বাংলাদেশ    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

তিন মাসে কারাগারে ৩৭ বন্দির মৃত্যু, নির্যাতনের শিকার ৭৮৩ নারী-শিশু

সুরমা নিউজ
ডেস্ক নিউজ, ১২ ফলোয়ার
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৬ এএম
পাঠক: ১১ জন
প্রিন্ট

তিন মাসে কারাগারে ৩৭ বন্দির মৃত্যু, নির্যাতনের শিকার ৭৮৩ নারী-শিশু
সংগৃহীত

২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর-এই তিন মাসে কারাগারে ৩৭ বন্দির মৃত্যু এবং ১৩৫ সাংবাদিকের নির্যাতন ও হয়রানির শিকার হওয়ার তথ্য উঠে এসেছে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক এক প্রতিবেদনে। এছাড়া সারা দেশে ১৮৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ১৭ জন নিহত ও ১ হাজার ২২৭ জন আহত হয়েছেন।

একই সময়ে মব সহিংসতা ও গণপিটুনির ১৩৭টি ঘটনায় ৫৪ জন নিহত ও ১৪৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) এ তথ্য জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।

সংস্থাটির ত্রৈমাসিক প্রতিবেদনে বলা হয়, দেশের ১৬টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, এইচআরএসএসের সংগৃহীত তথ্য ও ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, রাজনৈতিক সহিংসতার ১৮৩টি ঘটনার মধ্যে ১৬১টি বা ৮৮ শতাংশ ঘটেছে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং বিএনপির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের সংঘর্ষে।

নিহত ১৭ জনের মধ্যে বিএনপির ৯ জন, জামায়াতের ২ জন, আওয়ামী লীগের ৩ জন ও অন্যান্য দলের ৩ জন রয়েছেন।

এ সময়ে রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে ১২৬টির বেশি মামলা হয়েছে।

এসব মামলায় ২ হাজার ৫৪১ জনের নাম উল্লেখ করে এবং প্রায় ৭ হাজার ৯১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। রাজনৈতিক মামলায় অন্তত ২ হাজার ৫৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মব সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন

প্রতিবেদনে বলা হয়, চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্মীয় অবমাননা ও আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অভিযোগে মব সহিংসতা ও গণপিটুনির ১৩৭টি ঘটনায় ৫৪ জন নিহত ও ১৪৫ জন আহত হয়েছেন।

তিন মাসে ৮৮টি ঘটনায় ১৩৫ সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। তাদের মধ্যে ৬৩ জন আহত, ২৭ জন লাঞ্ছিত ও ১৮ জন হুমকির শিকার হয়েছেন। এ সময়ে ৯ সাংবাদিককে আটক করা হয়েছে।

এ সময়ে ১৮টি সভা-সমাবেশ আয়োজনে বাধা দেওয়ার অভিযোগও তুলে ধরেছে সংস্থাটি। এসব ঘটনায় ১২৮ জন আহত ও ৮ জন আটক হয়েছেন।

কারাগার ও হেফাজতে মৃত্যু

প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে কারাগারে ৩৭ জন বন্দির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৪ জন কয়েদি ও ২৩ জন হাজতি। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ৫ জন এবং নির্যাতনে একজনের মৃত্যুর তথ্য উল্লেখ করা হয়েছে।

একই সময়ে নদী, খাল, জঙ্গল ও পরিত্যক্ত স্থান থেকে হত্যাকাণ্ডের শিকার ৩০২ জনের মরদেহ উদ্ধারের তথ্যও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

নারী, শিশু ও শ্রমিক নির্যাতন

এইচআরএসএসের হিসাবে, তিন মাসে ৭৮৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। তাদের মধ্যে ২৫৩ জন ধর্ষণের শিকার, যাদের ১৫৪ জনের বয়স ১৮ বছরের কম। এ সময়ে ৪২ জন নারী ও কন্যাশিশু গণধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১২ জনকে।

এছাড়া ৭৩৩ শিশু নির্যাতনের শিকার হয়েছে। তাদের মধ্যে ১৮৯ জনের মৃত্যু হয়েছে এবং ৫৪৪ জন শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে।

শ্রমিক নির্যাতনের ২৫১টি ঘটনায় ৭১ জন নিহত এবং অন্তত ২৬০ জন আহত হয়েছেন। কর্মক্ষেত্রে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৬৪ শ্রমিক।

প্রতিবেদনে আরও বলা হয়, তিন মাসে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অন্তত ছয়টি হামলার ঘটনায় ছয়জন আহত হয়েছেন। এসব ঘটনায় দুটি মন্দির, পাঁচটি প্রতিমা ও চারটি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের তথ্য পাওয়া গেছে।

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের হামলায় চারজন নিহত ও চারজন আহত হয়েছেন। অন্যদিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন।

মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে উদ্যোগের আহ্বান

সার্বিক পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন, আইনের শাসন প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে রাষ্ট্র ও সমাজের সব স্তরে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

রাজনৈতিক সহিংসতা, মব সহিংসতা, সাংবাদিক নির্যাতন, নারী ও শিশু নির্যাতন, সংখ্যালঘুদের ওপর হামলা এবং হেফাজতে ও কারাগারে মৃত্যু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। একইসঙ্গে মানবাধিকার রক্ষায় সরকারের জবাবদিহি নিশ্চিত করা এবং গণমাধ্যম, নাগরিক সমাজ ও মানবাধিকার সংগঠনগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউটস গ্রুপের আনুষ্ঠানিক যাত্রা শুরু

পটুয়াখালীতে মানসিক রোগী দিয়ে চলছে কোমলমতি শিশুদের পাঠদান!

