বাংলাদেশ    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার তীব্র প্রতিবাদ

সুরমা নিউজ
ডেস্ক নিউজ, ৯ ফলোয়ার
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পিএম

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার তীব্র প্রতিবাদ
হামলা ও ভাঙচুরের ছবি ও ভিডিও পোস্ট করেছেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরছবি: সালমান মুক্তাদিরের ফেসবুক পেজ থেকে

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে পৃথক পোস্ট দিয়ে তাঁরা এই ঘটনার নিন্দা জানান এবং ক্ষোভ প্রকাশ করেন। চাঁদা না দেওয়ায় গত শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন সালমান মুক্তাদির নিজেই।

ঘটনার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাঙচুরের একটি ভিডিও প্রকাশ করেন সালমান মুক্তাদির। রাত দেড়টার পরে এক ফেসবুক পোস্টে ঘটনাস্থলের ভিডিও যুক্ত করে আসিফ মাহমুদ লেখেন, চাঁদা না দেওয়ায় মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকায় জনপ্রিয় ইউটিউবার এবং জুলাই গণ–অভ্যুত্থানের সহযোদ্ধা সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। প্রায় একই সময়ে আরেকটি পোস্টে জুলাই গণ–অভ্যুত্থানের সময়ে সালমান মুক্তাদিরের একটি ভিডিও যুক্ত করে তিনি লেখেন, সালমান মুক্তাদিরের পাশে আছি।

এই ঘটনায় ফেসবুক পোস্ট দিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারীও। গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার পর দেওয়া পোস্টে তিনি জানান, রাজনৈতিক পরিবর্তনের পরও যদি একজন নাগরিককে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ভয় নিয়ে চলতে হয়, তাহলে পরিবর্তনটা কোথায়? সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনার প্রতিক্রিয়ায় তিনি আরও জানান, এক জালিমের হাত থেকে মুক্ত হয়ে আরেক জালিমের হাতে পড়ার জন্য মানুষ জুলাইয়ে দাঁড়ায়নি।

জুলাই গণ–অভ্যুত্থানে সালমান মুক্তাদিরের অবদানের কথা উল্লেখ করে এনসিপির এই নেতা লেখেন, জুলাইয়ের কঠিন সময়ে যখন অনেকেই নীরব ছিলেন, সালমান মুক্তাদির তখন প্রকাশ্যে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও আশ্রয়ের দায়িত্ব নেওয়ার কথাও বলেছিলেন। এদিকে পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধের জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ এবং এ ঘটনাকে হালকাভাবে দেখার সুযোগ নেই বলে জানিয়েছে এবি পার্টি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জাতিসংঘের মঞ্চে জিয়া ও খালেদার পর এবার তারেক

সৌদি আরবের মক্কাসহ কয়েকটি অঞ্চলে জরুরি সতর্কতা জারি

আরসিইপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি: গঠিত হচ্ছে বিশেষ ওয়ার্কিং গ্রুপ

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন

সুরমা নিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার তীব্র প্রতিবাদ

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে পৃথক পোস্ট দিয়ে তাঁরা এই ঘটনার নিন্দা জানান এবং ক্ষোভ প্রকাশ করেন। চাঁদা না দেওয়ায় গত শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন সালমান মুক্তাদির নিজেই।

ঘটনার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাঙচুরের একটি ভিডিও প্রকাশ করেন সালমান মুক্তাদির। রাত দেড়টার পরে এক ফেসবুক পোস্টে ঘটনাস্থলের ভিডিও যুক্ত করে আসিফ মাহমুদ লেখেন, চাঁদা না দেওয়ায় মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকায় জনপ্রিয় ইউটিউবার এবং জুলাই গণ–অভ্যুত্থানের সহযোদ্ধা সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। প্রায় একই সময়ে আরেকটি পোস্টে জুলাই গণ–অভ্যুত্থানের সময়ে সালমান মুক্তাদিরের একটি ভিডিও যুক্ত করে তিনি লেখেন, সালমান মুক্তাদিরের পাশে আছি।

এই ঘটনায় ফেসবুক পোস্ট দিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারীও। গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার পর দেওয়া পোস্টে তিনি জানান, রাজনৈতিক পরিবর্তনের পরও যদি একজন নাগরিককে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ভয় নিয়ে চলতে হয়, তাহলে পরিবর্তনটা কোথায়? সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনার প্রতিক্রিয়ায় তিনি আরও জানান, এক জালিমের হাত থেকে মুক্ত হয়ে আরেক জালিমের হাতে পড়ার জন্য মানুষ জুলাইয়ে দাঁড়ায়নি।

জুলাই গণ–অভ্যুত্থানে সালমান মুক্তাদিরের অবদানের কথা উল্লেখ করে এনসিপির এই নেতা লেখেন, জুলাইয়ের কঠিন সময়ে যখন অনেকেই নীরব ছিলেন, সালমান মুক্তাদির তখন প্রকাশ্যে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও আশ্রয়ের দায়িত্ব নেওয়ার কথাও বলেছিলেন। এদিকে পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধের জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ এবং এ ঘটনাকে হালকাভাবে দেখার সুযোগ নেই বলে জানিয়েছে এবি পার্টি।

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x