বাংলাদেশ    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

ভোটার নিবন্ধনের পর নির্দিষ্ট সময়ে আঙুলের ছাপ না দিলে আবেদন বাতিল

সুরমা নিউজ
ডেস্ক নিউজ, ১২ ফলোয়ার
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পিএম
পাঠক: ৯ জন
প্রিন্ট

ভোটার নিবন্ধনের পর নির্দিষ্ট সময়ে আঙুলের ছাপ না দিলে আবেদন বাতিল
ফাইল ছবি

ভোটার নিবন্ধনের জন্য অনলাইনে ফরম পূরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে বায়োমেট্রিক (আঙুলের ছাপ) না দিলে আবেদন বাতিল করে দেবে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২০ অক্টোবর) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য সিস্টেম ম্যানেজারকে নির্দেশনা দিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

নির্দেশনায় বলা হয়েছে, ভোটার নিবন্ধনের জন্য অনলাইন আবেদন করার পর সংশ্লিষ্ট আবেদনকারী বায়োমেট্রিক দিতে না আসলে একটি নির্দিষ্ট সময় পর আবেদনটি সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে বাতিল করার ব্যবস্থা করতে হবে।

এদিকে ২০১২ সাল হতে মাঠপর্যায়ের অফিসসমূহে সংরক্ষিত স্ক্যান ও আপলোডকৃত ভোটার নিবন্ধন ফরম (ফরম-২) এবং গোডাউনে রক্ষিত অপ্রয়োজনীয় ও নিষ্পত্তিযোগ্য দ্রব্যাদি ৩১ অক্টোবরের মধ্যে নিষ্পত্তির সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

তবে, ৩১ ডিসেম্বর ২০১১ তারিখ পর্যন্ত সংরক্ষিত ফরম-২ পূর্বের ন্যায় অফিসে সংরক্ষণ করতে হবে। 

এ ছাড়া সংশ্লিষ্ট কাগজপত্র নিষ্পত্তির ক্ষেত্রে তা মণ্ড তৈরিতে ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে হবে।

এজন্য সকল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও এনআইডি মহাপরিচালককে সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউটস গ্রুপের আনুষ্ঠানিক যাত্রা শুরু

পটুয়াখালীতে মানসিক রোগী দিয়ে চলছে কোমলমতি শিশুদের পাঠদান!

মিরপুরে বিএনপির তৃণমূলে ক্ষোভ: ‘দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কাউকে ছাড় নয়’

মিরপুরে লেগুনা স্ট্যান্ড দখল ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

ছয় মাসেও দায়িত্ব নিতে পারছে না নবনির্বাচিত কমিটি, বাধার অভিযোগ

সড়ক দখল আর বেপরোয়া অটোরিকশার বলি ১৩ বছরের আহনাফ

সড়ক দখল আর বেপরোয়া অটোরিকশার বলি ১৩ বছরের আহনাফ

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

সুরমা নিউজ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ভোটার নিবন্ধনের পর নির্দিষ্ট সময়ে আঙুলের ছাপ না দিলে আবেদন বাতিল

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

ভোটার নিবন্ধনের জন্য অনলাইনে ফরম পূরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে বায়োমেট্রিক (আঙুলের ছাপ) না দিলে আবেদন বাতিল করে দেবে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২০ অক্টোবর) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য সিস্টেম ম্যানেজারকে নির্দেশনা দিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

নির্দেশনায় বলা হয়েছে, ভোটার নিবন্ধনের জন্য অনলাইন আবেদন করার পর সংশ্লিষ্ট আবেদনকারী বায়োমেট্রিক দিতে না আসলে একটি নির্দিষ্ট সময় পর আবেদনটি সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে বাতিল করার ব্যবস্থা করতে হবে।

এদিকে ২০১২ সাল হতে মাঠপর্যায়ের অফিসসমূহে সংরক্ষিত স্ক্যান ও আপলোডকৃত ভোটার নিবন্ধন ফরম (ফরম-২) এবং গোডাউনে রক্ষিত অপ্রয়োজনীয় ও নিষ্পত্তিযোগ্য দ্রব্যাদি ৩১ অক্টোবরের মধ্যে নিষ্পত্তির সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

তবে, ৩১ ডিসেম্বর ২০১১ তারিখ পর্যন্ত সংরক্ষিত ফরম-২ পূর্বের ন্যায় অফিসে সংরক্ষণ করতে হবে। 

এ ছাড়া সংশ্লিষ্ট কাগজপত্র নিষ্পত্তির ক্ষেত্রে তা মণ্ড তৈরিতে ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে হবে।

এজন্য সকল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও এনআইডি মহাপরিচালককে সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x