মিরপুরে বিএনপির তৃণমূলে ক্ষোভ: ‘দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কাউকে ছাড় নয়’

মিরপুরে লেগুনা স্ট্যান্ড দখল ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

ছয় মাসেও দায়িত্ব নিতে পারছে না নবনির্বাচিত কমিটি, বাধার অভিযোগ

সড়ক দখল আর বেপরোয়া অটোরিকশার বলি ১৩ বছরের আহনাফ

সড়ক দখল আর বেপরোয়া অটোরিকশার বলি ১৩ বছরের আহনাফ

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

সুরমা নিউজ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

তিন মাসে কারাগারে ৩৭ বন্দির মৃত্যু, নির্যাতনের শিকার ৭৮৩ নারী-শিশু

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর-এই তিন মাসে কারাগারে ৩৭ বন্দির মৃত্যু এবং ১৩৫ সাংবাদিকের নির্যাতন ও হয়রানির শিকার হওয়ার তথ্য উঠে এসেছে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক এক প্রতিবেদনে। এছাড়া সারা দেশে ১৮৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ১৭ জন নিহত ও ১ হাজার ২২৭ জন আহত হয়েছেন।

একই সময়ে মব সহিংসতা ও গণপিটুনির ১৩৭টি ঘটনায় ৫৪ জন নিহত ও ১৪৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) এ তথ্য জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।

সংস্থাটির ত্রৈমাসিক প্রতিবেদনে বলা হয়, দেশের ১৬টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, এইচআরএসএসের সংগৃহীত তথ্য ও ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, রাজনৈতিক সহিংসতার ১৮৩টি ঘটনার মধ্যে ১৬১টি বা ৮৮ শতাংশ ঘটেছে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং বিএনপির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের সংঘর্ষে।

নিহত ১৭ জনের মধ্যে বিএনপির ৯ জন, জামায়াতের ২ জন, আওয়ামী লীগের ৩ জন ও অন্যান্য দলের ৩ জন রয়েছেন।

এ সময়ে রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে ১২৬টির বেশি মামলা হয়েছে।

এসব মামলায় ২ হাজার ৫৪১ জনের নাম উল্লেখ করে এবং প্রায় ৭ হাজার ৯১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। রাজনৈতিক মামলায় অন্তত ২ হাজার ৫৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মব সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন

প্রতিবেদনে বলা হয়, চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্মীয় অবমাননা ও আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অভিযোগে মব সহিংসতা ও গণপিটুনির ১৩৭টি ঘটনায় ৫৪ জন নিহত ও ১৪৫ জন আহত হয়েছেন।

তিন মাসে ৮৮টি ঘটনায় ১৩৫ সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। তাদের মধ্যে ৬৩ জন আহত, ২৭ জন লাঞ্ছিত ও ১৮ জন হুমকির শিকার হয়েছেন। এ সময়ে ৯ সাংবাদিককে আটক করা হয়েছে।

এ সময়ে ১৮টি সভা-সমাবেশ আয়োজনে বাধা দেওয়ার অভিযোগও তুলে ধরেছে সংস্থাটি। এসব ঘটনায় ১২৮ জন আহত ও ৮ জন আটক হয়েছেন।

কারাগার ও হেফাজতে মৃত্যু

প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে কারাগারে ৩৭ জন বন্দির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৪ জন কয়েদি ও ২৩ জন হাজতি। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ৫ জন এবং নির্যাতনে একজনের মৃত্যুর তথ্য উল্লেখ করা হয়েছে।

একই সময়ে নদী, খাল, জঙ্গল ও পরিত্যক্ত স্থান থেকে হত্যাকাণ্ডের শিকার ৩০২ জনের মরদেহ উদ্ধারের তথ্যও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

নারী, শিশু ও শ্রমিক নির্যাতন

এইচআরএসএসের হিসাবে, তিন মাসে ৭৮৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। তাদের মধ্যে ২৫৩ জন ধর্ষণের শিকার, যাদের ১৫৪ জনের বয়স ১৮ বছরের কম। এ সময়ে ৪২ জন নারী ও কন্যাশিশু গণধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১২ জনকে।

এছাড়া ৭৩৩ শিশু নির্যাতনের শিকার হয়েছে। তাদের মধ্যে ১৮৯ জনের মৃত্যু হয়েছে এবং ৫৪৪ জন শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে।

শ্রমিক নির্যাতনের ২৫১টি ঘটনায় ৭১ জন নিহত এবং অন্তত ২৬০ জন আহত হয়েছেন। কর্মক্ষেত্রে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৬৪ শ্রমিক।

প্রতিবেদনে আরও বলা হয়, তিন মাসে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অন্তত ছয়টি হামলার ঘটনায় ছয়জন আহত হয়েছেন। এসব ঘটনায় দুটি মন্দির, পাঁচটি প্রতিমা ও চারটি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের তথ্য পাওয়া গেছে।

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের হামলায় চারজন নিহত ও চারজন আহত হয়েছেন। অন্যদিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন।

মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে উদ্যোগের আহ্বান

সার্বিক পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন, আইনের শাসন প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে রাষ্ট্র ও সমাজের সব স্তরে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

রাজনৈতিক সহিংসতা, মব সহিংসতা, সাংবাদিক নির্যাতন, নারী ও শিশু নির্যাতন, সংখ্যালঘুদের ওপর হামলা এবং হেফাজতে ও কারাগারে মৃত্যু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। একইসঙ্গে মানবাধিকার রক্ষায় সরকারের জবাবদিহি নিশ্চিত করা এবং গণমাধ্যম, নাগরিক সমাজ ও মানবাধিকার সংগঠনগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x