বাংলাদেশ    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

গুলিস্তানে মূল সড়ক ফের হকারমুক্ত করার ঘোষণা ডিএসসিসির

সুরমা নিউজ
ডেস্ক নিউজ, ৯ ফলোয়ার
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ এএম

গুলিস্তানে মূল সড়ক ফের হকারমুক্ত করার ঘোষণা ডিএসসিসির
রাজধানীর গুলিস্তানের ফুটপাতে গতকাল ও আজ উচ্ছেদ অভিযান চালায় ডিএসসিসিছবি: ডিএসসিসির সৌজন্যে

রাজধানীর পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। আজ বৃহস্পতিবার ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম এ ঘোষণা দিয়ে জানান, এসব মূল সড়কে কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না। নিষেধাজ্ঞা অমান্য করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি। গত এক দশকে গুলিস্তানে সড়ক ও ফুটপাত হকারমুক্ত করতে বিভিন্ন সময়ে অভিযান চালানো হলেও তা ধরে রাখা যায়নি।

ডিএসসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রশাসক নিজে এক ঘণ্টার বেশি সময় পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট পর্যন্ত কার্যক্রম তদারক করেন। হকার সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার আলোচনার পর তাঁরা স্বেচ্ছায় মূল সড়ক ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেছেন। তবে রমনা ভবনসংলগ্ন পূর্ব পাশের ফুটপাতে সাধারণ মানুষের চলাচলের জায়গা রেখে নির্ধারিত স্থানে নিবন্ধিত নির্দিষ্টসংখ্যক হকার বসতে পারবেন। নিয়মের ব্যত্যয় ঘটালে বা যত্রতত্র হকার বসে জনভোগান্তি তৈরি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

এর আগে ২০১৬ সালে তৎকালীন মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সময়েও সড়কে হকার বসতে না দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। পরবর্তীতে ২০২২ সালের সেপ্টেম্বরে গুলিস্তানের গুরুত্বপূর্ণ সড়কগুলোকে ‘রেড জোন’ ঘোষণা করে হকার বসা নিষিদ্ধ করেন তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপস। চলতি মাসের ৩ ও গত বুধবারও গুলিস্তানের সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দোকানপাট সরাতে অভিযান চালায় ডিএসসিসি। আজকের পরিদর্শনে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও হকার নেতারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জাতিসংঘের মঞ্চে জিয়া ও খালেদার পর এবার তারেক

সৌদি আরবের মক্কাসহ কয়েকটি অঞ্চলে জরুরি সতর্কতা জারি

আরসিইপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি: গঠিত হচ্ছে বিশেষ ওয়ার্কিং গ্রুপ

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন

সুরমা নিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

গুলিস্তানে মূল সড়ক ফের হকারমুক্ত করার ঘোষণা ডিএসসিসির

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। আজ বৃহস্পতিবার ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম এ ঘোষণা দিয়ে জানান, এসব মূল সড়কে কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না। নিষেধাজ্ঞা অমান্য করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি। গত এক দশকে গুলিস্তানে সড়ক ও ফুটপাত হকারমুক্ত করতে বিভিন্ন সময়ে অভিযান চালানো হলেও তা ধরে রাখা যায়নি।

ডিএসসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রশাসক নিজে এক ঘণ্টার বেশি সময় পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট পর্যন্ত কার্যক্রম তদারক করেন। হকার সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার আলোচনার পর তাঁরা স্বেচ্ছায় মূল সড়ক ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেছেন। তবে রমনা ভবনসংলগ্ন পূর্ব পাশের ফুটপাতে সাধারণ মানুষের চলাচলের জায়গা রেখে নির্ধারিত স্থানে নিবন্ধিত নির্দিষ্টসংখ্যক হকার বসতে পারবেন। নিয়মের ব্যত্যয় ঘটালে বা যত্রতত্র হকার বসে জনভোগান্তি তৈরি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

এর আগে ২০১৬ সালে তৎকালীন মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সময়েও সড়কে হকার বসতে না দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। পরবর্তীতে ২০২২ সালের সেপ্টেম্বরে গুলিস্তানের গুরুত্বপূর্ণ সড়কগুলোকে ‘রেড জোন’ ঘোষণা করে হকার বসা নিষিদ্ধ করেন তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপস। চলতি মাসের ৩ ও গত বুধবারও গুলিস্তানের সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দোকানপাট সরাতে অভিযান চালায় ডিএসসিসি। আজকের পরিদর্শনে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও হকার নেতারা উপস্থিত ছিলেন।

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x