বাংলাদেশ    রোববার, ২৫ অক্টোবর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

জিএমপিতে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সুরমা নিউজ
ডেস্ক নিউজ, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০৬:২১ পিএম
পাঠক: ১২ জন
প্রিন্ট

জিএমপিতে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে কল্যাণ সভা এবং দুপুর ১২টায় সদর দপ্তরের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, যিনি সম্প্রতি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেয়েছেন।

কল্যাণ সভায় পুলিশ কমিশনার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের ব্যক্তিগত ও সমষ্টিগত সমস্যা, আবেদন এবং প্রয়োজনীয়তার কথা মনোযোগ দিয়ে শোনেন। এসব সমস্যা সমাধান ও আবেদন নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। এ সময় বক্তব্যে পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার আশ্বাস দিয়ে সেবা প্রত্যাশী জনগণকে মানসম্মত সেবা প্রদানের আহ্বান জানান এবং দুই পুলিশ সদস্যকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

পরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় গাজীপুর মহানগর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব ইউনিটকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার। সভায় জিএমপির বিভিন্ন ইউনিটে অনুদ্ঘাটিত মামলাগুলো উদ্ঘাটন করে দ্রুত নিষ্পত্তি, গ্রেপ্তারি পরোয়ানা যথাযথভাবে তামিল এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে পেশাদারিত্ব, দক্ষতা ও দায়িত্ব পালনে সাফল্য অর্জনকারী পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উক্ত সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ জিএমপির বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

পটুয়াখালীতে মানসিক রোগী দিয়ে চলছে কোমলমতি শিশুদের পাঠদান!

মিরপুরে বিএনপির তৃণমূলে ক্ষোভ: ‘দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কাউকে ছাড় নয়’

মিরপুরে লেগুনা স্ট্যান্ড দখল ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক

ছয় মাসেও দায়িত্ব নিতে পারছে না নবনির্বাচিত কমিটি, বাধার অভিযোগ

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

সড়ক দখল আর বেপরোয়া অটোরিকশার বলি ১৩ বছরের আহনাফ

দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি নিয়ে উত্তেজনা, পাল্টাপাল্টি অবস্থানে দুই পক্ষ

দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি নিয়ে উত্তেজনা, পাল্টাপাল্টি অবস্থানে দুই পক্ষ

সুরমা নিউজ

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

জিএমপিতে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে কল্যাণ সভা এবং দুপুর ১২টায় সদর দপ্তরের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, যিনি সম্প্রতি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেয়েছেন।

কল্যাণ সভায় পুলিশ কমিশনার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের ব্যক্তিগত ও সমষ্টিগত সমস্যা, আবেদন এবং প্রয়োজনীয়তার কথা মনোযোগ দিয়ে শোনেন। এসব সমস্যা সমাধান ও আবেদন নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। এ সময় বক্তব্যে পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার আশ্বাস দিয়ে সেবা প্রত্যাশী জনগণকে মানসম্মত সেবা প্রদানের আহ্বান জানান এবং দুই পুলিশ সদস্যকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

পরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় গাজীপুর মহানগর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব ইউনিটকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার। সভায় জিএমপির বিভিন্ন ইউনিটে অনুদ্ঘাটিত মামলাগুলো উদ্ঘাটন করে দ্রুত নিষ্পত্তি, গ্রেপ্তারি পরোয়ানা যথাযথভাবে তামিল এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে পেশাদারিত্ব, দক্ষতা ও দায়িত্ব পালনে সাফল্য অর্জনকারী পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উক্ত সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ জিএমপির বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x