বাংলাদেশ    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

জাসদ কার্যালয় থেকে আটক বেশির ভাগ নেতাকর্মী মুক্ত

সুরমা নিউজ
ডেস্ক নিউজ, ৯ ফলোয়ার
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পিএম

জাসদ কার্যালয় থেকে আটক বেশির ভাগ নেতাকর্মী মুক্ত
জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের নেতাদের আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ। শনিবার বিকেলে রাজধানীর গুলিস্তানেছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে আটক ব্যক্তিদের অধিকাংশকেই ছেড়ে দিয়েছে পুলিশ। গত শনিবার বেলা তিনটার দিকে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ এবং ঘটনাস্থলে থাকা নেতা-কর্মীদের থানায় নিয়ে যায়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল অঞ্চলের সহকারী কমিশনার সাকিবুল আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযানে মোট ২৮৯ জনকে আটক করা হয়েছিল।

যাঁরা জাসদের নেতা-কর্মী, যাচাই-বাছাই শেষে তাঁদের ছেড়ে দেওয়া হবে বলে পুলিশ জানায়। ইতিমধ্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্যসহ অনেককে ছেড়ে দেওয়া হয়েছে বলে জাসদ সূত্র জানিয়েছে। তবে এখনো ২৬ জন নেতা-কর্মী আটক আছেন বলে জানিয়েছে দলটি। জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন আজ রোববার সকালে জানিয়েছেন, এই ২৬ জনের সবাই দলের নেতা-কর্মী এবং তাঁদেরও দ্রুত ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছে জাসদ।

জাসদ দাবি করেছে, পুলিশের অনুমতি নিয়েই কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় প্রতিনিধি সভার আয়োজন করা হয়েছিল। জাসদের পক্ষ থেকে ডিএমপির কমিশনার, মতিঝিল জোনের ডিসি এবং পল্টন থানার ওসিকে অবগত করেই সভাটির আয়োজন করা হয়। জাসদ নিষিদ্ধ কোনো দল নয় এবং তাদের কার্যক্রমের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই বলেও দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা জাসদ কার্যালয়ে জড়ো হয়েছেন এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। তবে জাসদের পক্ষ থেকে এই দাবি অস্বীকার করে বলা হয়েছে, এটি ছিল তাদের পূর্বনির্ধারিত কেন্দ্রীয় প্রতিনিধি সভা। জাসদের সভার আড়ালে আওয়ামী লীগের সভা বলে সম্পূর্ণ ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে বলে দলটির বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জাতিসংঘের মঞ্চে জিয়া ও খালেদার পর এবার তারেক

সৌদি আরবের মক্কাসহ কয়েকটি অঞ্চলে জরুরি সতর্কতা জারি

আরসিইপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি: গঠিত হচ্ছে বিশেষ ওয়ার্কিং গ্রুপ

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন

সুরমা নিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

জাসদ কার্যালয় থেকে আটক বেশির ভাগ নেতাকর্মী মুক্ত

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে আটক ব্যক্তিদের অধিকাংশকেই ছেড়ে দিয়েছে পুলিশ। গত শনিবার বেলা তিনটার দিকে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ এবং ঘটনাস্থলে থাকা নেতা-কর্মীদের থানায় নিয়ে যায়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল অঞ্চলের সহকারী কমিশনার সাকিবুল আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযানে মোট ২৮৯ জনকে আটক করা হয়েছিল।

যাঁরা জাসদের নেতা-কর্মী, যাচাই-বাছাই শেষে তাঁদের ছেড়ে দেওয়া হবে বলে পুলিশ জানায়। ইতিমধ্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্যসহ অনেককে ছেড়ে দেওয়া হয়েছে বলে জাসদ সূত্র জানিয়েছে। তবে এখনো ২৬ জন নেতা-কর্মী আটক আছেন বলে জানিয়েছে দলটি। জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন আজ রোববার সকালে জানিয়েছেন, এই ২৬ জনের সবাই দলের নেতা-কর্মী এবং তাঁদেরও দ্রুত ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছে জাসদ।

জাসদ দাবি করেছে, পুলিশের অনুমতি নিয়েই কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় প্রতিনিধি সভার আয়োজন করা হয়েছিল। জাসদের পক্ষ থেকে ডিএমপির কমিশনার, মতিঝিল জোনের ডিসি এবং পল্টন থানার ওসিকে অবগত করেই সভাটির আয়োজন করা হয়। জাসদ নিষিদ্ধ কোনো দল নয় এবং তাদের কার্যক্রমের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই বলেও দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা জাসদ কার্যালয়ে জড়ো হয়েছেন এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। তবে জাসদের পক্ষ থেকে এই দাবি অস্বীকার করে বলা হয়েছে, এটি ছিল তাদের পূর্বনির্ধারিত কেন্দ্রীয় প্রতিনিধি সভা। জাসদের সভার আড়ালে আওয়ামী লীগের সভা বলে সম্পূর্ণ ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে বলে দলটির বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x