বাংলাদেশ    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

উদয়নের ছাত্রের বিরুদ্ধে এআই বিকৃতির অভিযোগ ও বিক্ষোভ

সুরমা নিউজ
ডেস্ক নিউজ, ১২ ফলোয়ার
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ১০:১৭ পিএম
পাঠক: ৯ জন
প্রিন্ট

উদয়নের ছাত্রের বিরুদ্ধে এআই বিকৃতির অভিযোগ ও বিক্ষোভ
উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা হয়রানিমুক্ত ক্যাম্পাস ও ছাত্রীদের নিরাপত্তার দাবিতে বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। ফুলার রোড, ঢাকা। ৩ অক্টোবর ২০২৬ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে সহপাঠী ছাত্রীদের এআই ব্যবহার করে আপত্তিকর ছবি তৈরি, অশ্লীল বার্তা পাঠানো এবং ধর্ষণের হুমকির অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদ করায় উল্টো বিদ্যালয় কর্তৃপক্ষের শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়েছে ১০ জন শিক্ষার্থী। এর প্রতিবাদে আজ মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, অভিযুক্ত ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অনুষদের ডিনের ছেলে হওয়ায় বিদ্যালয় প্রশাসন শুরু থেকেই পক্ষপাতমূলক আচরণ করছে।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের ভেতরে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও ন্যায়বিচার নিশ্চিত করা এবং নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন। ভুক্তভোগী ছাত্রীদের অভিযোগ, অভিযুক্ত ছাত্র দীর্ঘদিন ধরে কুরুচিপূর্ণ আচরণ করে আসছে। এর আগে দুবার অভিযোগ জমা দেওয়ার চেষ্টা করা হলেও তা গ্রহণ করা হয়নি। উল্টো প্রতিবাদ করায় ১০ শিক্ষার্থীকে পরীক্ষা ও ক্লাস থেকে বিরত রাখা হয় এবং টিসি দেওয়ার হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় বিদ্যালয় প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই সহকারী প্রক্টরকে নিয়ে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করলেও এর নিরপেক্ষতা নিয়ে আপত্তি জানিয়েছে শিক্ষার্থীরা। বিদ্যালয়ের অধ্যক্ষ মুহাম্মদ আরিফুর রহমান বলেন, তদন্তের স্বার্থে শিক্ষার্থীদের ক্লাসরুমের বাইরে রাখা হয়েছে এবং তদন্ত রিপোর্ট আসার পর কোনো অবিচার হতে দেওয়া হবে না। এদিকে অভিযুক্ত ছাত্রের বাবা সব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে গত ৭ অক্টোবর কয়েকজন সহপাঠী তাঁর ছেলেকে বিদ্যালয় থেকে তুলে নিয়ে মারধর করেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউটস গ্রুপের আনুষ্ঠানিক যাত্রা শুরু

পটুয়াখালীতে মানসিক রোগী দিয়ে চলছে কোমলমতি শিশুদের পাঠদান!

মিরপুরে বিএনপির তৃণমূলে ক্ষোভ: ‘দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কাউকে ছাড় নয়’

মিরপুরে লেগুনা স্ট্যান্ড দখল ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

ছয় মাসেও দায়িত্ব নিতে পারছে না নবনির্বাচিত কমিটি, বাধার অভিযোগ

সড়ক দখল আর বেপরোয়া অটোরিকশার বলি ১৩ বছরের আহনাফ

সড়ক দখল আর বেপরোয়া অটোরিকশার বলি ১৩ বছরের আহনাফ

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

সুরমা নিউজ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

উদয়নের ছাত্রের বিরুদ্ধে এআই বিকৃতির অভিযোগ ও বিক্ষোভ

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে সহপাঠী ছাত্রীদের এআই ব্যবহার করে আপত্তিকর ছবি তৈরি, অশ্লীল বার্তা পাঠানো এবং ধর্ষণের হুমকির অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদ করায় উল্টো বিদ্যালয় কর্তৃপক্ষের শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়েছে ১০ জন শিক্ষার্থী। এর প্রতিবাদে আজ মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, অভিযুক্ত ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অনুষদের ডিনের ছেলে হওয়ায় বিদ্যালয় প্রশাসন শুরু থেকেই পক্ষপাতমূলক আচরণ করছে।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের ভেতরে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও ন্যায়বিচার নিশ্চিত করা এবং নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন। ভুক্তভোগী ছাত্রীদের অভিযোগ, অভিযুক্ত ছাত্র দীর্ঘদিন ধরে কুরুচিপূর্ণ আচরণ করে আসছে। এর আগে দুবার অভিযোগ জমা দেওয়ার চেষ্টা করা হলেও তা গ্রহণ করা হয়নি। উল্টো প্রতিবাদ করায় ১০ শিক্ষার্থীকে পরীক্ষা ও ক্লাস থেকে বিরত রাখা হয় এবং টিসি দেওয়ার হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় বিদ্যালয় প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই সহকারী প্রক্টরকে নিয়ে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করলেও এর নিরপেক্ষতা নিয়ে আপত্তি জানিয়েছে শিক্ষার্থীরা। বিদ্যালয়ের অধ্যক্ষ মুহাম্মদ আরিফুর রহমান বলেন, তদন্তের স্বার্থে শিক্ষার্থীদের ক্লাসরুমের বাইরে রাখা হয়েছে এবং তদন্ত রিপোর্ট আসার পর কোনো অবিচার হতে দেওয়া হবে না। এদিকে অভিযুক্ত ছাত্রের বাবা সব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে গত ৭ অক্টোবর কয়েকজন সহপাঠী তাঁর ছেলেকে বিদ্যালয় থেকে তুলে নিয়ে মারধর করেছে।

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x