বাংলাদেশ    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন

সুরমা নিউজ
ডেস্ক নিউজ, ৯ ফলোয়ার
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পিএম

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন
বাংলাদেশ ব্যাংক। সংগৃহীত

দেশে নতুন করে চারটি ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। প্রস্তাবিত এসব ব্যাংককে এখন লেটার অব ইনটেন্ট বা এলওআই দেওয়া হবে। এছাড়া পূর্বে প্রাথমিক অনুমোদন পাওয়া কড়ি ডিজিটাল ব্যাংককেও এলওআই দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান সভায় সভাপতিত্ব করেন।

নতুন করে প্রাথমিকভাবে এলওআই পাওয়ার জন্য নির্বাচিত চারটি প্রতিষ্ঠান হলো বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, দেশে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য মোট ১২টি প্রতিষ্ঠান আবেদন জমা দিয়েছিল। দীর্ঘ যাচাই-বাছাই শেষে সেখান থেকে চারটি প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে এলওআই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ।

আবেদন করা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল ব্রিটিশ বাংলা ডিজিটাল ব্যাংক পিএলসি, আমার ডিজিটাল ব্যাংক-২২ এমএফআই, ৩৬ ডিজিটাল ব্যাংক পিএলসি এবং আমার ব্যাংক। এছাড়া অ্যাপ ব্যাংক-ফার্মারস, মৈত্রী ডিজিটাল ব্যাংক পিএলসি, উপকারী ডিজিটাল ব্যাংক এবং মুনাফা ইসলামী ডিজিটাল ব্যাংক-আকিজও আবেদন করেছিল।

এর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে ২০২৩ সালের অক্টোবরে নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি ও কড়ি ডিজিটাল ব্যাংক পিএলসিকে অনুমোদন দেওয়া হয়েছিল। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই দুই প্রতিষ্ঠানের ডিজিটাল ব্যাংকের লাইসেন্স স্থগিত করে কেন্দ্রীয় ব্যাংক। পরবর্তীতে নতুন করে ডিজিটাল ব্যাংকের আবেদনগুলো পর্যালোচনা করে মোট পাঁচটি প্রতিষ্ঠানকে এলওআই দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হলো।

বিষয় : ব্যাংক

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জাতিসংঘের মঞ্চে জিয়া ও খালেদার পর এবার তারেক

সৌদি আরবের মক্কাসহ কয়েকটি অঞ্চলে জরুরি সতর্কতা জারি

আরসিইপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি: গঠিত হচ্ছে বিশেষ ওয়ার্কিং গ্রুপ

আরসিইপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি: গঠিত হচ্ছে বিশেষ ওয়ার্কিং গ্রুপ

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন

সুরমা নিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশে নতুন করে চারটি ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। প্রস্তাবিত এসব ব্যাংককে এখন লেটার অব ইনটেন্ট বা এলওআই দেওয়া হবে। এছাড়া পূর্বে প্রাথমিক অনুমোদন পাওয়া কড়ি ডিজিটাল ব্যাংককেও এলওআই দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান সভায় সভাপতিত্ব করেন।

নতুন করে প্রাথমিকভাবে এলওআই পাওয়ার জন্য নির্বাচিত চারটি প্রতিষ্ঠান হলো বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, দেশে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য মোট ১২টি প্রতিষ্ঠান আবেদন জমা দিয়েছিল। দীর্ঘ যাচাই-বাছাই শেষে সেখান থেকে চারটি প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে এলওআই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ।

আবেদন করা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল ব্রিটিশ বাংলা ডিজিটাল ব্যাংক পিএলসি, আমার ডিজিটাল ব্যাংক-২২ এমএফআই, ৩৬ ডিজিটাল ব্যাংক পিএলসি এবং আমার ব্যাংক। এছাড়া অ্যাপ ব্যাংক-ফার্মারস, মৈত্রী ডিজিটাল ব্যাংক পিএলসি, উপকারী ডিজিটাল ব্যাংক এবং মুনাফা ইসলামী ডিজিটাল ব্যাংক-আকিজও আবেদন করেছিল।

এর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে ২০২৩ সালের অক্টোবরে নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি ও কড়ি ডিজিটাল ব্যাংক পিএলসিকে অনুমোদন দেওয়া হয়েছিল। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই দুই প্রতিষ্ঠানের ডিজিটাল ব্যাংকের লাইসেন্স স্থগিত করে কেন্দ্রীয় ব্যাংক। পরবর্তীতে নতুন করে ডিজিটাল ব্যাংকের আবেদনগুলো পর্যালোচনা করে মোট পাঁচটি প্রতিষ্ঠানকে এলওআই দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হলো।

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x