঙ্গে সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে নেতৃত্ব দিয়ে পল্টন থেকে পায়ে হেঁটে সংসদ ভবন এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

সেখানে সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালিটি শুরু হয়।

র‍্যালিটি নয়াপল্টনের নাইটিঙ্গেল মোড় থেকে শুরু হয়ে কাকরাইল, শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও কারওয়ান বাজার প্রদক্ষিণ করে বিকেল সাড়ে ৪টার দিকে সংসদ ভবন এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পুরো পথজুড়েই নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

দীর্ঘ এই র‍্যালির পুরো পথেই প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ নেতারা। তাদের মধ্যে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ ও আমানউল্লাহ আমানসহ দলের কেন্দ্রীয় নেতারা। এ সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা যায়।

র‍্যালি শেষে সংসদ ভবন এলাকায় একটি ট্রাকের ওপর দাঁড়িয়ে সমাপনী বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি স্মরণ করেন।

তিনি বলেন, দেশের গণতন্ত্র ও ভোটাধিকার হরণের জন্য এখনো বিভিন্ন মহলে নানামুখী ষড়যন্ত্র চলছে। তবে এ দেশের ছাত্র-জনতা ও সাধারণ মানুষ অতীতে যেভাবে সব চক্রান্ত রুখে দিয়েছে, তেমনি বর্তমান ও ভবিষ্যতের যেকোনো অপচেষ্টাও ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউটস গ্রুপের আনুষ্ঠানিক যাত্রা শুরু

পটুয়াখালীতে মানসিক রোগী দিয়ে চলছে কোমলমতি শিশুদের পাঠদান!

মিরপুরে বিএনপির তৃণমূলে ক্ষোভ: ‘দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কাউকে ছাড় নয়’

মিরপুরে লেগুনা স্ট্যান্ড দখল ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

ছয় মাসেও দায়িত্ব নিতে পারছে না নবনির্বাচিত কমিটি, বাধার অভিযোগ

সড়ক দখল আর বেপরোয়া অটোরিকশার বলি ১৩ বছরের আহনাফ

সড়ক দখল আর বেপরোয়া অটোরিকশার বলি ১৩ বছরের আহনাফ

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

সুরমা নিউজ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে এক সাথে কাজ করতে হবে: তারেক রহমান

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

দেশি-বিদেশি সব ষড়যন্ত্র ও চক্রান্ত নস্যাৎ করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র যেকোনো মূল্যে রক্ষার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, কোনো চক্রান্তই এ দেশের মানুষকে গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত করতে পারবে না।

একই সঙ্গে সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে নেতৃত্ব দিয়ে পল্টন থেকে পায়ে হেঁটে সংসদ ভবন এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

সেখানে সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালিটি শুরু হয়।

র‍্যালিটি নয়াপল্টনের নাইটিঙ্গেল মোড় থেকে শুরু হয়ে কাকরাইল, শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও কারওয়ান বাজার প্রদক্ষিণ করে বিকেল সাড়ে ৪টার দিকে সংসদ ভবন এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পুরো পথজুড়েই নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

দীর্ঘ এই র‍্যালির পুরো পথেই প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ নেতারা। তাদের মধ্যে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ ও আমানউল্লাহ আমানসহ দলের কেন্দ্রীয় নেতারা। এ সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা যায়।

র‍্যালি শেষে সংসদ ভবন এলাকায় একটি ট্রাকের ওপর দাঁড়িয়ে সমাপনী বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি স্মরণ করেন।

তিনি বলেন, দেশের গণতন্ত্র ও ভোটাধিকার হরণের জন্য এখনো বিভিন্ন মহলে নানামুখী ষড়যন্ত্র চলছে। তবে এ দেশের ছাত্র-জনতা ও সাধারণ মানুষ অতীতে যেভাবে সব চক্রান্ত রুখে দিয়েছে, তেমনি বর্তমান ও ভবিষ্যতের যেকোনো অপচেষ্টাও ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x