বাংলাদেশ    রোববার, ২৫ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা-র‍্যাব সদস্যসহ আটক ৬

সুরমা নিউজ
ডেস্ক নিউজ, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পিএম
পাঠক: ২ জন
প্রিন্ট

চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা-র‍্যাব সদস্যসহ আটক ৬
ইনসেটে আটককৃতরা

অপহরণের চার দিন পর মোহাম্মদ এহছান (৩৬) নামে এক ব্যবসায়ীকে কক্সবাজারের টেকনাফের আলীখালী রোহিঙ্গা ক্যাম্প (লেদা ক্যাম্প-২৫) থেকে উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় অপহরণকারী চক্রের হোতা হিসেবে অভিযুক্ত সাবেক সেনা ও র‍্যাব সদস্য সুমন মুন্সিসহ ছয়জনকে আটক করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার এবং অভিযুক্ত ছয়জনকে আটক করা হয়। আটক অন্যরা হলেন মিজানুর রহমান (২৯), জয়নাল উদ্দিন (২৮), মো. আব্বাস উদ্দিন (৩১), মো. ছলিম ওরফে সেলিম (৩০) এবং দেলোয়ার হোসেন (৪০)।

পুলিশ সদর দপ্তর সূত্রে বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য জানা গেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৭ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে ব্যবসায়ী এহছানকে তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে অপহরণ করা হয়।

এ সময় সাবেক সেনা ও র‍্যাব সদস্য সুমন মুন্সিসহ অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয়জন ব্যক্তি র‍্যাবের পোশাক পরে তাকে তুলে নিয়ে যান।

পরে অপহরণকারীরা বিভিন্ন মোবাইল নম্বর থেকে ব্যবসায়ীর স্ত্রী ও দোকানের ব্যবস্থাপক মোজাফফর উদ্দিনকে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

টাকা না দিলে এহছানকে হত্যা করার হুমকিও দেওয়া হয়।

এ ঘটনায় চট্টগ্রামের বাঁশখালী থানায় একটি মামলা করা হয়েছে।

আটক ছয়জনের পরিচয়

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক সুমন মুন্সি (৩২) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবা আকাব্বর মুন্সি এবং মা মমতাজ বেগম।

দেলোয়ার হোসেনের (৪০) বাবার নাম মৃত আবুল কাশেম এবং মায়ের নাম মৃত মাহমুদা খাতুন। তার স্থায়ী ঠিকানা কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কলাতলী এলাকায় আবুল কাশেমের বাড়ি। বর্তমানে তিনি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ওমরআলী সওদাগর পাড়া, খরলিয়া এলাকায় বসবাস করেন।

মো. ছলিম ওরফে সেলিমের (৩০) বাবার নাম আব্দুল মতলব এবং মায়ের নাম দিল কুরস। তার ঠিকানা কক্সবাজারের টেকনাফ উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-২৬-এর সালবাগান ক্যাম্পের ই-৩ ব্লক।

মো. আব্বাস উদ্দিনের (৩১) বাবার নাম মৃত ফিরোজ মিয়া এবং মায়ের নাম দিল বাহার বেগম। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাছা মিয়ার বাড়ি এলাকায়।

জয়নাল উদ্দিনের (২৮) বাবার নাম নুরুল ইসলাম এবং মায়ের নাম মরিয়ম বেগম। তার বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কোটবাজার-ভালুকিয়া এলাকায়।

মিজানুর রহমানের (২৯) বাবার নাম সৈয়দ নূর এবং মায়ের নাম সোফাইদা বেগম। তার বাড়ি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল এলাকার হায়দার পাড়ার ৩ নম্বর ওয়ার্ডে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

পটুয়াখালীতে মানসিক রোগী দিয়ে চলছে কোমলমতি শিশুদের পাঠদান!

