বাংলাদেশ    রোববার, ২৫ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

দিল্লির কোচিং প্যানেলে যুবরাজ সিং

সুরমা নিউজ
ডেস্ক নিউজ, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ১১:২০ পিএম
পাঠক: ২২ জন
প্রিন্ট

দিল্লির কোচিং প্যানেলে যুবরাজ সিং

আইপিএলে এবার নতুন ভূমিকায় দেখা যাবে ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিংকে। দিল্লি ক্যাপিটালসের সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। খেলোয়াড় হিসেবে দীর্ঘদিন আইপিএলে কাটালেও এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে কোচিংয়ের দায়িত্ব নিতে যাচ্ছেন যুবরাজ। মঙ্গলবার ১৩ অক্টোবর গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুবরাজের পুরোনো সম্পর্ক রয়েছে। ২০১৫ সালের আইপিএলে ১৬ কোটি রুপিতে তাঁকে দলে নিয়েছিল দিল্লি। সে সময় এটি ছিল টুর্নামেন্টের ইতিহাসে কোনো খেলোয়াড়কে দলে নেওয়ার সর্বোচ্চ মূল্য। দীর্ঘ বিরতির পর এবার সেই পুরোনো ফ্র্যাঞ্চাইজিতেই কোচ হিসেবে ফিরছেন তিনি।

এই নিয়োগের মধ্য দিয়ে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর সঙ্গে আবারও কাজ করার সুযোগ পাচ্ছেন যুবরাজ। সম্প্রতি দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন সৌরভ। সৌরভ গাঙ্গুলীর সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে যুবরাজ আরও বলেন, দাদার সঙ্গে এবার কোচ হিসেবে কাজ করার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

সাম্প্রতিক বছরগুলোতে ভারতের তরুণ ক্রিকেটারদের নিয়ে কাজ করেছেন যুবরাজ। তাঁর কাছ থেকে পরামর্শ পেয়েছেন শুবমান গিল, অভিষেক শর্মা ও প্রভসিমরন সিংয়ের মতো ক্রিকেটাররা। এবার দিল্লি ক্যাপিটালসের হয়ে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি। আইপিএলে এখনো শিরোপা জিততে পারেনি দিল্লি।

যুবরাজকে স্বাগত জানিয়ে দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান পার্থ জিন্দাল বলেছেন, যুবরাজকে দিল্লি ক্যাপিটালস পরিবারে পেয়ে আমরা দারুণ আনন্দিত। নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে যুবরাজ বলেছেন, দিল্লি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আমার পুরোনো সম্পর্ক রয়েছে এবং মালিকদেরও আমি ভালোভাবে চিনি। সে কারণে সুযোগটি আমার কাছে বিশেষ।

ভারতের ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। আইপিএলে ১৩২ ম্যাচ খেলে যুবরাজ ২ হাজার ৭৫০ রান করেছেন। পাশাপাশি নিয়েছেন ৩৬টি উইকেট। ১৭ বছরের ক্যারিয়ারে ভারতের হয়ে ৪০টি টেস্ট, ৩০৪টি ওয়ানডে ও ৫৮টি টি-টোয়েন্টি খেলেছেন এই বাঁহাতি অলরাউন্ডার। কোচিংয়ের প্রতি তাঁর গভীর আগ্রহ রয়েছে বলেও জানান তিনি। প্রতিভাবান এই দলটির সঙ্গে কাজ শুরু করতে আর তর সইছে না তার। দলের দীর্ঘদিনের শিরোপা খরা কাটাতে তার অভিজ্ঞতা কাজে আসবে।ফ্র্যাঞ্চাইজিটি এমনটাই আশা করছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

পটুয়াখালীতে মানসিক রোগী দিয়ে চলছে কোমলমতি শিশুদের পাঠদান!

