বাংলাদেশ    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

সুরমা নিউজ
ডেস্ক নিউজ, ১২ ফলোয়ার
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পিএম
পাঠক: ৯ জন
প্রিন্ট

বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন
সংগৃহীত ছবি

বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ।

কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৈশভোজ ও র‍্যাফেল ড্রসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপন করেন ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। সন্ধ্যা ৬টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠান শুরু হয়।

পরে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

বরেণ্য সংগীতশিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোটা প্রেস ক্লাব প্রাঙ্গণ সাজানো হয় বর্ণিল আলোকসজ্জায়।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য আমান উল্লাহ আমান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি, সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান কবি আবদুল হাই শিকদার, ব্যবস্থাপনা পরিচালক কাদের গনি চৌধুরী, প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কমিটির সদস্য কাজী রওনক হোসেন, মোমেন আহমেদ, শাহনাজ পলি ও এমকেএম মহসীনসহ ক্লাবের সাবেক নির্বাহী সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিরা জাতীয় প্রেস ক্লাবের ঐতিহাসিক ভূমিকা এবং গণতন্ত্রের প্রশ্নে সাংবাদিকদের দায়িত্বের কথা তুলে ধরেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান বলেন, দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে জাতীয় প্রেস ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণ-আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের পক্ষে লেখনীর মাধ্যমে সাংবাদিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি বলেন, ১৯৭১ সালে যাদের লেখনীর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গড়ে উঠেছিল, সেই সময়ের স্মৃতির সঙ্গে স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামও জড়িয়ে রয়েছে। তার স্মৃতিবিজড়িত এই প্রেস ক্লাবে এখনো তার নামফলক রয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, সাংবাদিকতা ও সংবাদমাধ্যম দেশের অবিচ্ছেদ্য অংশ। সংবাদমাধ্যম চাইলে দেশকে এগিয়ে নিতে পারে, আবার পিছিয়েও দিতে পারে। জাতীয় প্রেস ক্লাব তার অতীত ঐতিহ্য ও সম্মান ফিরিয়ে আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ বলেন, জাতীয় প্রেস ক্লাব ৭২ বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করে আসছে।

গণতন্ত্র এখনো বিপন্ন উল্লেখ করে তিনি বলেন, আমরা যেন গণতন্ত্রকে তার সুনির্দিষ্ট পথরেখায় এগিয়ে নিয়ে যেতে পারি, সে দায়িত্ব সবার।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ৭ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবে বিভিন্ন কর্মসূচি শুরু হয়। এর ধারাবাহিকতায় মঙ্গলবারের মূল আয়োজনের মধ্য দিয়ে ক্লাবের সদস্য সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে প্রেস ক্লাব প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউটস গ্রুপের আনুষ্ঠানিক যাত্রা শুরু

পটুয়াখালীতে মানসিক রোগী দিয়ে চলছে কোমলমতি শিশুদের পাঠদান!

মিরপুরে বিএনপির তৃণমূলে ক্ষোভ: ‘দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কাউকে ছাড় নয়’

মিরপুরে লেগুনা স্ট্যান্ড দখল ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক

ছয় মাসেও দায়িত্ব নিতে পারছে না নবনির্বাচিত কমিটি, বাধার অভিযোগ

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

সড়ক দখল আর বেপরোয়া অটোরিকশার বলি ১৩ বছরের আহনাফ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ।

কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৈশভোজ ও র‍্যাফেল ড্রসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপন করেন ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। সন্ধ্যা ৬টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠান শুরু হয়।

পরে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

বরেণ্য সংগীতশিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোটা প্রেস ক্লাব প্রাঙ্গণ সাজানো হয় বর্ণিল আলোকসজ্জায়।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য আমান উল্লাহ আমান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি, সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান কবি আবদুল হাই শিকদার, ব্যবস্থাপনা পরিচালক কাদের গনি চৌধুরী, প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কমিটির সদস্য কাজী রওনক হোসেন, মোমেন আহমেদ, শাহনাজ পলি ও এমকেএম মহসীনসহ ক্লাবের সাবেক নির্বাহী সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিরা জাতীয় প্রেস ক্লাবের ঐতিহাসিক ভূমিকা এবং গণতন্ত্রের প্রশ্নে সাংবাদিকদের দায়িত্বের কথা তুলে ধরেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান বলেন, দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে জাতীয় প্রেস ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণ-আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের পক্ষে লেখনীর মাধ্যমে সাংবাদিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি বলেন, ১৯৭১ সালে যাদের লেখনীর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গড়ে উঠেছিল, সেই সময়ের স্মৃতির সঙ্গে স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামও জড়িয়ে রয়েছে। তার স্মৃতিবিজড়িত এই প্রেস ক্লাবে এখনো তার নামফলক রয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, সাংবাদিকতা ও সংবাদমাধ্যম দেশের অবিচ্ছেদ্য অংশ। সংবাদমাধ্যম চাইলে দেশকে এগিয়ে নিতে পারে, আবার পিছিয়েও দিতে পারে। জাতীয় প্রেস ক্লাব তার অতীত ঐতিহ্য ও সম্মান ফিরিয়ে আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ বলেন, জাতীয় প্রেস ক্লাব ৭২ বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করে আসছে।

গণতন্ত্র এখনো বিপন্ন উল্লেখ করে তিনি বলেন, আমরা যেন গণতন্ত্রকে তার সুনির্দিষ্ট পথরেখায় এগিয়ে নিয়ে যেতে পারি, সে দায়িত্ব সবার।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ৭ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবে বিভিন্ন কর্মসূচি শুরু হয়। এর ধারাবাহিকতায় মঙ্গলবারের মূল আয়োজনের মধ্য দিয়ে ক্লাবের সদস্য সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে প্রেস ক্লাব প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x