বাংলাদেশ    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: ৩ আসামি কারাগারে

সুরমা নিউজ
ডেস্ক নিউজ, ৯ ফলোয়ার
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পিএম

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: ৩ আসামি কারাগারে
রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে গতকাল শনিবার রাতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা–ভাঙচুর–লুটপাটের ঘটনা ঘটেছে। ঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৬ছবি: তানভীর আহাম্মেদ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটের মামলায় গ্রেপ্তার তিন আসামিকে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান আগামী ৩০ সেপ্টেম্বর এই রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেছেন। কারাগারে যাওয়া আসামিরা হলেন মো. মামুন, মো. আসলাম ও মুন্না।

মামলার তদন্ত কর্মকর্তা ও ক্যান্টনমেন্ট থানার ইন্সপেক্টর সুব্রত দেবনাথ আজ রোববার আসামিদের আদালতে হাজির করে এই রিমান্ড আবেদন করেন। নিউ গিনি প্রজেক্টের পরিচালক সাইফুল ইসলাম বাদী হয়ে ১৩ জনকে এজাহারভুক্ত আসামি করে এই মামলাটি দায়ের করেন। তবে এখন পর্যন্ত গ্রেপ্তার হওয়া আসামিদের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি এবং সালমান মুক্তাদির এ ঘটনায় পৃথক কোনো মামলা করেননি।

মামলার বিবরণে জানা যায়, গত শনিবার ক্যান্টনমেন্ট থানার পশ্চিম মাটিকাটায় নিউগিনি প্রপার্টিজ লিমিটেডের প্রকল্প এলাকায় প্রায় ৫০ জন দুষ্কৃতকারী অনধিকার প্রবেশ করে হামলা চালায়। এ সময় হামলাকারীরা এলোপাতাড়ি প্রায় ৫০টি গুলি ছোড়ে এবং রামদা ও লাঠিসোঁটায় হামলা চালিয়ে সাইট ইঞ্জিনিয়ারসহ কয়েকজনকে আহত করে। এই সুযোগেই সালমান মুক্তাদিরের 'ব্রাউন ফিস' স্টুডিওতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

এজাহারে উল্লেখ করা হয়, হামলাকারীরা নগদ টাকা, ল্যাপটপ, ক্যামেরা ও প্রফেশনাল মিডিয়া সরঞ্জামসহ বিপুল মালামাল লুট করে এবং গাড়ি ভাঙচুর করে। সব মিলিয়ে প্রতিষ্ঠানে প্রায় ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি এবং ১ কোটি ৫০ লাখ ৪৪ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করেও গুলি ছোড়ে, যার জবাবে পুলিশ পাঁচ রাউন্ড শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অস্ত্রসহ আসামিদের গ্রেপ্তার করে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জাতিসংঘের মঞ্চে জিয়া ও খালেদার পর এবার তারেক

সৌদি আরবের মক্কাসহ কয়েকটি অঞ্চলে জরুরি সতর্কতা জারি

আরসিইপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি: গঠিত হচ্ছে বিশেষ ওয়ার্কিং গ্রুপ

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন

সুরমা নিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: ৩ আসামি কারাগারে

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটের মামলায় গ্রেপ্তার তিন আসামিকে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান আগামী ৩০ সেপ্টেম্বর এই রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেছেন। কারাগারে যাওয়া আসামিরা হলেন মো. মামুন, মো. আসলাম ও মুন্না।

মামলার তদন্ত কর্মকর্তা ও ক্যান্টনমেন্ট থানার ইন্সপেক্টর সুব্রত দেবনাথ আজ রোববার আসামিদের আদালতে হাজির করে এই রিমান্ড আবেদন করেন। নিউ গিনি প্রজেক্টের পরিচালক সাইফুল ইসলাম বাদী হয়ে ১৩ জনকে এজাহারভুক্ত আসামি করে এই মামলাটি দায়ের করেন। তবে এখন পর্যন্ত গ্রেপ্তার হওয়া আসামিদের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি এবং সালমান মুক্তাদির এ ঘটনায় পৃথক কোনো মামলা করেননি।

মামলার বিবরণে জানা যায়, গত শনিবার ক্যান্টনমেন্ট থানার পশ্চিম মাটিকাটায় নিউগিনি প্রপার্টিজ লিমিটেডের প্রকল্প এলাকায় প্রায় ৫০ জন দুষ্কৃতকারী অনধিকার প্রবেশ করে হামলা চালায়। এ সময় হামলাকারীরা এলোপাতাড়ি প্রায় ৫০টি গুলি ছোড়ে এবং রামদা ও লাঠিসোঁটায় হামলা চালিয়ে সাইট ইঞ্জিনিয়ারসহ কয়েকজনকে আহত করে। এই সুযোগেই সালমান মুক্তাদিরের 'ব্রাউন ফিস' স্টুডিওতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

এজাহারে উল্লেখ করা হয়, হামলাকারীরা নগদ টাকা, ল্যাপটপ, ক্যামেরা ও প্রফেশনাল মিডিয়া সরঞ্জামসহ বিপুল মালামাল লুট করে এবং গাড়ি ভাঙচুর করে। সব মিলিয়ে প্রতিষ্ঠানে প্রায় ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি এবং ১ কোটি ৫০ লাখ ৪৪ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করেও গুলি ছোড়ে, যার জবাবে পুলিশ পাঁচ রাউন্ড শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অস্ত্রসহ আসামিদের গ্রেপ্তার করে।

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x