বাংলাদেশ    রোববার, ২৫ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

সাজেক থেকে তিন হাজার পর্যটক নিরাপদে ফিরেছেন

সুরমা নিউজ
ডেস্ক নিউজ, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পিএম
পাঠক: ৮ জন
প্রিন্ট

সাজেক থেকে তিন হাজার পর্যটক নিরাপদে ফিরেছেন
সংগৃহীত ছবি

রাঙামাটির সাজেক থেকে প্রায় তিন হাজার পর্যটক নিরাপদে খাগড়াছড়ি ফিরেছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে তারা খাগড়াছড়ি পৌঁছান।

এর আগে সকালে সাজেক থেকে ফেরার পথে উজো বাজার নামক এলাকায় অবরোধকারীদের বাধার মুখে পর্যটকবাহী গাড়িগুলো আটকে পড়ে। সেখানে পর্যটকদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হলে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া যায়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনকারীদের সরে যেতে বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা সরে যাননি। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবরোধকারীদের ধাওয়া করে সড়ক থেকে সরিয়ে দিলে পর্যটকরা উজো বাজার ত্যাগ করেন।

এর কিছুক্ষণ পর সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘কার্বারি অ্যাসোসিয়েশন’ যৌথভাবে তৃতীয় দফায় সাজেক সড়ক অবরোধের ডাক দেয়। বৃহস্পতিবার সকাল থেকে আন্দোলনকারীরা উজো বাজার এলাকায় সাজেক সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করতে থাকেন।

বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, পর্যটকদের নিরাপদে খাগড়াছড়ি পৌঁছে দেওয়া হয়েছে। এ আন্দোলনে ইউপিডিএফ সাধারণ জনগণকে ব্যবহার করছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

পটুয়াখালীতে মানসিক রোগী দিয়ে চলছে কোমলমতি শিশুদের পাঠদান!

মিরপুরে বিএনপির তৃণমূলে ক্ষোভ: ‘দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কাউকে ছাড় নয়’

মিরপুরে লেগুনা স্ট্যান্ড দখল ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক

ছয় মাসেও দায়িত্ব নিতে পারছে না নবনির্বাচিত কমিটি, বাধার অভিযোগ

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

সড়ক দখল আর বেপরোয়া অটোরিকশার বলি ১৩ বছরের আহনাফ

দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি নিয়ে উত্তেজনা, পাল্টাপাল্টি অবস্থানে দুই পক্ষ

দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি নিয়ে উত্তেজনা, পাল্টাপাল্টি অবস্থানে দুই পক্ষ

সুরমা নিউজ

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

সাজেক থেকে তিন হাজার পর্যটক নিরাপদে ফিরেছেন

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

রাঙামাটির সাজেক থেকে প্রায় তিন হাজার পর্যটক নিরাপদে খাগড়াছড়ি ফিরেছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে তারা খাগড়াছড়ি পৌঁছান।

এর আগে সকালে সাজেক থেকে ফেরার পথে উজো বাজার নামক এলাকায় অবরোধকারীদের বাধার মুখে পর্যটকবাহী গাড়িগুলো আটকে পড়ে। সেখানে পর্যটকদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হলে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া যায়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনকারীদের সরে যেতে বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা সরে যাননি। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবরোধকারীদের ধাওয়া করে সড়ক থেকে সরিয়ে দিলে পর্যটকরা উজো বাজার ত্যাগ করেন।

এর কিছুক্ষণ পর সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘কার্বারি অ্যাসোসিয়েশন’ যৌথভাবে তৃতীয় দফায় সাজেক সড়ক অবরোধের ডাক দেয়। বৃহস্পতিবার সকাল থেকে আন্দোলনকারীরা উজো বাজার এলাকায় সাজেক সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করতে থাকেন।

বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, পর্যটকদের নিরাপদে খাগড়াছড়ি পৌঁছে দেওয়া হয়েছে। এ আন্দোলনে ইউপিডিএফ সাধারণ জনগণকে ব্যবহার করছে।

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x