বাংলাদেশ    রোববার, ২৫ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

দর-কষাকষিতে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্ট

সুরমা নিউজ
ডেস্ক নিউজ, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২০ পিএম
পাঠক: ৮ জন
প্রিন্ট

দর-কষাকষিতে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্ট

মানুষের পক্ষে বিভিন্ন চুক্তি সম্পাদনে দর-কষাকষি করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এজেন্টকে কীভাবে দক্ষ করে তোলা যায়, তা নিয়ে কাজ করছে এআই গবেষণা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, ক্লায়েন্টের পক্ষে আলোচনার সময় মানব আইনজীবীরা কীভাবে পেশাদারিত্ব ও সততা বজায় রাখেন, তা বুঝতে বিভিন্ন আইন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছে অ্যানথ্রপিক। পাশাপাশি, এআই এজেন্টকে কতটুকু সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া উচিত এবং কোন পরিস্থিতিতে ব্যবহারকারীর প্রত্যক্ষ নির্দেশনা প্রয়োজন, তা নিয়েও পর্যালোচনা চলছে।

ব্যবহারকারীর পক্ষে এআই এজেন্ট কীভাবে কাজ করবে, তার একটি উদাহরণ হলো সর্বনিম্ন দামে ল্যাপটপ কেনা। সেক্ষেত্রে এজেন্টটি কেবল বিভিন্ন বিক্রেতার দাম তুলনা করেই থেমে থাকবে না, বরং বিক্রেতার এআই এজেন্টের সঙ্গে যোগাযোগ করে দর-কষাকষি করবে। একইভাবে বাড়িভাড়ার চুক্তি, গ্রাহকসেবা সংক্রান্ত বিরোধ এবং চাকরির চুক্তির ক্ষেত্রেও এ প্রযুক্তি ব্যবহার করা সম্ভব। তবে ক্রেতার প্রতিনিধিত্বকারী এআই এজেন্ট এবং বিক্রেতার এজেন্টের লক্ষ্য পরস্পর বিরোধী হতে পারে।

এই পরিস্থিতি সামাল দিতে দর-কষাকষির সর্বজনীন নিয়মকানুন তৈরির কথা ভাবছে অ্যানথ্রপিক। গত সেপ্টেম্বরে প্রকাশিত এক ব্লগ পোস্টে অ্যানথ্রপিক জানায়, বাস্তব পরিস্থিতির আদলে তৈরি দর-কষাকষির অনুশীলনে তারা এআই এজেন্টের কার্যকারিতা পরীক্ষা করেছে। ওই পরীক্ষায় প্রতিষ্ঠানের কর্মীরা একটি ভার্চ্যুয়াল বাজারে বই কেনাবেচার কাজে এআই এজেন্ট ব্যবহার করেন।

শুধু অ্যানথ্রপিক নয়, হার্ভার্ড বিজনেস স্কুলের সহকারী অধ্যাপক মিশেল ভাকারো চাকরির প্রস্তাব ও বাড়িভাড়ার চুক্তির মতো বিষয়ে এআই এজেন্টগুলোর ১ লাখ ৮০ হাজারের বেশি দর-কষাকষির ঘটনা বিশ্লেষণ করেছেন। গবেষণায় দেখা গেছে, এক এজেন্ট অন্য এজেন্টকে বিভ্রান্ত করে গোপন তথ্য বের করতে কৌশল ব্যবহার করতে পারে। এছাড়া, এ প্রযুক্তির কারণে বৈষম্য বাড়ার আশঙ্কা এবং তথ্য সুরক্ষা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

পটুয়াখালীতে মানসিক রোগী দিয়ে চলছে কোমলমতি শিশুদের পাঠদান!

মিরপুরে বিএনপির তৃণমূলে ক্ষোভ: ‘দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কাউকে ছাড় নয়’

মিরপুরে লেগুনা স্ট্যান্ড দখল ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক

ছয় মাসেও দায়িত্ব নিতে পারছে না নবনির্বাচিত কমিটি, বাধার অভিযোগ

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

সড়ক দখল আর বেপরোয়া অটোরিকশার বলি ১৩ বছরের আহনাফ

দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি নিয়ে উত্তেজনা, পাল্টাপাল্টি অবস্থানে দুই পক্ষ

দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি নিয়ে উত্তেজনা, পাল্টাপাল্টি অবস্থানে দুই পক্ষ

সুরমা নিউজ

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

দর-কষাকষিতে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্ট

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

মানুষের পক্ষে বিভিন্ন চুক্তি সম্পাদনে দর-কষাকষি করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এজেন্টকে কীভাবে দক্ষ করে তোলা যায়, তা নিয়ে কাজ করছে এআই গবেষণা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, ক্লায়েন্টের পক্ষে আলোচনার সময় মানব আইনজীবীরা কীভাবে পেশাদারিত্ব ও সততা বজায় রাখেন, তা বুঝতে বিভিন্ন আইন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছে অ্যানথ্রপিক। পাশাপাশি, এআই এজেন্টকে কতটুকু সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া উচিত এবং কোন পরিস্থিতিতে ব্যবহারকারীর প্রত্যক্ষ নির্দেশনা প্রয়োজন, তা নিয়েও পর্যালোচনা চলছে।

ব্যবহারকারীর পক্ষে এআই এজেন্ট কীভাবে কাজ করবে, তার একটি উদাহরণ হলো সর্বনিম্ন দামে ল্যাপটপ কেনা। সেক্ষেত্রে এজেন্টটি কেবল বিভিন্ন বিক্রেতার দাম তুলনা করেই থেমে থাকবে না, বরং বিক্রেতার এআই এজেন্টের সঙ্গে যোগাযোগ করে দর-কষাকষি করবে। একইভাবে বাড়িভাড়ার চুক্তি, গ্রাহকসেবা সংক্রান্ত বিরোধ এবং চাকরির চুক্তির ক্ষেত্রেও এ প্রযুক্তি ব্যবহার করা সম্ভব। তবে ক্রেতার প্রতিনিধিত্বকারী এআই এজেন্ট এবং বিক্রেতার এজেন্টের লক্ষ্য পরস্পর বিরোধী হতে পারে।

এই পরিস্থিতি সামাল দিতে দর-কষাকষির সর্বজনীন নিয়মকানুন তৈরির কথা ভাবছে অ্যানথ্রপিক। গত সেপ্টেম্বরে প্রকাশিত এক ব্লগ পোস্টে অ্যানথ্রপিক জানায়, বাস্তব পরিস্থিতির আদলে তৈরি দর-কষাকষির অনুশীলনে তারা এআই এজেন্টের কার্যকারিতা পরীক্ষা করেছে। ওই পরীক্ষায় প্রতিষ্ঠানের কর্মীরা একটি ভার্চ্যুয়াল বাজারে বই কেনাবেচার কাজে এআই এজেন্ট ব্যবহার করেন।

শুধু অ্যানথ্রপিক নয়, হার্ভার্ড বিজনেস স্কুলের সহকারী অধ্যাপক মিশেল ভাকারো চাকরির প্রস্তাব ও বাড়িভাড়ার চুক্তির মতো বিষয়ে এআই এজেন্টগুলোর ১ লাখ ৮০ হাজারের বেশি দর-কষাকষির ঘটনা বিশ্লেষণ করেছেন। গবেষণায় দেখা গেছে, এক এজেন্ট অন্য এজেন্টকে বিভ্রান্ত করে গোপন তথ্য বের করতে কৌশল ব্যবহার করতে পারে। এছাড়া, এ প্রযুক্তির কারণে বৈষম্য বাড়ার আশঙ্কা এবং তথ্য সুরক্ষা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x