বাংলাদেশ    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

মিরপুরে রাড্ডা সেন্টার ভাঙচুর: আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন তাসনিম জারা

সুরমা নিউজ
ডেস্ক নিউজ, ৯ ফলোয়ার
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ এএম

মিরপুরে রাড্ডা সেন্টার ভাঙচুর: আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন তাসনিম জারা
মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শে তাসনিম জারা। আজ রোববার দুপুরে।ছবি: প্রথম আলো

রাজধানীর মিরপুরে ৫০ বছরের পুরোনো রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন চিকিৎসক ও রাজনীতিক তাসনিম জারা। কেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, কয়েক ঘণ্টা ধরে ভাঙচুর চলার পরও পুলিশের নীরবতা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ বাহিনীর ওপর কীভাবে আস্থা রাখবে, তা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন।

তাসনিম জারা জানান, ঘটনার পর থেকে টিকাদানের রেজিস্টার ও ট্যাব হারিয়ে যাওয়ায় শিশুদের তথ্য পাওয়া যাচ্ছে না। বর্তমানে কর্মীরা নিজেদের ব্যক্তিগত ফোন ব্যবহার করে অভিভাবকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন, তবে রোদে বাইরে বসে টিকা দিতে গিয়ে অনেকে ভোগান্তির শিকার হচ্ছেন। কোনো শিশুর টিকার কার্ড হারিয়ে গেলে বড় ধরনের ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, এই ঘটনাকে বিচ্ছিন্ন হিসেবে দেখার সুযোগ নেই, কারণ দেশজুড়ে জমি ও সম্পদ দখলের অভিযোগ বাড়ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবিলম্বে উদ্যোগ নিয়ে শিশুদের টিকার তথ্য সংগ্রহ এবং রেজিস্টার পুনরায় তৈরির আহ্বান জানান তিনি। একইসঙ্গে, স্বাস্থ্যকর্মীদের কাজের পরিবেশ স্বাভাবিক করতে দ্রুত ব্যবহারযোগ্য কক্ষগুলো খুলে দেওয়ার দাবি জানান জারা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জাতিসংঘের মঞ্চে জিয়া ও খালেদার পর এবার তারেক

সৌদি আরবের মক্কাসহ কয়েকটি অঞ্চলে জরুরি সতর্কতা জারি

আরসিইপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি: গঠিত হচ্ছে বিশেষ ওয়ার্কিং গ্রুপ

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন

সুরমা নিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরে রাড্ডা সেন্টার ভাঙচুর: আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন তাসনিম জারা

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর মিরপুরে ৫০ বছরের পুরোনো রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন চিকিৎসক ও রাজনীতিক তাসনিম জারা। কেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, কয়েক ঘণ্টা ধরে ভাঙচুর চলার পরও পুলিশের নীরবতা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ বাহিনীর ওপর কীভাবে আস্থা রাখবে, তা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন।

তাসনিম জারা জানান, ঘটনার পর থেকে টিকাদানের রেজিস্টার ও ট্যাব হারিয়ে যাওয়ায় শিশুদের তথ্য পাওয়া যাচ্ছে না। বর্তমানে কর্মীরা নিজেদের ব্যক্তিগত ফোন ব্যবহার করে অভিভাবকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন, তবে রোদে বাইরে বসে টিকা দিতে গিয়ে অনেকে ভোগান্তির শিকার হচ্ছেন। কোনো শিশুর টিকার কার্ড হারিয়ে গেলে বড় ধরনের ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, এই ঘটনাকে বিচ্ছিন্ন হিসেবে দেখার সুযোগ নেই, কারণ দেশজুড়ে জমি ও সম্পদ দখলের অভিযোগ বাড়ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবিলম্বে উদ্যোগ নিয়ে শিশুদের টিকার তথ্য সংগ্রহ এবং রেজিস্টার পুনরায় তৈরির আহ্বান জানান তিনি। একইসঙ্গে, স্বাস্থ্যকর্মীদের কাজের পরিবেশ স্বাভাবিক করতে দ্রুত ব্যবহারযোগ্য কক্ষগুলো খুলে দেওয়ার দাবি জানান জারা।

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x