বাংলাদেশ    রোববার, ২৫ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

ধর্মবিশ্বাস আলাদা হতে পারে, রাষ্ট্রের কাছে সবার অধিকার সমান: রিজভী

সুরমা নিউজ
ডেস্ক নিউজ, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পিএম
পাঠক: ১১ জন
প্রিন্ট

ধর্মবিশ্বাস আলাদা হতে পারে, রাষ্ট্রের কাছে সবার অধিকার সমান: রিজভী
সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এরপর সাংবাদিক ও উপস্থিত পূর্নার্থীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, আমাদের ধর্মবিশ্বাস আলাদা হতে পারে, কিন্তু রাষ্ট্রের কাছে সবার অধিকার সমান।

সোমবার (১৯ অক্টোবর) সকালে মণ্ডপে উপস্থিত হয়ে তিনি একথা বলেন। এসময় জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ড. দেবাশীষ পালসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

রুহুল কবির রিজভী বলেন, উৎসব সব সীমারেখা অতিক্রম করতে শেখায়, ভ্রাতৃত্ববোধ উন্মুক্ত করে। সম্প্রদায়ের গণ্ডি পেরিয়ে উৎসবের সর্বজনীন আহ্বানে অন্য সম্প্রদায়ের মানুষও আনন্দ ও সংহতি অনুভব করে।

আবহমান কাল ধরে এ দেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে।

দুর্গাপূজার তাৎপর্য তুলে ধরে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, দানবীয় অসুররূপী সমাজে অসত্যকে বিনাশ করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করাই দুর্গাপূজার মূল মর্মবাণী।

এই আনন্দ-উৎসবের বার্তাটি কোনো একক ধর্মের নয়, এটি সমগ্র মানবজাতির জন্য। আর মা দুর্গার আরেক নাম দুর্গতিনাশিনী; তিনি দুর্গতি বিনাশ করে শান্তি ও সত্য প্রতিষ্ঠা করেন। আমরাও সেই বার্তা ধারণ করে সমাজে অবহেলিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে চাই।

পূজা উপলক্ষে গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে রিজভী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার ছুটির মেয়াদ বৃদ্ধি করেছে, পূজামণ্ডপগুলোতে চালের বরাদ্দ বাড়ানো হয়েছে। এখন থেকে প্রতিটি মন্দিরের পুরোহিত ও সেবায়েতদের মাসিক সম্মানী সরকার থেকে দেওয়া হবে। নির্বাচনের আগে বিএনপি এসব প্রতিশ্রুতি দিয়েছিল, এখন তা বাস্তবায়ন করছে।

তিনি বলেন, আমরা একসঙ্গে জারি-সারি গান শুনি, আমরা একসঙ্গে বিভিন্ন পার্বণ, বিভিন্ন পার্বণে আমরা কীর্তন শুনি, আমরা নানা ধরনের সাংস্কৃতিক যে কর্মকাণ্ড, আমরা গম্ভীরা বলি, আমরা যাই বলি না কেন আমাদের লোকজ যে সাংস্কৃতিক ধারা, আমরা শত শত বছর ধরে একসঙ্গে সেখানে অংশগ্রহণ করেছি। পূজা, ধর্ম এ বিশ্বাস আমরা যার যার তার তার কাছে রয়েছে, কিন্তু রাষ্ট্রের অধিকার, রাষ্ট্রের দায়িত্ব প্রত্যেকে যেন তার ধর্মীয় অধিকার প্রয়োগ করতে পারে, তার নিরাপত্তা দিতে পারে, যেটি তারেক রহমান নিশ্চিত করেছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

পটুয়াখালীতে মানসিক রোগী দিয়ে চলছে কোমলমতি শিশুদের পাঠদান!

মিরপুরে বিএনপির তৃণমূলে ক্ষোভ: ‘দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কাউকে ছাড় নয়’

মিরপুরে লেগুনা স্ট্যান্ড দখল ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক

ছয় মাসেও দায়িত্ব নিতে পারছে না নবনির্বাচিত কমিটি, বাধার অভিযোগ

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

সড়ক দখল আর বেপরোয়া অটোরিকশার বলি ১৩ বছরের আহনাফ

দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি নিয়ে উত্তেজনা, পাল্টাপাল্টি অবস্থানে দুই পক্ষ

দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি নিয়ে উত্তেজনা, পাল্টাপাল্টি অবস্থানে দুই পক্ষ

সুরমা নিউজ

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

ধর্মবিশ্বাস আলাদা হতে পারে, রাষ্ট্রের কাছে সবার অধিকার সমান: রিজভী

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এরপর সাংবাদিক ও উপস্থিত পূর্নার্থীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, আমাদের ধর্মবিশ্বাস আলাদা হতে পারে, কিন্তু রাষ্ট্রের কাছে সবার অধিকার সমান।

সোমবার (১৯ অক্টোবর) সকালে মণ্ডপে উপস্থিত হয়ে তিনি একথা বলেন। এসময় জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ড. দেবাশীষ পালসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

রুহুল কবির রিজভী বলেন, উৎসব সব সীমারেখা অতিক্রম করতে শেখায়, ভ্রাতৃত্ববোধ উন্মুক্ত করে। সম্প্রদায়ের গণ্ডি পেরিয়ে উৎসবের সর্বজনীন আহ্বানে অন্য সম্প্রদায়ের মানুষও আনন্দ ও সংহতি অনুভব করে।

আবহমান কাল ধরে এ দেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে।

দুর্গাপূজার তাৎপর্য তুলে ধরে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, দানবীয় অসুররূপী সমাজে অসত্যকে বিনাশ করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করাই দুর্গাপূজার মূল মর্মবাণী।

এই আনন্দ-উৎসবের বার্তাটি কোনো একক ধর্মের নয়, এটি সমগ্র মানবজাতির জন্য। আর মা দুর্গার আরেক নাম দুর্গতিনাশিনী; তিনি দুর্গতি বিনাশ করে শান্তি ও সত্য প্রতিষ্ঠা করেন। আমরাও সেই বার্তা ধারণ করে সমাজে অবহেলিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে চাই।

পূজা উপলক্ষে গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে রিজভী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার ছুটির মেয়াদ বৃদ্ধি করেছে, পূজামণ্ডপগুলোতে চালের বরাদ্দ বাড়ানো হয়েছে। এখন থেকে প্রতিটি মন্দিরের পুরোহিত ও সেবায়েতদের মাসিক সম্মানী সরকার থেকে দেওয়া হবে। নির্বাচনের আগে বিএনপি এসব প্রতিশ্রুতি দিয়েছিল, এখন তা বাস্তবায়ন করছে।

তিনি বলেন, আমরা একসঙ্গে জারি-সারি গান শুনি, আমরা একসঙ্গে বিভিন্ন পার্বণ, বিভিন্ন পার্বণে আমরা কীর্তন শুনি, আমরা নানা ধরনের সাংস্কৃতিক যে কর্মকাণ্ড, আমরা গম্ভীরা বলি, আমরা যাই বলি না কেন আমাদের লোকজ যে সাংস্কৃতিক ধারা, আমরা শত শত বছর ধরে একসঙ্গে সেখানে অংশগ্রহণ করেছি। পূজা, ধর্ম এ বিশ্বাস আমরা যার যার তার তার কাছে রয়েছে, কিন্তু রাষ্ট্রের অধিকার, রাষ্ট্রের দায়িত্ব প্রত্যেকে যেন তার ধর্মীয় অধিকার প্রয়োগ করতে পারে, তার নিরাপত্তা দিতে পারে, যেটি তারেক রহমান নিশ্চিত করেছেন।

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x