বাংলাদেশ    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১৩১৮

সুরমা নিউজ
ডেস্ক নিউজ, ১২ ফলোয়ার
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ০১:২০ এএম
পাঠক: ২৩ জন
প্রিন্ট

হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১৩১৮

দেশে ছড়িয়ে পড়া হামের প্রকোপে গত ২৪ ঘণ্টায় উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামের উপসর্গ নিয়ে নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩১৮ জন। এছাড়া একই সময়ে ল্যাব পরীক্ষার মাধ্যমে নতুন করে আরও ৮২ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত তথ্য বিজ্ঞপ্তিতে এই পরিসংখ্যান তুলে ধরা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে একদিনেই সর্বোচ্চ ৫৪৬ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন এবং হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, ময়মনসিংহ বিভাগে মারা গেছেন আরও একজন। চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, দেশে মোট সন্দেহভাজন হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৮২৩ জনে।

এছাড়া গত প্রায় সাড়ে সাত মাসে হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ১ হাজার ১৫৮ জনে, যার মধ্যে ল্যাব পরীক্ষায় ১০৫ জনের নিশ্চিত হামজনিত মৃত্যু প্রমাণিত হয়েছে। সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি সুস্থতার হারও কিছুটা স্বস্তিদায়ক। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ২০৪ জন। এর মাধ্যমে গত ১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে মোট ১ লাখ ৯৮ হাজার ৭৫০ জন আক্রান্ত রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিশুদের দ্রুত প্রতিরোধমূলক টিকাদানের আওতায় আনা এবং যেকোনো ধরনের উপসর্গ দেখা দিলে অনতিবিলম্বে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগের ওপর জোর দিতে হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউটস গ্রুপের আনুষ্ঠানিক যাত্রা শুরু

পটুয়াখালীতে মানসিক রোগী দিয়ে চলছে কোমলমতি শিশুদের পাঠদান!

মিরপুরে বিএনপির তৃণমূলে ক্ষোভ: ‘দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কাউকে ছাড় নয়’

মিরপুরে লেগুনা স্ট্যান্ড দখল ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

ছয় মাসেও দায়িত্ব নিতে পারছে না নবনির্বাচিত কমিটি, বাধার অভিযোগ

সড়ক দখল আর বেপরোয়া অটোরিকশার বলি ১৩ বছরের আহনাফ

সড়ক দখল আর বেপরোয়া অটোরিকশার বলি ১৩ বছরের আহনাফ

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

সুরমা নিউজ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১৩১৮

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

দেশে ছড়িয়ে পড়া হামের প্রকোপে গত ২৪ ঘণ্টায় উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামের উপসর্গ নিয়ে নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩১৮ জন। এছাড়া একই সময়ে ল্যাব পরীক্ষার মাধ্যমে নতুন করে আরও ৮২ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত তথ্য বিজ্ঞপ্তিতে এই পরিসংখ্যান তুলে ধরা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে একদিনেই সর্বোচ্চ ৫৪৬ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন এবং হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, ময়মনসিংহ বিভাগে মারা গেছেন আরও একজন। চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, দেশে মোট সন্দেহভাজন হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৮২৩ জনে।

এছাড়া গত প্রায় সাড়ে সাত মাসে হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ১ হাজার ১৫৮ জনে, যার মধ্যে ল্যাব পরীক্ষায় ১০৫ জনের নিশ্চিত হামজনিত মৃত্যু প্রমাণিত হয়েছে। সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি সুস্থতার হারও কিছুটা স্বস্তিদায়ক। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ২০৪ জন। এর মাধ্যমে গত ১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে মোট ১ লাখ ৯৮ হাজার ৭৫০ জন আক্রান্ত রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিশুদের দ্রুত প্রতিরোধমূলক টিকাদানের আওতায় আনা এবং যেকোনো ধরনের উপসর্গ দেখা দিলে অনতিবিলম্বে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগের ওপর জোর দিতে হবে।

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x