বাংলাদেশ    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দিয়ে লুটপাট

সুরমা নিউজ
ডেস্ক নিউজ, ৯ ফলোয়ার
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ এএম

মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দিয়ে লুটপাট
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে লুটপাট করে গুঁড়িয়ে দেওয়ার পর সাইনবোর্ড টাঙানো হয়েছে। মিরপুর, ঢাকা, ২৫ সেপ্টেম্বর ২০২৬ছবি: জাহিদুল করিম

নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে মধ্যরাতে রাজধানীর মিরপুর ১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সেখানে ঢুকে প্রথমে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে। এরপর মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, ভ্যাকসিন, নগদ টাকা ও অন্যান্য মালপত্র লুট করে নিয়ে যায় এবং ভারী যন্ত্রপাতি দিয়ে পুরো স্থাপনা গুঁড়িয়ে দেয়। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এই ভাঙচুরের ঘটনা ঘটে।

‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের ব্যানারে এই ভাঙচুর চালানো হয়েছে বলে জানা গেছে। এতে এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার। এ ঘটনায় বাদী হয়ে তিনি শাহ আলী থানায় একটি মামলা দায়ের করেছেন। স্থানীয় বিএনপির দুটি পক্ষ দীর্ঘদিন ধরে জায়গাটি দখল করার চেষ্টা করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

১৯৭৪ সালে মিরপুরের সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের মাতৃ ও শিশুসেবা দেওয়ার উদ্দেশ্যে কেন্দ্রটির কার্যক্রম শুরু হয়েছিল। সুইডিশ সেভ দ্য চিলড্রেনের প্রতিষ্ঠান রাড্ডা বার্নেনের উদ্যোগে এর যাত্রা শুরু হয় এবং প্রায় ৫০ বছর ধরে প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। আগামীকাল থেকে সরকারি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই এটি গুঁড়িয়ে দেওয়া হলো।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেবে। এদিকে সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি দাবি করেছেন, সমমনা দোকানদার সমবায় সমিতির সঙ্গে তাঁর নাম থাকলেও তিনি ভাঙচুরের সঙ্গে জড়িত নন। মামলা হওয়ায় পুলিশ তদন্ত করে দেখুক বলে তিনি মন্তব্য করেছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জাতিসংঘের মঞ্চে জিয়া ও খালেদার পর এবার তারেক

সৌদি আরবের মক্কাসহ কয়েকটি অঞ্চলে জরুরি সতর্কতা জারি

আরসিইপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি: গঠিত হচ্ছে বিশেষ ওয়ার্কিং গ্রুপ

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন

সুরমা নিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দিয়ে লুটপাট

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে মধ্যরাতে রাজধানীর মিরপুর ১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সেখানে ঢুকে প্রথমে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে। এরপর মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, ভ্যাকসিন, নগদ টাকা ও অন্যান্য মালপত্র লুট করে নিয়ে যায় এবং ভারী যন্ত্রপাতি দিয়ে পুরো স্থাপনা গুঁড়িয়ে দেয়। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এই ভাঙচুরের ঘটনা ঘটে।

‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের ব্যানারে এই ভাঙচুর চালানো হয়েছে বলে জানা গেছে। এতে এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার। এ ঘটনায় বাদী হয়ে তিনি শাহ আলী থানায় একটি মামলা দায়ের করেছেন। স্থানীয় বিএনপির দুটি পক্ষ দীর্ঘদিন ধরে জায়গাটি দখল করার চেষ্টা করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

১৯৭৪ সালে মিরপুরের সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের মাতৃ ও শিশুসেবা দেওয়ার উদ্দেশ্যে কেন্দ্রটির কার্যক্রম শুরু হয়েছিল। সুইডিশ সেভ দ্য চিলড্রেনের প্রতিষ্ঠান রাড্ডা বার্নেনের উদ্যোগে এর যাত্রা শুরু হয় এবং প্রায় ৫০ বছর ধরে প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। আগামীকাল থেকে সরকারি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই এটি গুঁড়িয়ে দেওয়া হলো।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেবে। এদিকে সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি দাবি করেছেন, সমমনা দোকানদার সমবায় সমিতির সঙ্গে তাঁর নাম থাকলেও তিনি ভাঙচুরের সঙ্গে জড়িত নন। মামলা হওয়ায় পুলিশ তদন্ত করে দেখুক বলে তিনি মন্তব্য করেছেন।

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x