বাংলাদেশ    রোববার, ২৫ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে লিটনের বাংলাদেশ

সুরমা নিউজ
ডেস্ক নিউজ, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০৪:২০ পিএম
পাঠক: ৫ জন
প্রিন্ট

জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে লিটনের বাংলাদেশ

ক্রিকেটে ত্রিদেশীয় সিরিজের প্রচলন আগের তুলনায় কমলেও বাংলাদেশের রয়েছে শিরোপা জয়ের মধুর স্মৃতি। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আগে ইংল্যান্ডের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এখন পর্যন্ত ১৫টি ত্রিদেশীয় সিরিজ খেলে মাত্র একবারই শিরোপা জিতেছে টাইগাররা। এবার আরেকটি ট্রফি জয়ের হাতছানি রয়েছে বাংলাদেশের সামনে।

আবুধাবিতে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে লিটন দাসের দল। এই টুর্নামেন্টের অন্য দল আফগানিস্তান। শিরোপা জয়ের পাশাপাশি আসন্ন এশিয়া কাপের প্রস্তুতিও সেরে নিতে চায় বাংলাদেশ। দলের লক্ষ্য নিয়ে অধিনায়ক লিটন দাস জানিয়েছেন, নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে শিরোপা জেতা সম্ভব।

তাঁর বিশ্বাস, দলে প্রতিভাবান ক্রিকেটারের অভাব নেই এবং সিনিয়র খেলোয়াড়েরা নিজেদের সেরাটা দিলে যেকোনো অর্জন সম্ভব। লিটন বলেন, এই দল অনেক ভালো ভালো সিরিজ খেলেছে, বিশেষ করে ঘরের মাঠে। আমাদের দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে এবং আমরা যারা সিনিয়র আছি, তারা সেরা ক্রিকেট খেলতে পারলে সবকিছু সম্ভব।

সামনেই এশিয়া কাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে এবং তার আগে এই সিরিজকে দারুণ সুযোগ হিসেবে দেখছেন লিটন। বাংলাদেশ অধিনায়ক বলেন, এটি বড় সুযোগ, সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপ আছে। এশিয়া কাপে পাঁচ-ছয়টি দল খেলে আর এখানে তিনটি দল, বিষয়টি কাছাকাছি। ভালো খেললে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ কেন থাকবে না।

তবে ত্রিদেশীয় সিরিজে বাড়তি চাপের বিষয়টিও তুলে ধরেছেন লিটন। তাঁর মতে, এ ধরনের টুর্নামেন্টে প্রতিটি দলের লক্ষ্য থাকে ফাইনালে ওঠা এবং একটি ম্যাচ হারলেই রানরেটের হিসাব চলে আসে। সব মিলিয়ে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে শিরোপা জিততে চায় বাংলাদেশ। একই সঙ্গে এশিয়া কাপের আগে দলের আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়াই তাদের মূল লক্ষ্য।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

পটুয়াখালীতে মানসিক রোগী দিয়ে চলছে কোমলমতি শিশুদের পাঠদান!

মিরপুরে বিএনপির তৃণমূলে ক্ষোভ: ‘দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কাউকে ছাড় নয়’

মিরপুরে লেগুনা স্ট্যান্ড দখল ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক

ছয় মাসেও দায়িত্ব নিতে পারছে না নবনির্বাচিত কমিটি, বাধার অভিযোগ

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

সড়ক দখল আর বেপরোয়া অটোরিকশার বলি ১৩ বছরের আহনাফ

দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি নিয়ে উত্তেজনা, পাল্টাপাল্টি অবস্থানে দুই পক্ষ

দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি নিয়ে উত্তেজনা, পাল্টাপাল্টি অবস্থানে দুই পক্ষ

সুরমা নিউজ

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে লিটনের বাংলাদেশ

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

ক্রিকেটে ত্রিদেশীয় সিরিজের প্রচলন আগের তুলনায় কমলেও বাংলাদেশের রয়েছে শিরোপা জয়ের মধুর স্মৃতি। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আগে ইংল্যান্ডের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এখন পর্যন্ত ১৫টি ত্রিদেশীয় সিরিজ খেলে মাত্র একবারই শিরোপা জিতেছে টাইগাররা। এবার আরেকটি ট্রফি জয়ের হাতছানি রয়েছে বাংলাদেশের সামনে।

আবুধাবিতে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে লিটন দাসের দল। এই টুর্নামেন্টের অন্য দল আফগানিস্তান। শিরোপা জয়ের পাশাপাশি আসন্ন এশিয়া কাপের প্রস্তুতিও সেরে নিতে চায় বাংলাদেশ। দলের লক্ষ্য নিয়ে অধিনায়ক লিটন দাস জানিয়েছেন, নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে শিরোপা জেতা সম্ভব।

তাঁর বিশ্বাস, দলে প্রতিভাবান ক্রিকেটারের অভাব নেই এবং সিনিয়র খেলোয়াড়েরা নিজেদের সেরাটা দিলে যেকোনো অর্জন সম্ভব। লিটন বলেন, এই দল অনেক ভালো ভালো সিরিজ খেলেছে, বিশেষ করে ঘরের মাঠে। আমাদের দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে এবং আমরা যারা সিনিয়র আছি, তারা সেরা ক্রিকেট খেলতে পারলে সবকিছু সম্ভব।

সামনেই এশিয়া কাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে এবং তার আগে এই সিরিজকে দারুণ সুযোগ হিসেবে দেখছেন লিটন। বাংলাদেশ অধিনায়ক বলেন, এটি বড় সুযোগ, সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপ আছে। এশিয়া কাপে পাঁচ-ছয়টি দল খেলে আর এখানে তিনটি দল, বিষয়টি কাছাকাছি। ভালো খেললে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ কেন থাকবে না।

তবে ত্রিদেশীয় সিরিজে বাড়তি চাপের বিষয়টিও তুলে ধরেছেন লিটন। তাঁর মতে, এ ধরনের টুর্নামেন্টে প্রতিটি দলের লক্ষ্য থাকে ফাইনালে ওঠা এবং একটি ম্যাচ হারলেই রানরেটের হিসাব চলে আসে। সব মিলিয়ে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে শিরোপা জিততে চায় বাংলাদেশ। একই সঙ্গে এশিয়া কাপের আগে দলের আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়াই তাদের মূল লক্ষ্য।

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x