বাংলাদেশ    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

ডিএনসিসির মশার ওষুধ কেনায় দুর্নীতির প্রাথমিক সত্যতা মিলেছে

সুরমা নিউজ
ডেস্ক নিউজ, ৯ ফলোয়ার
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ এএম

ডিএনসিসির মশার ওষুধ কেনায় দুর্নীতির প্রাথমিক সত্যতা মিলেছে
দুর্নীতি দমন কমিশনের (দুদক)ফাইল ছবি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মশকনিধন কার্যক্রমে মশার ওষুধ ও যন্ত্রপাতি কেনায় অনিয়ম এবং মানহীন কীটনাশক কেনার অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন। আজ বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে এই এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। দুদকের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানের সময় ডিএনসিসির ভান্ডার ও গত বছর মশকনিধনে ব্যবহৃত কীটনাশক কেনাসংক্রান্ত ক্রয় বিভাগের নথিপত্র পর্যালোচনা করেন দুদকের কর্মকর্তারা। প্রাথমিক পর্যালোচনায় একই প্রতিষ্ঠানকে বারবার ক্রয়াদেশ দেওয়া, সক্ষমতা যাচাইয়ে পরিদর্শন না করা এবং দরপত্রে অংশ নেওয়া প্রতিষ্ঠানের কাছ থেকে বাজারদর সংগ্রহ করে প্রাক্কলন তৈরির অনিয়ম পায় দুদক।

দুদক টিম জানতে পেরেছে, ডেঙ্গুর জন্য দায়ী এডিস মশার ওপর প্রয়োগ না করে কিউলেক্স মশার ওপর প্রয়োগের পরীক্ষার প্রতিবেদন বিবেচনায় নিয়ে কীটনাশক বাছাই করা হয়েছিল। এ ছাড়া ক্রমাগত কীটনাশক প্রয়োগের ফলে এডিস মশার প্রতিরোধ ও কার্যকারিতা যাচাইয়ে কোনো বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা হয়নি এবং অধিকতর যাচাইয়ের জন্য কীটনাশকের নমুনা সংগ্রহ করা হয়েছে।

এদিকে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগও খতিয়ে দেখে দুদক। সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা জানতে পারে, ময়লা সংগ্রহের ক্ষেত্রে সিটি করপোরেশন থেকে নির্দিষ্ট কোনো টাকার পরিমাণ নির্ধারণ করা নেই এবং বর্জ্য সংগ্রহকারীদের ওপর কোনো নিয়ন্ত্রণ বা তাঁদের সঙ্গে কোনো চুক্তিও নেই। এর ফলে বিভিন্ন স্থানে ময়লা সংগ্রহের বিল বিভিন্ন পরিমাণ এবং অতিরিক্ত বিল নেওয়ার সত্যতা পাওয়া গেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জাতিসংঘের মঞ্চে জিয়া ও খালেদার পর এবার তারেক

সৌদি আরবের মক্কাসহ কয়েকটি অঞ্চলে জরুরি সতর্কতা জারি

আরসিইপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি: গঠিত হচ্ছে বিশেষ ওয়ার্কিং গ্রুপ

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন

সুরমা নিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ডিএনসিসির মশার ওষুধ কেনায় দুর্নীতির প্রাথমিক সত্যতা মিলেছে

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মশকনিধন কার্যক্রমে মশার ওষুধ ও যন্ত্রপাতি কেনায় অনিয়ম এবং মানহীন কীটনাশক কেনার অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন। আজ বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে এই এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। দুদকের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানের সময় ডিএনসিসির ভান্ডার ও গত বছর মশকনিধনে ব্যবহৃত কীটনাশক কেনাসংক্রান্ত ক্রয় বিভাগের নথিপত্র পর্যালোচনা করেন দুদকের কর্মকর্তারা। প্রাথমিক পর্যালোচনায় একই প্রতিষ্ঠানকে বারবার ক্রয়াদেশ দেওয়া, সক্ষমতা যাচাইয়ে পরিদর্শন না করা এবং দরপত্রে অংশ নেওয়া প্রতিষ্ঠানের কাছ থেকে বাজারদর সংগ্রহ করে প্রাক্কলন তৈরির অনিয়ম পায় দুদক।

দুদক টিম জানতে পেরেছে, ডেঙ্গুর জন্য দায়ী এডিস মশার ওপর প্রয়োগ না করে কিউলেক্স মশার ওপর প্রয়োগের পরীক্ষার প্রতিবেদন বিবেচনায় নিয়ে কীটনাশক বাছাই করা হয়েছিল। এ ছাড়া ক্রমাগত কীটনাশক প্রয়োগের ফলে এডিস মশার প্রতিরোধ ও কার্যকারিতা যাচাইয়ে কোনো বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা হয়নি এবং অধিকতর যাচাইয়ের জন্য কীটনাশকের নমুনা সংগ্রহ করা হয়েছে।

এদিকে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগও খতিয়ে দেখে দুদক। সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা জানতে পারে, ময়লা সংগ্রহের ক্ষেত্রে সিটি করপোরেশন থেকে নির্দিষ্ট কোনো টাকার পরিমাণ নির্ধারণ করা নেই এবং বর্জ্য সংগ্রহকারীদের ওপর কোনো নিয়ন্ত্রণ বা তাঁদের সঙ্গে কোনো চুক্তিও নেই। এর ফলে বিভিন্ন স্থানে ময়লা সংগ্রহের বিল বিভিন্ন পরিমাণ এবং অতিরিক্ত বিল নেওয়ার সত্যতা পাওয়া গেছে।

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x