বাংলাদেশ    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

রেমিট্যান্সের প্রাচুর্যের মধ্যেও দারিদ্র্যের উদ্বেগজনক বিস্তার

'ধনী' সিলেট এখন দেশের সবচেয়ে গরীব অঞ্চল

প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫২ এএম
পাঠক: ১৯ জন
প্রিন্ট

'ধনী'  সিলেট এখন দেশের সবচেয়ে  গরীব অঞ্চল
ইন্টারনেট থেকে সংগৃহীত

একসময়ের অত্যন্ত সমৃদ্ধ ও ধনী অঞ্চল সিলেট এখন দেশের সবচেয়ে গরীব বিভাগ। এই বিভাগে দারিদ্র্য সীমার নীচে বাস করে  ৪০ লাখেরও বেশি  অধিবাসী। সম্প্রতি পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচকে (এমপিআই) এই উদ্বেগজনক  তথ্য উঠে এসেছে। 

সিলেট বিভাগজুড়ে লাখো কোটি টাকার রেমিট্যান্সের ঐশ্বর্যের মাঝেও চরম দারিদ্র্যের এই  উদ্বেগজনক বিস্তারে

বিস্মিত অর্থনীতি ও সমাজবিজ্ঞানের বিশেষজ্ঞরা। 

 দ্বিতীয় লন্ডনখ্যাত ধনী সিলেট বিভাগ এখন বাংলাদেশের আটটি বিভাগের মধ্যে এখন সবচেয়ে দরিদ্র। দারিদ্র্য সূচকের ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে সুনামগঞ্জ জেলা। সুনামগঞ্জ জেলার এমপিআই স্কোর ০.২২৫ নিয়ে দেশের তৃতীয় দরিদ্রতম জেলা হিসেবে চিহ্নিত হয়েছে। আর বিভাগের মধ্যে সবচেয়ে কম দরিদ্র মানুষের বাস মৌলভীবাজার জেলায়। 

এই সূচকটি ২০১৯ সালের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (MICS)-এর তথ্যের ভিত্তিতে ইউনিসেফ, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অক্সফোর্ড পভার্টি এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এর সহায়তায় এবং ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় তৈরি করেছে পরিকল্পনা কমিশন।  

বিশেষজ্ঞরা বলছেন, সিলেট ছিল শিক্ষা-সমৃদ্ধ একটি অঞ্চল। কিন্তু প্রবাসে যাওয়ার প্রবণতা ও প্রবাসের রেমিট্যান্সের  অর্থ স্থানীয় উন্নয়নে না খাটানোর ফলে এই অবস্থা সৃষ্টি হয়েছে । প্রবাসী আয় বেড়েছে, কিন্তু তা অঞ্চলের সার্বিক উন্নয়নে কাজে লাগছে না।

অর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্সের ভোগবিলাসভিত্তিক ও অনুৎপাদনশীল ব্যবহারই সিলেটের বাহ্যিক চাকচিক্য বাড়ালেও ভেতরের অর্থনীতিকে স্বাবলম্বী করতে পারছে না। তাই দারিদ্র্য বিমোচনে প্রবাসী আয়ের মাধ্যমে ভারী শিল্প কারখানা স্থাপন করলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, মানুষ বেকার থাকবে না। ফলে দারিদ্র্য কমে আসবে। 

তথ্য মতে, সিলেট বিভাগের এমপিআই স্কোর ০.১৭৭, যা দেশের অন্যান্য সব বিভাগকে ছাড়িয়ে গেছে। এই সূচক অনুযায়ী, সিলেট বিভাগের ৩৭.৭০ শতাংশ, অর্থাৎ ৪০.২৯ লাখ মানুষ বহুমাত্রিক দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। এতে দারিদ্র্যের দিক থেকে ঐতিহ্যগতভাবে পিছিয়ে থাকা বরিশাল ও ময়মনসিংহকেও পেছনে ফেলেছে সিলেট।