মিরপুরে বিএনপির তৃণমূলে ক্ষোভ: ‘দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কাউকে ছাড় নয়’

মিরপুরে লেগুনা স্ট্যান্ড দখল ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক

ছয় মাসেও দায়িত্ব নিতে পারছে না নবনির্বাচিত কমিটি, বাধার অভিযোগ

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

সড়ক দখল আর বেপরোয়া অটোরিকশার বলি ১৩ বছরের আহনাফ

দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি নিয়ে উত্তেজনা, পাল্টাপাল্টি অবস্থানে দুই পক্ষ

দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি নিয়ে উত্তেজনা, পাল্টাপাল্টি অবস্থানে দুই পক্ষ

সুরমা নিউজ

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

দিল্লির কোচিং প্যানেলে যুবরাজ সিং

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

আইপিএলে এবার নতুন ভূমিকায় দেখা যাবে ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিংকে। দিল্লি ক্যাপিটালসের সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। খেলোয়াড় হিসেবে দীর্ঘদিন আইপিএলে কাটালেও এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে কোচিংয়ের দায়িত্ব নিতে যাচ্ছেন যুবরাজ। মঙ্গলবার ১৩ অক্টোবর গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুবরাজের পুরোনো সম্পর্ক রয়েছে। ২০১৫ সালের আইপিএলে ১৬ কোটি রুপিতে তাঁকে দলে নিয়েছিল দিল্লি। সে সময় এটি ছিল টুর্নামেন্টের ইতিহাসে কোনো খেলোয়াড়কে দলে নেওয়ার সর্বোচ্চ মূল্য। দীর্ঘ বিরতির পর এবার সেই পুরোনো ফ্র্যাঞ্চাইজিতেই কোচ হিসেবে ফিরছেন তিনি।

এই নিয়োগের মধ্য দিয়ে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর সঙ্গে আবারও কাজ করার সুযোগ পাচ্ছেন যুবরাজ। সম্প্রতি দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন সৌরভ। সৌরভ গাঙ্গুলীর সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে যুবরাজ আরও বলেন, দাদার সঙ্গে এবার কোচ হিসেবে কাজ করার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

সাম্প্রতিক বছরগুলোতে ভারতের তরুণ ক্রিকেটারদের নিয়ে কাজ করেছেন যুবরাজ। তাঁর কাছ থেকে পরামর্শ পেয়েছেন শুবমান গিল, অভিষেক শর্মা ও প্রভসিমরন সিংয়ের মতো ক্রিকেটাররা। এবার দিল্লি ক্যাপিটালসের হয়ে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি। আইপিএলে এখনো শিরোপা জিততে পারেনি দিল্লি।

যুবরাজকে স্বাগত জানিয়ে দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান পার্থ জিন্দাল বলেছেন, যুবরাজকে দিল্লি ক্যাপিটালস পরিবারে পেয়ে আমরা দারুণ আনন্দিত। নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে যুবরাজ বলেছেন, দিল্লি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আমার পুরোনো সম্পর্ক রয়েছে এবং মালিকদেরও আমি ভালোভাবে চিনি। সে কারণে সুযোগটি আমার কাছে বিশেষ।

ভারতের ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। আইপিএলে ১৩২ ম্যাচ খেলে যুবরাজ ২ হাজার ৭৫০ রান করেছেন। পাশাপাশি নিয়েছেন ৩৬টি উইকেট। ১৭ বছরের ক্যারিয়ারে ভারতের হয়ে ৪০টি টেস্ট, ৩০৪টি ওয়ানডে ও ৫৮টি টি-টোয়েন্টি খেলেছেন এই বাঁহাতি অলরাউন্ডার। কোচিংয়ের প্রতি তাঁর গভীর আগ্রহ রয়েছে বলেও জানান তিনি। প্রতিভাবান এই দলটির সঙ্গে কাজ শুরু করতে আর তর সইছে না তার। দলের দীর্ঘদিনের শিরোপা খরা কাটাতে তার অভিজ্ঞতা কাজে আসবে।ফ্র্যাঞ্চাইজিটি এমনটাই আশা করছে।

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন
দিল্লির কোচিং প্যানেলে যুবরাজ সিং
0:00 / 0:00
1x