বাংলাদেশ    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

দুই দশকে কর্ণফুলী ইপিজেডে বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ

সুরমা নিউজ
ডেস্ক নিউজ, ৯ ফলোয়ার
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পিএম

দুই দশকে কর্ণফুলী ইপিজেডে বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ
কর্ণফুলী ইপিজেড। বাসস

চট্টগ্রামের কর্ণফুলী রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) গত দুই দশকে বিদেশী ও স্থানীয় বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ। ২০০৬-০৭ অর্থবছরে মাত্র ১ দশমিক ৯১ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ নিয়ে কেইপিজেডের কার্যক্রম শুরু হয়েছিল। চলতি বছরের আগস্ট পর্যন্ত এখানে মোট বিনিয়োগ বেড়ে ৭৮৭ দশমিক ৩৩ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

কেইপিজেডের ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বেপজার নির্বাহী পরিচালক মাহবুব আহমেদ সিদ্দিকী জানান যে পণ্যের বহুমুখীকরণই এ উল্লেখযোগ্য প্রবৃদ্ধির অন্যতম কারণ। তিনি উল্লেখ করেন যে কেইপিজেড বর্তমানে উচ্চমূল্যের ও বিশেষায়িত পণ্য উৎপাদনের অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে। বিশ্বখ্যাত প্রিমিয়াম ব্র্যান্ডের জন্য এখানে প্রযুক্তিনির্ভর ক্রীড়া পোশাক ও ক্যাম্পিং তাঁবু তৈরি হচ্ছে।

বেপজা চট্টগ্রাম স্টিল মিলস লিমিটেডের পরিত্যক্ত জমিতে এ বিশেষায়িত শিল্পাঞ্চল গড়ে তোলে যা ১৯৯১ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরবর্তীতে ১৯৯৮ সালে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয় এবং এলাকাটি প্রাণহীন হয়ে পড়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার সেখানে কেইপিজেড প্রতিষ্ঠার লক্ষ্যে দূরদর্শী সিদ্ধান্ত নেয়।

বেপজা’র নির্বাহী পরিচালক আনোয়ার পারভেজ বাসসকে জানান যে কেইপিজেডে ২৫৮টি শিল্প প্লট রয়েছে এবং সেখানে ৪০টি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ২৯টি সম্পূর্ণ বিদেশী মালিকানাধীন, তিনটি যৌথ বিনিয়োগের এবং আটটি স্থানীয় উদ্যোক্তাদের মালিকানাধীন। বাংলাদেশসহ ১৪টি দেশের উদ্যোক্তারা কেইপিজেডে নিজ নিজ শিল্পপ্রতিষ্ঠান স্থাপনে বিনিয়োগ করেছেন।

প্রতিষ্ঠার পর থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত কেইপিজেড থেকে মোট ১৪ হাজার ১৫৬ দশমিক ৪৬ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি হয়েছে। কেইপিজেডের কারখানায় উৎপাদিত পণ্য বিশ্বের প্রায় ৮০টি দেশে রফতানি হয়। যার মধ্যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো ছাড়াও ইইউ’র বাইরের বিভিন্ন দেশ এবং যুক্তরাষ্ট্রের বাজার রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জাতিসংঘের মঞ্চে জিয়া ও খালেদার পর এবার তারেক

সৌদি আরবের মক্কাসহ কয়েকটি অঞ্চলে জরুরি সতর্কতা জারি

আরসিইপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি: গঠিত হচ্ছে বিশেষ ওয়ার্কিং গ্রুপ

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন

সুরমা নিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

দুই দশকে কর্ণফুলী ইপিজেডে বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রামের কর্ণফুলী রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) গত দুই দশকে বিদেশী ও স্থানীয় বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ। ২০০৬-০৭ অর্থবছরে মাত্র ১ দশমিক ৯১ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ নিয়ে কেইপিজেডের কার্যক্রম শুরু হয়েছিল। চলতি বছরের আগস্ট পর্যন্ত এখানে মোট বিনিয়োগ বেড়ে ৭৮৭ দশমিক ৩৩ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

কেইপিজেডের ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বেপজার নির্বাহী পরিচালক মাহবুব আহমেদ সিদ্দিকী জানান যে পণ্যের বহুমুখীকরণই এ উল্লেখযোগ্য প্রবৃদ্ধির অন্যতম কারণ। তিনি উল্লেখ করেন যে কেইপিজেড বর্তমানে উচ্চমূল্যের ও বিশেষায়িত পণ্য উৎপাদনের অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে। বিশ্বখ্যাত প্রিমিয়াম ব্র্যান্ডের জন্য এখানে প্রযুক্তিনির্ভর ক্রীড়া পোশাক ও ক্যাম্পিং তাঁবু তৈরি হচ্ছে।

বেপজা চট্টগ্রাম স্টিল মিলস লিমিটেডের পরিত্যক্ত জমিতে এ বিশেষায়িত শিল্পাঞ্চল গড়ে তোলে যা ১৯৯১ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরবর্তীতে ১৯৯৮ সালে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয় এবং এলাকাটি প্রাণহীন হয়ে পড়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার সেখানে কেইপিজেড প্রতিষ্ঠার লক্ষ্যে দূরদর্শী সিদ্ধান্ত নেয়।

বেপজা’র নির্বাহী পরিচালক আনোয়ার পারভেজ বাসসকে জানান যে কেইপিজেডে ২৫৮টি শিল্প প্লট রয়েছে এবং সেখানে ৪০টি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ২৯টি সম্পূর্ণ বিদেশী মালিকানাধীন, তিনটি যৌথ বিনিয়োগের এবং আটটি স্থানীয় উদ্যোক্তাদের মালিকানাধীন। বাংলাদেশসহ ১৪টি দেশের উদ্যোক্তারা কেইপিজেডে নিজ নিজ শিল্পপ্রতিষ্ঠান স্থাপনে বিনিয়োগ করেছেন।

প্রতিষ্ঠার পর থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত কেইপিজেড থেকে মোট ১৪ হাজার ১৫৬ দশমিক ৪৬ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি হয়েছে। কেইপিজেডের কারখানায় উৎপাদিত পণ্য বিশ্বের প্রায় ৮০টি দেশে রফতানি হয়। যার মধ্যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো ছাড়াও ইইউ’র বাইরের বিভিন্ন দেশ এবং যুক্তরাষ্ট্রের বাজার রয়েছে।

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x