তথ্য আরও বলছে, যারা সিলেটে দরিদ্র, তারা দেশের অন্য এলাকার দরিদ্রদের তুলনায় আরও বেশি মাত্রায় বঞ্চনার শিকার। কারণ এখানকার দারিদ্র্যের তীব্রতা ৪৬.৮৬ শতাংশ, যা জাতীয়ভাবে সর্বোচ্চ।

সূচকে দেখা গেছে, জাতীয়ভাবে ২৪.০৫ শতাংশ মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের শিকার, যেখানে দরিদ্রদের মধ্যে গড় বঞ্চনার হার ৪৪.১৭ শতাংশ। 

সিলেট বিভাগ এককভাবে দেশের ১১.৬৬ শতাংশ দারিদ্র্যের বোঝা বহন করছে। যদিও দেশের মোট জনসংখ্যার ৮ শতাংশেরও কম মানুষ এই বিভাগে বসবাস করে।

২০১২ সালের হার্মোনাইজড (সামঞ্জস্যকৃত) তথ্য অনুযায়ী, সিলেট ছিল দেশের তৃতীয় দরিদ্রতম বিভাগ। তখন সিলেটের এমপিআই স্কোর ছিল ০.২৩৭, এবং ৫০.৩ শতাংশ মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের মধ্যে ছিল। তখন বরিশাল ও ময়মনসিংহ ছিল আরও পিছিয়ে। ২০১২ থেকে ২০১৯ সালের মধ্যে সব বিভাগই দারিদ্র্য সূচকে অগ্রগতি দেখিয়েছে এবং সিলেটের স্কোরও ০.০৬০ কমে ০.২৩৭ থেকে ০.১৭৭-এ নেমে এসেছে।

তথ্যানুযায়ী, সিলেট বিভাগের এই পতনের পেছনে বড় ভূমিকা রেখেছে সুনামগঞ্জ জেলা, যা বহু বছর ধরেই দেশের সবচেয়ে দরিদ্র জেলাগুলোর একটি। বর্তমানে এটি দেশের তৃতীয় দরিদ্রতম জেলা—পার্বত্য জেলা বান্দরবন ও কক্সবাজার এলাকার পরেই সুনামগঞ্জের অবস্থান। 

২০১২ সালে সুনামগঞ্জের এমপিআই ছিল ০.২৮৯, তখন ৫৮.৯ শতাংশ মানুষ দরিদ্র ছিল এবং বঞ্চনার তীব্রতা ছিল ৪৯.১ শতাংশ। ২০১৯ সালে এসে অবস্থা কিছুটা উন্নত হলেও তেমন বড় পরিবর্তন আসেনি। এমপিআই নেমে এসেছে ০.২২৫, দারিদ্র্যের হার হয়েছে ৪৭.৪ শতাংশ, আর তীব্রতা ৪৭.৫ শতাংশ। এই উচ্চ স্কোরের কারণে সুনামগঞ্জ পুরো বিভাগকে নিচে নামিয়ে দিয়েছে।

বিভাগের অন্যান্য জেলা সিলেট (০.১৫৭), হবিগঞ্জ (০.১৭৫) ও মৌলভীবাজার (০.১৪১) শতাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। 

বাংলাদেশ ব্যাংকের  তথ্যে দেখা গেছে, সিলেট বিভাগ প্রবাসী আয় বা রেমিট্যান্স গ্রহণে দেশের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের পর তৃতীয় অবস্থানে আছে। ঢাকা ও চট্টগ্রামের তুলনায় অনেক কম জেলা এবং কম মানুষ এ বিভাগে বাস করে। তবুও প্রবাসী আয়ে বিভাগের অবস্থান সামনের সারিতে। 

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, বিগত দুই অর্থবছরে (অর্থবছর ২০২৪-২৫ এবং অর্থবছর ২০২৫-২৬) সিলেট বিভাগে আনুমানিক ৫.২ থেকে ৫.৫ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৬০,০০০ থেকে ৬৫,০০০ কোটি টাকা) রেমিট্যান্স এসেছে। প্রতি বছর বাংলাদেশ থেকে আসা মোট রেমিট্যান্সের প্রায় ৮.৮৬% থেকে ৯% আসে সিলেট বিভাগে, যার ফলে বিভাগভিত্তিক অবস্থানে ঢাকার পরেই চট্টগ্রামের সাথে যৌথভাবে সিলেটের অবস্থান থাকে শীর্ষ তিন-এর মধ্যে।

