বাংলাদেশ    রোববার, ২৫ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনশনে নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতা আটক

সুরমা নিউজ
ডেস্ক নিউজ, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ০৮:২০ পিএম
পাঠক: ২ জন
প্রিন্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনশনে নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতা আটক
নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের চার নেতাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ জানায়, তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের অনশন কর্মসূচিতে অংশ নেন। গতকাল বৃহস্পতিবার রাতে।ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের অনশন কর্মসূচি থেকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের চার নেতাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। আটক ব্যক্তিরা নিজেদের ছাত্রলীগের পদে থাকার বিষয়টি ঘটনাস্থলে স্বীকার করেছেন।

গত বুধবার বিকেল থেকে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতরা রাজু ভাস্কর্যে অনশন কর্মসূচি শুরু করেন। তাঁদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মী রয়েছেন—এমন তথ্য পেয়ে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওনসহ কয়েকজন নেতা-কর্মী সেখানে যান। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল দলের উপস্থিতিতে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ছাত্রদল নেতা নাসির উদ্দিন শাওন জানান, তাঁরা চারজন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীকে অনশন থেকে পেয়েছেন এবং তাঁরা বিভিন্ন পদে পোস্টেড ছিলেন। নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক কামাল উদ্দিন জানান, ঢাবির প্রক্টরিয়াল টিমের মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে যায় এবং চারজন নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী নেতা নিশ্চিত হওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের শাহবাগ থানায় নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

পটুয়াখালীতে মানসিক রোগী দিয়ে চলছে কোমলমতি শিশুদের পাঠদান!

মিরপুরে বিএনপির তৃণমূলে ক্ষোভ: ‘দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কাউকে ছাড় নয়’

মিরপুরে লেগুনা স্ট্যান্ড দখল ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক

ছয় মাসেও দায়িত্ব নিতে পারছে না নবনির্বাচিত কমিটি, বাধার অভিযোগ

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

সড়ক দখল আর বেপরোয়া অটোরিকশার বলি ১৩ বছরের আহনাফ

দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি নিয়ে উত্তেজনা, পাল্টাপাল্টি অবস্থানে দুই পক্ষ

দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি নিয়ে উত্তেজনা, পাল্টাপাল্টি অবস্থানে দুই পক্ষ

সুরমা নিউজ

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনশনে নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতা আটক

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের অনশন কর্মসূচি থেকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের চার নেতাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। আটক ব্যক্তিরা নিজেদের ছাত্রলীগের পদে থাকার বিষয়টি ঘটনাস্থলে স্বীকার করেছেন।

গত বুধবার বিকেল থেকে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতরা রাজু ভাস্কর্যে অনশন কর্মসূচি শুরু করেন। তাঁদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মী রয়েছেন—এমন তথ্য পেয়ে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওনসহ কয়েকজন নেতা-কর্মী সেখানে যান। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল দলের উপস্থিতিতে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ছাত্রদল নেতা নাসির উদ্দিন শাওন জানান, তাঁরা চারজন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীকে অনশন থেকে পেয়েছেন এবং তাঁরা বিভিন্ন পদে পোস্টেড ছিলেন। নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক কামাল উদ্দিন জানান, ঢাবির প্রক্টরিয়াল টিমের মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে যায় এবং চারজন নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী নেতা নিশ্চিত হওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের শাহবাগ থানায় নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x