বাংলাদেশ    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

ঢাকার খাল উদ্ধার করে বাসযোগ্য করার প্রতিশ্রুতি প্রতিমন্ত্রীর

সুরমা নিউজ
ডেস্ক নিউজ, ৯ ফলোয়ার
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পিএম

ঢাকার খাল উদ্ধার করে বাসযোগ্য করার প্রতিশ্রুতি প্রতিমন্ত্রীর
জিরানী খালসংলগ্ন এলাকায় চারটি খাল পুনরুদ্ধার, সংস্কার ও নান্দনিক পরিবেশ সৃষ্টির প্রকল্পের চলমান কাজ পরিদর্শনে গিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম কথা বলেন। ২৭ সেপ্টেম্বরছবি: ডিএসসিসির সৌজন্যে

ঢাকার খালগুলো দখলমুক্ত ও সচল করে জলাবদ্ধতা কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, চলতি শুষ্ক মৌসুমেই মান্ডা, জিরানী, শ্যামপুর ও কালুনগর খালের কাজ এমন পর্যায়ে নিতে হবে, যাতে খালগুলো পানিনিষ্কাশন ও মানুষের ব্যবহারের উপযোগী হয়। আজ রোববার বিকেলে জিরানী খালসংলগ্ন এলাকায় চারটি খাল পুনরুদ্ধার, সংস্কার ও নান্দনিক পরিবেশ সৃষ্টির প্রকল্পের চলমান কাজ পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

জিরানী খালের একাংশ পরিদর্শন শেষে মীর শাহে আলম বলেন, অতীতে স্বৈরাচার সরকারের মতো আমরা মুখে বলব না, দেশকে কানাডা, অস্ট্রেলিয়া বা সিঙ্গাপুর বানাব। প্রধানমন্ত্রী চান বাসযোগ্য একটি ঢাকা, যেখানে পরিচ্ছন্ন পরিবেশ থাকবে, জলাবদ্ধতা থাকবে না। তাঁর ভাষ্য, খাল পরিষ্কার করার পাশাপাশি পাড় সংরক্ষণ, বৃক্ষরোপণ ও মানুষের হাঁটার জায়গা তৈরির পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকার চারপাশের নদীগুলোতেও পানিপ্রবাহ ও নৌ চলাচল ফিরিয়ে আনতে সরকার কাজ করতে চায়। নদীতে বর্জ্য ফেলা বন্ধ করা এবং পয়োবর্জ্য শোধনের ব্যবস্থাও এই উদ্যোগের অংশ। খাল ও নদীর কাজের জন্য প্রকল্প নেওয়া হচ্ছে এবং চার খালের কাজের অগ্রগতি এখন ১৭ থেকে ১৮ শতাংশ।

অনুষ্ঠানে রাজনৈতিক প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, বিরোধী দল অহেতুক কিছু ফালতু বিষয় নিয়ে আন্দোলনের চেষ্টা করছে। বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সমাধানের দিকে যাচ্ছে দাবি করে মীর শাহে আলম সরকারকে আরও সময় দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সরকারের যেখানে ব্যর্থতা আছে, সে জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জাতিসংঘের মঞ্চে জিয়া ও খালেদার পর এবার তারেক

সৌদি আরবের মক্কাসহ কয়েকটি অঞ্চলে জরুরি সতর্কতা জারি

আরসিইপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি: গঠিত হচ্ছে বিশেষ ওয়ার্কিং গ্রুপ

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন

সুরমা নিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার খাল উদ্ধার করে বাসযোগ্য করার প্রতিশ্রুতি প্রতিমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকার খালগুলো দখলমুক্ত ও সচল করে জলাবদ্ধতা কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, চলতি শুষ্ক মৌসুমেই মান্ডা, জিরানী, শ্যামপুর ও কালুনগর খালের কাজ এমন পর্যায়ে নিতে হবে, যাতে খালগুলো পানিনিষ্কাশন ও মানুষের ব্যবহারের উপযোগী হয়। আজ রোববার বিকেলে জিরানী খালসংলগ্ন এলাকায় চারটি খাল পুনরুদ্ধার, সংস্কার ও নান্দনিক পরিবেশ সৃষ্টির প্রকল্পের চলমান কাজ পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

জিরানী খালের একাংশ পরিদর্শন শেষে মীর শাহে আলম বলেন, অতীতে স্বৈরাচার সরকারের মতো আমরা মুখে বলব না, দেশকে কানাডা, অস্ট্রেলিয়া বা সিঙ্গাপুর বানাব। প্রধানমন্ত্রী চান বাসযোগ্য একটি ঢাকা, যেখানে পরিচ্ছন্ন পরিবেশ থাকবে, জলাবদ্ধতা থাকবে না। তাঁর ভাষ্য, খাল পরিষ্কার করার পাশাপাশি পাড় সংরক্ষণ, বৃক্ষরোপণ ও মানুষের হাঁটার জায়গা তৈরির পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকার চারপাশের নদীগুলোতেও পানিপ্রবাহ ও নৌ চলাচল ফিরিয়ে আনতে সরকার কাজ করতে চায়। নদীতে বর্জ্য ফেলা বন্ধ করা এবং পয়োবর্জ্য শোধনের ব্যবস্থাও এই উদ্যোগের অংশ। খাল ও নদীর কাজের জন্য প্রকল্প নেওয়া হচ্ছে এবং চার খালের কাজের অগ্রগতি এখন ১৭ থেকে ১৮ শতাংশ।

অনুষ্ঠানে রাজনৈতিক প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, বিরোধী দল অহেতুক কিছু ফালতু বিষয় নিয়ে আন্দোলনের চেষ্টা করছে। বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সমাধানের দিকে যাচ্ছে দাবি করে মীর শাহে আলম সরকারকে আরও সময় দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সরকারের যেখানে ব্যর্থতা আছে, সে জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x