 উদাহরণস্বরূপ, শুধু ২০২৪-২৫ অর্থবছরেই সিলেট অঞ্চলের প্রবাসীরা প্রায় ২৬৪ কোটি (২.৬৪ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন। 

বাংলাদেশ ব্যাংক এবং অর্থনীতিবিদদের বিভিন্ন সমীক্ষা অনুসারে, সিলেটে আসা এই বিপুল পরিমাণ রেমিট্যান্স মূলত অনুৎপাদনশীল খাতে (৭০%-৮০%) ব্যবহার হয়েছে। 

বাংলাদেশ ব্যাংক পরিসংখ্যান অনুযায়ী, সিলেটের রেমিট্যান্সের সিংহভাগ অর্থই এমন খাতে ব্যয় হয় যা থেকে সরাসরি কোনো নতুন আয় বা কর্মসংস্থান তৈরি হয় না। প্রবাসী আয়ের সবচেয়ে বড় অংশ ব্যয় হয় আধুনিক ও বিলাসবহুল বাড়ি বা ডুপ্লেক্স নির্মাণ, ফ্ল্যাট কেনা এবং বাণিজ্যিক ভবন তৈরিতে। কৃষিজমি বা শহরের বাণিজ্যিক জায়গা চড়া দামে কিনে ফেলে রাখা সিলেটে অত্যন্ত সাধারণ একটি প্রবণতা। 

পরিবারের উচ্চমানের জীবনযাত্রা বজায় রাখা, দামি ইলেকট্রনিক্স, ব্র্যান্ডের পণ্য এবং উৎসব-অনুষ্ঠানে বিপুল অর্থ ব্যয় হয়।

উৎপাদন খাতের চেয়ে সেবাধর্মী ব্যবসায় রেমিট্যান্সের বিনিয়োগ বেশি। সিলেট শহর ও পর্যটন এলাকাগুলোতে (যেমন শ্রীমঙ্গল বা জাফলং) প্রবাসীদের অর্থায়নে বিলাসবহুল রিসোর্ট, হোটেল এবং আধুনিক থিমের রেস্টুরেন্ট গড়ে উঠেছে। সিলেটে অসংখ্য আধুনিক শপিং কমপ্লেক্স ও বড় বড় কমিউনিটি সেন্টার প্রবাসীদের সরাসরি বিনিয়োগে নির্মিত।

বিলাসবহুল গাড়ি, মাইক্রোবাস বা গণপরিবহন ব্যবসায় অনেকে বিনিয়োগ করেন। শিক্ষা, চিকিৎসা ও মানবসম্পদ উন্নয়ন (প্রায় ৫%-১০%)

পরিবারের পরবর্তী প্রজন্ম বা আত্মীয়স্বজনকে 'লন্ডন', 'আমেরিকা' বা মধ্যপ্রাচ্যে পাঠানোর পেছনে আয়ের একটা বড় অংশ পুনরায় ব্যবহৃত হয়। সন্তানদের নামী বেসরকারি স্কুল-বিশ্ববিদ্যালয়ে পড়ানো এবং উন্নত চিকিৎসার পেছনে রেমিট্যান্সের টাকা ব্যয় হয়।

শিল্প ও উৎপাদনশীল খাত (সবচেয়ে কম - ৫% এর নিচে)৷ সিলেটে ভারী কোনো শিল্প বা ম্যানুফ্যাকচারিং খাতে প্রবাসীদের বিনিয়োগ প্রায় নেই বললেই চলে। গ্যাস ও বিদ্যুতের মতো অবকাঠামোগত সমস্যার কারণে প্রবাসীরা এখানে দীর্ঘমেয়াদী শিল্পে টাকা খাটাতে নিরাপদ বোধ করেন না। 

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. একে এনামুল হক বলেন, , সিলেটের বিস্তৃত হাওর ও চা-বাগান অধ্যুষিত এলাকায় শিক্ষার ও স্বাস্থ্যসেবার সুযোগ সীমিত, যেটা সূচককে প্রভাবিত করেছে। তারপরও এটি একটি শিক্ষণীয় দিক—উন্নতির সুযোগ রয়েছে। 

পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) দারিদ্র্য বিশ্লেষণ ও পর্যবেক্ষণ উইংয়ের যুগ্ম প্রধান ড. মুনিরা বেগম বলেন, এই সূচক আয়ের উপর ভিত্তি করে নয়, বরং সুবিধা প্রাপ্তির নির্দেশের আলোকে  গঠিত। হাওরাঞ্চলের বিশেষ ভূপ্রকৃতি সিলেটকে পিছিয়ে দিয়েছে।

 যেখানে অন্য বিভাগগুলো ২০১২ থেকে ২০১৯ সালের মধ্যে অবকাঠামোগত উন্নয়ন ও সরকারি-বেসরকারি বিনিয়োগে এগিয়ে গেছে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. রেজাই করিম খন্দকার বলেন, এক সময় সিলেট ছিল অত্যন্ত সমৃদ্ধ, দেশের সকলক্ষেত্রেই সিলেট অগ্রগণ্য ছিল। কিন্তু গত দুই দশকে সেই সমৃদ্ধি কমে এসেছে। তাই এখন সিলেটকে দরিদ্রতম বিভাগ হিসেবে চিহ্নিত করা মোটেও অবাক হওয়ার মতো নয়। 

তিনি বলেন, সিলেট ছিল শিক্ষা-সমৃদ্ধ একটি অঞ্চল। কিন্তু প্রবাসে যাওয়ার প্রবণতা ও সেই অর্থ স্থানীয় উন্নয়নে না খাটানোর ফলে এই অবস্থা। প্রবাসী আয় বেড়েছে, কিন্তু তা অঞ্চলের সার্বিক উন্নয়নে কাজে লাগেনি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউটস গ্রুপের আনুষ্ঠানিক যাত্রা শুরু

পটুয়াখালীতে মানসিক রোগী দিয়ে চলছে কোমলমতি শিশুদের পাঠদান!

মিরপুরে বিএনপির তৃণমূলে ক্ষোভ: ‘দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কাউকে ছাড় নয়’

মিরপুরে লেগুনা স্ট্যান্ড দখল ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

ছয় মাসেও দায়িত্ব নিতে পারছে না নবনির্বাচিত কমিটি, বাধার অভিযোগ

সড়ক দখল আর বেপরোয়া অটোরিকশার বলি ১৩ বছরের আহনাফ

সড়ক দখল আর বেপরোয়া অটোরিকশার বলি ১৩ বছরের আহনাফ

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

সুরমা নিউজ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

'ধনী' সিলেট এখন দেশের সবচেয়ে গরীব অঞ্চল

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

একসময়ের অত্যন্ত সমৃদ্ধ ও ধনী অঞ্চল সিলেট এখন দেশের সবচেয়ে গরীব বিভাগ। এই বিভাগে দারিদ্র্য সীমার নীচে বাস করে  ৪০ লাখেরও বেশি  অধিবাসী। সম্প্রতি পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচকে (এমপিআই) এই উদ্বেগজনক  তথ্য উঠে এসেছে। 

সিলেট বিভাগজুড়ে লাখো কোটি টাকার রেমিট্যান্সের ঐশ্বর্যের মাঝেও চরম দারিদ্র্যের এই  উদ্বেগজনক বিস্তারে

বিস্মিত অর্থনীতি ও সমাজবিজ্ঞানের বিশেষজ্ঞরা। 

 দ্বিতীয় লন্ডনখ্যাত ধনী সিলেট বিভাগ এখন বাংলাদেশের আটটি বিভাগের মধ্যে এখন সবচেয়ে দরিদ্র। দারিদ্র্য সূচকের ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে সুনামগঞ্জ জেলা। সুনামগঞ্জ জেলার এমপিআই স্কোর ০.২২৫ নিয়ে দেশের তৃতীয় দরিদ্রতম জেলা হিসেবে চিহ্নিত হয়েছে। আর বিভাগের মধ্যে সবচেয়ে কম দরিদ্র মানুষের বাস মৌলভীবাজার জেলায়। 

