বাংলাদেশ    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

ভাঙচুরের পর সড়কে টিকাদান, ভোগান্তিতে শিশু ও মায়েরা

সুরমা নিউজ
ডেস্ক নিউজ, ৯ ফলোয়ার
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পিএম

ভাঙচুরের পর সড়কে টিকাদান, ভোগান্তিতে শিশু ও মায়েরা
রাজধানীর মিরপুর–১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার এক দিন পর খোলা আকাশের নিচে শুরু হয়েছে হাম টিকাদান কর্মসূচি। ২৬ সেপ্টেম্বরছবি: প্রথম আলো

রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার এক দিন পর সড়কের পাশে ত্রিপল টানিয়ে শিশুদের টিকা দেওয়া হচ্ছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে সেন্টারের মূল ফটকের বাইরে অস্থায়ীভাবে টেবিল-চেয়ার পেতে শুরু হয় হাম টিকাদান কর্মসূচি। এতে টিকা নিতে আসা শিশু ও তাদের মায়েদের পাশাপাশি স্বাস্থ্যকর্মীদেরও চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

সরেজমিন দেখা গেছে, সেন্টারের মূল ফটকের বাইরে খোলা জায়গায় কয়েকটি টেবিল ও চেয়ার রাখা হয়েছে এবং মাথার ওপর ত্রিপল টানিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী টিকাদানকেন্দ্র। রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক নাসরিন আখতার জানান, সেন্টারটি ভেঙে দেওয়ায় ফাঁকা জায়গায় অস্থায়ীভাবে টিকাদান কার্যক্রম চালু রাখা হয়েছে। তবে অন্যান্য চিকিৎসাসেবা সীমিত হয়ে পড়েছে এবং স্বাভাবিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হচ্ছে না।

মিরপুরের বাসিন্দা আফসানা আক্তার তাঁর ১৫ মাস বয়সী ছেলেকে নিয়ে এবং আয়েশা বেগম তাঁর তিন মাস বয়সী মেয়েকে নিয়ে টিকা দিতে এসে গরমে নানা দুর্ভোগের শিকার হয়েছেন। সেন্টারটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে দুই শতাধিক মুখোশ পরা ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে ঢুকে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে লুটপাট চালায়। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয় এবং এ ঘটনায় শাহ আলী থানায় মামলা করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৭৪ সালে মিরপুরের সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের মাতৃ ও শিশুসেবা দেওয়ার উদ্দেশ্যে এই সেন্টারটি কার্যক্রম শুরু করেছিল। বর্তমানে প্রতিষ্ঠানটি শিশুদের টিকাদান, শিশু স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন সেবা দিয়ে আসছিল।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জাতিসংঘের মঞ্চে জিয়া ও খালেদার পর এবার তারেক

সৌদি আরবের মক্কাসহ কয়েকটি অঞ্চলে জরুরি সতর্কতা জারি

আরসিইপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি: গঠিত হচ্ছে বিশেষ ওয়ার্কিং গ্রুপ

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন

সুরমা নিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ভাঙচুরের পর সড়কে টিকাদান, ভোগান্তিতে শিশু ও মায়েরা

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার এক দিন পর সড়কের পাশে ত্রিপল টানিয়ে শিশুদের টিকা দেওয়া হচ্ছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে সেন্টারের মূল ফটকের বাইরে অস্থায়ীভাবে টেবিল-চেয়ার পেতে শুরু হয় হাম টিকাদান কর্মসূচি। এতে টিকা নিতে আসা শিশু ও তাদের মায়েদের পাশাপাশি স্বাস্থ্যকর্মীদেরও চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

সরেজমিন দেখা গেছে, সেন্টারের মূল ফটকের বাইরে খোলা জায়গায় কয়েকটি টেবিল ও চেয়ার রাখা হয়েছে এবং মাথার ওপর ত্রিপল টানিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী টিকাদানকেন্দ্র। রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক নাসরিন আখতার জানান, সেন্টারটি ভেঙে দেওয়ায় ফাঁকা জায়গায় অস্থায়ীভাবে টিকাদান কার্যক্রম চালু রাখা হয়েছে। তবে অন্যান্য চিকিৎসাসেবা সীমিত হয়ে পড়েছে এবং স্বাভাবিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হচ্ছে না।

মিরপুরের বাসিন্দা আফসানা আক্তার তাঁর ১৫ মাস বয়সী ছেলেকে নিয়ে এবং আয়েশা বেগম তাঁর তিন মাস বয়সী মেয়েকে নিয়ে টিকা দিতে এসে গরমে নানা দুর্ভোগের শিকার হয়েছেন। সেন্টারটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে দুই শতাধিক মুখোশ পরা ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে ঢুকে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে লুটপাট চালায়। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয় এবং এ ঘটনায় শাহ আলী থানায় মামলা করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৭৪ সালে মিরপুরের সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের মাতৃ ও শিশুসেবা দেওয়ার উদ্দেশ্যে এই সেন্টারটি কার্যক্রম শুরু করেছিল। বর্তমানে প্রতিষ্ঠানটি শিশুদের টিকাদান, শিশু স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন সেবা দিয়ে আসছিল।

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x