মিরপুরে বিএনপির তৃণমূলে ক্ষোভ: ‘দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কাউকে ছাড় নয়’

মিরপুরে লেগুনা স্ট্যান্ড দখল ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক

ছয় মাসেও দায়িত্ব নিতে পারছে না নবনির্বাচিত কমিটি, বাধার অভিযোগ

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

সড়ক দখল আর বেপরোয়া অটোরিকশার বলি ১৩ বছরের আহনাফ

দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি নিয়ে উত্তেজনা, পাল্টাপাল্টি অবস্থানে দুই পক্ষ

দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি নিয়ে উত্তেজনা, পাল্টাপাল্টি অবস্থানে দুই পক্ষ

সুরমা নিউজ

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা-র‍্যাব সদস্যসহ আটক ৬

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

অপহরণের চার দিন পর মোহাম্মদ এহছান (৩৬) নামে এক ব্যবসায়ীকে কক্সবাজারের টেকনাফের আলীখালী রোহিঙ্গা ক্যাম্প (লেদা ক্যাম্প-২৫) থেকে উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় অপহরণকারী চক্রের হোতা হিসেবে অভিযুক্ত সাবেক সেনা ও র‍্যাব সদস্য সুমন মুন্সিসহ ছয়জনকে আটক করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার এবং অভিযুক্ত ছয়জনকে আটক করা হয়। আটক অন্যরা হলেন মিজানুর রহমান (২৯), জয়নাল উদ্দিন (২৮), মো. আব্বাস উদ্দিন (৩১), মো. ছলিম ওরফে সেলিম (৩০) এবং দেলোয়ার হোসেন (৪০)।

পুলিশ সদর দপ্তর সূত্রে বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য জানা গেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৭ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে ব্যবসায়ী এহছানকে তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে অপহরণ করা হয়।

এ সময় সাবেক সেনা ও র‍্যাব সদস্য সুমন মুন্সিসহ অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয়জন ব্যক্তি র‍্যাবের পোশাক পরে তাকে তুলে নিয়ে যান।

পরে অপহরণকারীরা বিভিন্ন মোবাইল নম্বর থেকে ব্যবসায়ীর স্ত্রী ও দোকানের ব্যবস্থাপক মোজাফফর উদ্দিনকে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

টাকা না দিলে এহছানকে হত্যা করার হুমকিও দেওয়া হয়।

এ ঘটনায় চট্টগ্রামের বাঁশখালী থানায় একটি মামলা করা হয়েছে।

আটক ছয়জনের পরিচয়

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক সুমন মুন্সি (৩২) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবা আকাব্বর মুন্সি এবং মা মমতাজ বেগম।

দেলোয়ার হোসেনের (৪০) বাবার নাম মৃত আবুল কাশেম এবং মায়ের নাম মৃত মাহমুদা খাতুন। তার স্থায়ী ঠিকানা কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কলাতলী এলাকায় আবুল কাশেমের বাড়ি। বর্তমানে তিনি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ওমরআলী সওদাগর পাড়া, খরলিয়া এলাকায় বসবাস করেন।

মো. ছলিম ওরফে সেলিমের (৩০) বাবার নাম আব্দুল মতলব এবং মায়ের নাম দিল কুরস। তার ঠিকানা কক্সবাজারের টেকনাফ উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-২৬-এর সালবাগান ক্যাম্পের ই-৩ ব্লক।

মো. আব্বাস উদ্দিনের (৩১) বাবার নাম মৃত ফিরোজ মিয়া এবং মায়ের নাম দিল বাহার বেগম। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাছা মিয়ার বাড়ি এলাকায়।

জয়নাল উদ্দিনের (২৮) বাবার নাম নুরুল ইসলাম এবং মায়ের নাম মরিয়ম বেগম। তার বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কোটবাজার-ভালুকিয়া এলাকায়।

মিজানুর রহমানের (২৯) বাবার নাম সৈয়দ নূর এবং মায়ের নাম সোফাইদা বেগম। তার বাড়ি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল এলাকার হায়দার পাড়ার ৩ নম্বর ওয়ার্ডে।

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x