এই সূচকটি ২০১৯ সালের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (MICS)-এর তথ্যের ভিত্তিতে ইউনিসেফ, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অক্সফোর্ড পভার্টি এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এর সহায়তায় এবং ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় তৈরি করেছে পরিকল্পনা কমিশন।  

বিশেষজ্ঞরা বলছেন, সিলেট ছিল শিক্ষা-সমৃদ্ধ একটি অঞ্চল। কিন্তু প্রবাসে যাওয়ার প্রবণতা ও প্রবাসের রেমিট্যান্সের  অর্থ স্থানীয় উন্নয়নে না খাটানোর ফলে এই অবস্থা সৃষ্টি হয়েছে । প্রবাসী আয় বেড়েছে, কিন্তু তা অঞ্চলের সার্বিক উন্নয়নে কাজে লাগছে না।

অর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্সের ভোগবিলাসভিত্তিক ও অনুৎপাদনশীল ব্যবহারই সিলেটের বাহ্যিক চাকচিক্য বাড়ালেও ভেতরের অর্থনীতিকে স্বাবলম্বী করতে পারছে না। তাই দারিদ্র্য বিমোচনে প্রবাসী আয়ের মাধ্যমে ভারী শিল্প কারখানা স্থাপন করলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, মানুষ বেকার থাকবে না। ফলে দারিদ্র্য কমে আসবে। 

তথ্য মতে, সিলেট বিভাগের এমপিআই স্কোর ০.১৭৭, যা দেশের অন্যান্য সব বিভাগকে ছাড়িয়ে গেছে। এই সূচক অনুযায়ী, সিলেট বিভাগের ৩৭.৭০ শতাংশ, অর্থাৎ ৪০.২৯ লাখ মানুষ বহুমাত্রিক দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। এতে দারিদ্র্যের দিক থেকে ঐতিহ্যগতভাবে পিছিয়ে থাকা বরিশাল ও ময়মনসিংহকেও পেছনে ফেলেছে সিলেট।

তথ্য আরও বলছে, যারা সিলেটে দরিদ্র, তারা দেশের অন্য এলাকার দরিদ্রদের তুলনায় আরও বেশি মাত্রায় বঞ্চনার শিকার। কারণ এখানকার দারিদ্র্যের তীব্রতা ৪৬.৮৬ শতাংশ, যা জাতীয়ভাবে সর্বোচ্চ।

সূচকে দেখা গেছে, জাতীয়ভাবে ২৪.০৫ শতাংশ মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের শিকার, যেখানে দরিদ্রদের মধ্যে গড় বঞ্চনার হার ৪৪.১৭ শতাংশ। 

সিলেট বিভাগ এককভাবে দেশের ১১.৬৬ শতাংশ দারিদ্র্যের বোঝা বহন করছে। যদিও দেশের মোট জনসংখ্যার ৮ শতাংশেরও কম মানুষ এই বিভাগে বসবাস করে।

২০১২ সালের হার্মোনাইজড (সামঞ্জস্যকৃত) তথ্য অনুযায়ী, সিলেট ছিল দেশের তৃতীয় দরিদ্রতম বিভাগ। তখন সিলেটের এমপিআই স্কোর ছিল ০.২৩৭, এবং ৫০.৩ শতাংশ মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের মধ্যে ছিল। তখন বরিশাল ও ময়মনসিংহ ছিল আরও পিছিয়ে। ২০১২ থেকে ২০১৯ সালের মধ্যে সব বিভাগই দারিদ্র্য সূচকে অগ্রগতি দেখিয়েছে এবং সিলেটের স্কোরও ০.০৬০ কমে ০.২৩৭ থেকে ০.১৭৭-এ নেমে এসেছে।

তথ্যানুযায়ী, সিলেট বিভাগের এই পতনের পেছনে বড় ভূমিকা রেখেছে সুনামগঞ্জ জেলা, যা বহু বছর ধরেই দেশের সবচেয়ে দরিদ্র জেলাগুলোর একটি। বর্তমানে এটি দেশের তৃতীয় দরিদ্রতম জেলা—পার্বত্য জেলা বান্দরবন ও কক্সবাজার এলাকার পরেই সুনামগঞ্জের অবস্থান। 

