বাংলাদেশ    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

ডিমের বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের প্রতি বাণিজ্যমন্ত্রীর আহ্বান

সুরমা নিউজ
ডেস্ক নিউজ, ৯ ফলোয়ার
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ এএম

ডিমের বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের প্রতি বাণিজ্যমন্ত্রীর আহ্বান
বর্তমানে ডিমের বাজার চড়া। প্রতীকী ছবি

ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অতিরিক্ত মুনাফা ও কৃত্রিম সংকট পরিহার করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার সচিবালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, উৎপাদক থেকে খুচরা পর্যায় পর্যন্ত সরবরাহ ব্যবস্থার প্রতিটি ধাপে যৌক্তিক মুনাফা নিশ্চিত করতে হবে এবং ভোক্তার স্বার্থ সুরক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে।

বাণিজ্যমন্ত্রী আরও জানান, সরকার ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে চায়, তবে কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করার কোনো সুযোগ নেই। ডিমের দাম অস্বাভাবিক বেড়ে গেলে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ওপর চাপ পড়ে, তাই সরকার বাজার ব্যবস্থার প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করতে চায়। দীর্ঘমেয়াদে দাম স্থিতিশীল রাখতে সরকার কার্যকর পরিকল্পনা গ্রহণ করছে বলেও তিনি জানান।

সভায় ব্যবসায়ীরা জানান, পোলট্রি খাদ্যের উপকরণের দাম বাড়ায় উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে। তারা দামের মৌসুমী ওঠানামা কমাতে ডিম সংরক্ষণের ব্যবস্থা গড়ে তোলা এবং কর ব্যবস্থার যৌক্তিকীকরণের প্রস্তাব দেন। ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়, আগামী দুই সপ্তাহের মধ্যে ডিমের দাম কমে আসবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জাতিসংঘের মঞ্চে জিয়া ও খালেদার পর এবার তারেক

সৌদি আরবের মক্কাসহ কয়েকটি অঞ্চলে জরুরি সতর্কতা জারি

আরসিইপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি: গঠিত হচ্ছে বিশেষ ওয়ার্কিং গ্রুপ

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন

সুরমা নিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ডিমের বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের প্রতি বাণিজ্যমন্ত্রীর আহ্বান

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অতিরিক্ত মুনাফা ও কৃত্রিম সংকট পরিহার করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার সচিবালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, উৎপাদক থেকে খুচরা পর্যায় পর্যন্ত সরবরাহ ব্যবস্থার প্রতিটি ধাপে যৌক্তিক মুনাফা নিশ্চিত করতে হবে এবং ভোক্তার স্বার্থ সুরক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে।

বাণিজ্যমন্ত্রী আরও জানান, সরকার ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে চায়, তবে কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করার কোনো সুযোগ নেই। ডিমের দাম অস্বাভাবিক বেড়ে গেলে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ওপর চাপ পড়ে, তাই সরকার বাজার ব্যবস্থার প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করতে চায়। দীর্ঘমেয়াদে দাম স্থিতিশীল রাখতে সরকার কার্যকর পরিকল্পনা গ্রহণ করছে বলেও তিনি জানান।

সভায় ব্যবসায়ীরা জানান, পোলট্রি খাদ্যের উপকরণের দাম বাড়ায় উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে। তারা দামের মৌসুমী ওঠানামা কমাতে ডিম সংরক্ষণের ব্যবস্থা গড়ে তোলা এবং কর ব্যবস্থার যৌক্তিকীকরণের প্রস্তাব দেন। ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়, আগামী দুই সপ্তাহের মধ্যে ডিমের দাম কমে আসবে।

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x