বাংলাদেশ    রোববার, ২৫ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১,০৩৫ জন

সুরমা নিউজ
ডেস্ক নিউজ, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০০ পিএম
পাঠক: ১৯ জন
প্রিন্ট

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১,০৩৫ জন

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নতুন করে নিশ্চিত হামে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। একই সময়ে সারা দেশে হাম শনাক্ত ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৫ জন আক্রান্ত হয়েছেন।

শনিবার ১৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টার সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন বিভাগে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৩ জনের মধ্যে চট্টগ্রাম বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ১ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে সর্বমোট ১ হাজার ১৮৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া হামের কারণে মারা গেছেন ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৮৫ জনের।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নতুন করে ৮৫ জনের শরীরে সরাসরি হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৫৭ জনে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৫০ জনের শরীরে হামের বিভিন্ন উপসর্গ পাওয়া গেছে।

এর ফলে এ পর্যন্ত মোট সন্দেহভাজন বা উপসর্গযুক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯০ জনে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সাধারণ মানুষকে সতর্ক থাকার এবং শিশুদের নির্ধারিত সময়ে টিকা গ্রহণসহ প্রাথমিক উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগের পরামর্শ দিয়েছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

পটুয়াখালীতে মানসিক রোগী দিয়ে চলছে কোমলমতি শিশুদের পাঠদান!

মিরপুরে বিএনপির তৃণমূলে ক্ষোভ: ‘দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কাউকে ছাড় নয়’

মিরপুরে লেগুনা স্ট্যান্ড দখল ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক

ছয় মাসেও দায়িত্ব নিতে পারছে না নবনির্বাচিত কমিটি, বাধার অভিযোগ

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

সড়ক দখল আর বেপরোয়া অটোরিকশার বলি ১৩ বছরের আহনাফ

দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি নিয়ে উত্তেজনা, পাল্টাপাল্টি অবস্থানে দুই পক্ষ

দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি নিয়ে উত্তেজনা, পাল্টাপাল্টি অবস্থানে দুই পক্ষ

সুরমা নিউজ

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১,০৩৫ জন

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নতুন করে নিশ্চিত হামে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। একই সময়ে সারা দেশে হাম শনাক্ত ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৫ জন আক্রান্ত হয়েছেন।

শনিবার ১৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টার সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন বিভাগে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৩ জনের মধ্যে চট্টগ্রাম বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ১ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে সর্বমোট ১ হাজার ১৮৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া হামের কারণে মারা গেছেন ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৮৫ জনের।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নতুন করে ৮৫ জনের শরীরে সরাসরি হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৫৭ জনে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৫০ জনের শরীরে হামের বিভিন্ন উপসর্গ পাওয়া গেছে।

এর ফলে এ পর্যন্ত মোট সন্দেহভাজন বা উপসর্গযুক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯০ জনে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সাধারণ মানুষকে সতর্ক থাকার এবং শিশুদের নির্ধারিত সময়ে টিকা গ্রহণসহ প্রাথমিক উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগের পরামর্শ দিয়েছেন।

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x