২০১২ সালে সুনামগঞ্জের এমপিআই ছিল ০.২৮৯, তখন ৫৮.৯ শতাংশ মানুষ দরিদ্র ছিল এবং বঞ্চনার তীব্রতা ছিল ৪৯.১ শতাংশ। ২০১৯ সালে এসে অবস্থা কিছুটা উন্নত হলেও তেমন বড় পরিবর্তন আসেনি। এমপিআই নেমে এসেছে ০.২২৫, দারিদ্র্যের হার হয়েছে ৪৭.৪ শতাংশ, আর তীব্রতা ৪৭.৫ শতাংশ। এই উচ্চ স্কোরের কারণে সুনামগঞ্জ পুরো বিভাগকে নিচে নামিয়ে দিয়েছে।

বিভাগের অন্যান্য জেলা সিলেট (০.১৫৭), হবিগঞ্জ (০.১৭৫) ও মৌলভীবাজার (০.১৪১) শতাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। 

বাংলাদেশ ব্যাংকের  তথ্যে দেখা গেছে, সিলেট বিভাগ প্রবাসী আয় বা রেমিট্যান্স গ্রহণে দেশের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের পর তৃতীয় অবস্থানে আছে। ঢাকা ও চট্টগ্রামের তুলনায় অনেক কম জেলা এবং কম মানুষ এ বিভাগে বাস করে। তবুও প্রবাসী আয়ে বিভাগের অবস্থান সামনের সারিতে। 

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, বিগত দুই অর্থবছরে (অর্থবছর ২০২৪-২৫ এবং অর্থবছর ২০২৫-২৬) সিলেট বিভাগে আনুমানিক ৫.২ থেকে ৫.৫ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৬০,০০০ থেকে ৬৫,০০০ কোটি টাকা) রেমিট্যান্স এসেছে। প্রতি বছর বাংলাদেশ থেকে আসা মোট রেমিট্যান্সের প্রায় ৮.৮৬% থেকে ৯% আসে সিলেট বিভাগে, যার ফলে বিভাগভিত্তিক অবস্থানে ঢাকার পরেই চট্টগ্রামের সাথে যৌথভাবে সিলেটের অবস্থান থাকে শীর্ষ তিন-এর মধ্যে।

 উদাহরণস্বরূপ, শুধু ২০২৪-২৫ অর্থবছরেই সিলেট অঞ্চলের প্রবাসীরা প্রায় ২৬৪ কোটি (২.৬৪ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন। 

বাংলাদেশ ব্যাংক এবং অর্থনীতিবিদদের বিভিন্ন সমীক্ষা অনুসারে, সিলেটে আসা এই বিপুল পরিমাণ রেমিট্যান্স মূলত অনুৎপাদনশীল খাতে (৭০%-৮০%) ব্যবহার হয়েছে। 

বাংলাদেশ ব্যাংক পরিসংখ্যান অনুযায়ী, সিলেটের রেমিট্যান্সের সিংহভাগ অর্থই এমন খাতে ব্যয় হয় যা থেকে সরাসরি কোনো নতুন আয় বা কর্মসংস্থান তৈরি হয় না। প্রবাসী আয়ের সবচেয়ে বড় অংশ ব্যয় হয় আধুনিক ও বিলাসবহুল বাড়ি বা ডুপ্লেক্স নির্মাণ, ফ্ল্যাট কেনা এবং বাণিজ্যিক ভবন তৈরিতে। কৃষিজমি বা শহরের বাণিজ্যিক জায়গা চড়া দামে কিনে ফেলে রাখা সিলেটে অত্যন্ত সাধারণ একটি প্রবণতা। 

পরিবারের উচ্চমানের জীবনযাত্রা বজায় রাখা, দামি ইলেকট্রনিক্স, ব্র্যান্ডের পণ্য এবং উৎসব-অনুষ্ঠানে বিপুল অর্থ ব্যয় হয়।

উৎপাদন খাতের চেয়ে সেবাধর্মী ব্যবসায় রেমিট্যান্সের বিনিয়োগ বেশি। সিলেট শহর ও পর্যটন এলাকাগুলোতে (যেমন শ্রীমঙ্গল বা জাফলং) প্রবাসীদের অর্থায়নে বিলাসবহুল রিসোর্ট, হোটেল এবং আধুনিক থিমের রেস্টুরেন্ট গড়ে উঠেছে। সিলেটে অসংখ্য আধুনিক শপিং কমপ্লেক্স ও বড় বড় কমিউনিটি সেন্টার প্রবাসীদের সরাসরি বিনিয়োগে নির্মিত।

বিলাসবহুল গাড়ি, মাইক্রোবাস বা গণপরিবহন ব্যবসায় অনেকে বিনিয়োগ করেন। শিক্ষা, চিকিৎসা ও মানবসম্পদ উন্নয়ন (প্রায় ৫%-১০%)

পরিবারের পরবর্তী প্রজন্ম বা আত্মীয়স্বজনকে 'লন্ডন', 'আমেরিকা' বা মধ্যপ্রাচ্যে পাঠানোর পেছনে আয়ের একটা বড় অংশ পুনরায় ব্যবহৃত হয়। সন্তানদের নামী বেসরকারি স্কুল-বিশ্ববিদ্যালয়ে পড়ানো এবং উন্নত চিকিৎসার পেছনে রেমিট্যান্সের টাকা ব্যয় হয়।

শিল্প ও উৎপাদনশীল খাত (সবচেয়ে কম - ৫% এর নিচে)৷ সিলেটে ভারী কোনো শিল্প বা ম্যানুফ্যাকচারিং খাতে প্রবাসীদের বিনিয়োগ প্রায় নেই বললেই চলে। গ্যাস ও বিদ্যুতের মতো অবকাঠামোগত সমস্যার কারণে প্রবাসীরা এখানে দীর্ঘমেয়াদী শিল্পে টাকা খাটাতে নিরাপদ বোধ করেন না। 

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. একে এনামুল হক বলেন, , সিলেটের বিস্তৃত হাওর ও চা-বাগান অধ্যুষিত এলাকায় শিক্ষার ও স্বাস্থ্যসেবার সুযোগ সীমিত, যেটা সূচককে প্রভাবিত করেছে। তারপরও এটি একটি শিক্ষণীয় দিক—উন্নতির সুযোগ রয়েছে। 

পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) দারিদ্র্য বিশ্লেষণ ও পর্যবেক্ষণ উইংয়ের যুগ্ম প্রধান ড. মুনিরা বেগম বলেন, এই সূচক আয়ের উপর ভিত্তি করে নয়, বরং সুবিধা প্রাপ্তির নির্দেশের আলোকে  গঠিত। হাওরাঞ্চলের বিশেষ ভূপ্রকৃতি সিলেটকে পিছিয়ে দিয়েছে।

 যেখানে অন্য বিভাগগুলো ২০১২ থেকে ২০১৯ সালের মধ্যে অবকাঠামোগত উন্নয়ন ও সরকারি-বেসরকারি বিনিয়োগে এগিয়ে গেছে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. রেজাই করিম খন্দকার বলেন, এক সময় সিলেট ছিল অত্যন্ত সমৃদ্ধ, দেশের সকলক্ষেত্রেই সিলেট অগ্রগণ্য ছিল। কিন্তু গত দুই দশকে সেই সমৃদ্ধি কমে এসেছে। তাই এখন সিলেটকে দরিদ্রতম বিভাগ হিসেবে চিহ্নিত করা মোটেও অবাক হওয়ার মতো নয়। 

তিনি বলেন, সিলেট ছিল শিক্ষা-সমৃদ্ধ একটি অঞ্চল। কিন্তু প্রবাসে যাওয়ার প্রবণতা ও সেই অর্থ স্থানীয় উন্নয়নে না খাটানোর ফলে এই অবস্থা। প্রবাসী আয় বেড়েছে, কিন্তু তা অঞ্চলের সার্বিক উন্নয়নে কাজে লাগেনি।

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x