বাংলাদেশ    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

সাত ইসলামি দলের ঐক্যের রূপরেখা চূড়ান্ত করতে রোববার বৈঠক

সুরমা নিউজ
ডেস্ক নিউজ, ৯ ফলোয়ার
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ এএম

সাত ইসলামি দলের ঐক্যের রূপরেখা চূড়ান্ত করতে রোববার বৈঠক
কওমি ঘরানার সাতটি ইসলামি রাজনৈতিক দলের লোগোছবি: সংগৃহীত

কওমি ঘরানার সাতটি ইসলামি রাজনৈতিক দলের সম্ভাব্য ঐক্যের খসড়া রূপরেখা প্রস্তুত করা হয়েছে। এটি চূড়ান্ত করার লক্ষ্যে দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে রোববার বৈঠকে বসছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় রোববার সকাল ১০টায় এ বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। ঐক্য প্রক্রিয়ায় যুক্ত সাতটি দলের প্রতিটির পক্ষ থেকে পাঁচজন করে প্রতিনিধি এতে অংশ নেবেন।

হেফাজত সূত্রে জানা গেছে, বৈঠকে হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান ছাড়াও রূপরেখা তৈরির জন্য গঠিত উপকমিটির সদস্য এবং সংগঠনের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন। দলগুলোর দেওয়া পৃথক প্রস্তাবগুলো সমন্বয় করে উপকমিটি যে খসড়া রূপরেখা তৈরি করেছে, তা এই বৈঠকে উপস্থাপন করা হবে। আলোচনার মধ্য দিয়ে ঐকমত্য তৈরি হলে রোববারই তা চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী জানান, আমির ও মহাসচিবের উপস্থিতিতে বৈঠকে খসড়া রূপরেখাটি তোলা হবে এবং নেতাদের আলোচনার ভিত্তিতে তা চূড়ান্ত হতে পারে।

ঐক্য প্রক্রিয়ায় থাকা সাতটি দল হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। বৈঠকে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দিন আহমদ জানান, হেফাজত আমিরের পক্ষ থেকে ডাকা বৈঠকে তাঁরা অংশ নেবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, সাত দল নিজ নিজ প্রস্তাব দেওয়ার পর উপকমিটি একটি সমন্বিত রূপরেখার খসড়া করে দলগুলোর সঙ্গে বৈঠক করবে—হেফাজতে ইসলামের পক্ষ থেকে এমন কথা বলা হয়েছিল। এ ছাড়া খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতারাও বৈঠকে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

কওমি ধারার সাত ইসলামি দলের ঐক্য প্রক্রিয়ার যাত্রা শুরু হয় গত ১৬ জুলাই চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া আজিজুল উলুম বাবুনগরে হেফাজত আমিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের মাধ্যমে। পরে সাত দলকে ৩ আগস্টের মধ্যে ঐক্যের রূপরেখা চূড়ান্তে তাদের প্রস্তাব জমা দিতে বলা হয় এবং প্রস্তাবগুলো পর্যালোচনার জন্য সাত সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়। হেফাজতে ইসলাম জানায়, গত ১৬ জুলাইয়ের পর গঠিত উপকমিটি অন্তত তিনবার বৈঠক করেছে এবং ১ সেপ্টেম্বর হাটহাজারী মাদ্রাসায় একটি সমন্বিত রূপরেখা তৈরির কাজ শেষ করা হয়।

ঐক্যের রূপরেখা চূড়ান্তের আগে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে জামায়াতে ইসলামী ও অন্য রাজনৈতিক জোটের সঙ্গে সম্পর্কের বিষয়টি। জমিয়তে উলামায়ে ইসলাম জামায়াতের সঙ্গে কোনো সম্পর্ক না রাখার প্রস্তাব দিলেও, জামায়াতকে বাদ দেওয়ার পূর্বশর্তে আপত্তি রয়েছে খেলাফত মজলিসের। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি অন্য জোটে থাকা নিয়ে শর্ত আরোপের পক্ষে নয় এবং বাংলাদেশ খেলাফত মজলিস রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে দলগুলোর স্বাধীনতা রাখার পক্ষে। এই দুই অবস্থানের মধ্যে সমন্বয় করাই রূপরেখা চূড়ান্তের ক্ষেত্রে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ আশা প্রকাশ করেন যে রোববারের বৈঠকেই ঐক্যের রূপরেখা চূড়ান্ত হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জাতিসংঘের মঞ্চে জিয়া ও খালেদার পর এবার তারেক

সৌদি আরবের মক্কাসহ কয়েকটি অঞ্চলে জরুরি সতর্কতা জারি

আরসিইপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি: গঠিত হচ্ছে বিশেষ ওয়ার্কিং গ্রুপ

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন

সুরমা নিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সাত ইসলামি দলের ঐক্যের রূপরেখা চূড়ান্ত করতে রোববার বৈঠক

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কওমি ঘরানার সাতটি ইসলামি রাজনৈতিক দলের সম্ভাব্য ঐক্যের খসড়া রূপরেখা প্রস্তুত করা হয়েছে। এটি চূড়ান্ত করার লক্ষ্যে দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে রোববার বৈঠকে বসছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় রোববার সকাল ১০টায় এ বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। ঐক্য প্রক্রিয়ায় যুক্ত সাতটি দলের প্রতিটির পক্ষ থেকে পাঁচজন করে প্রতিনিধি এতে অংশ নেবেন।

হেফাজত সূত্রে জানা গেছে, বৈঠকে হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান ছাড়াও রূপরেখা তৈরির জন্য গঠিত উপকমিটির সদস্য এবং সংগঠনের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন। দলগুলোর দেওয়া পৃথক প্রস্তাবগুলো সমন্বয় করে উপকমিটি যে খসড়া রূপরেখা তৈরি করেছে, তা এই বৈঠকে উপস্থাপন করা হবে। আলোচনার মধ্য দিয়ে ঐকমত্য তৈরি হলে রোববারই তা চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী জানান, আমির ও মহাসচিবের উপস্থিতিতে বৈঠকে খসড়া রূপরেখাটি তোলা হবে এবং নেতাদের আলোচনার ভিত্তিতে তা চূড়ান্ত হতে পারে।

ঐক্য প্রক্রিয়ায় থাকা সাতটি দল হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। বৈঠকে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দিন আহমদ জানান, হেফাজত আমিরের পক্ষ থেকে ডাকা বৈঠকে তাঁরা অংশ নেবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, সাত দল নিজ নিজ প্রস্তাব দেওয়ার পর উপকমিটি একটি সমন্বিত রূপরেখার খসড়া করে দলগুলোর সঙ্গে বৈঠক করবে—হেফাজতে ইসলামের পক্ষ থেকে এমন কথা বলা হয়েছিল। এ ছাড়া খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতারাও বৈঠকে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

কওমি ধারার সাত ইসলামি দলের ঐক্য প্রক্রিয়ার যাত্রা শুরু হয় গত ১৬ জুলাই চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া আজিজুল উলুম বাবুনগরে হেফাজত আমিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের মাধ্যমে। পরে সাত দলকে ৩ আগস্টের মধ্যে ঐক্যের রূপরেখা চূড়ান্তে তাদের প্রস্তাব জমা দিতে বলা হয় এবং প্রস্তাবগুলো পর্যালোচনার জন্য সাত সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়। হেফাজতে ইসলাম জানায়, গত ১৬ জুলাইয়ের পর গঠিত উপকমিটি অন্তত তিনবার বৈঠক করেছে এবং ১ সেপ্টেম্বর হাটহাজারী মাদ্রাসায় একটি সমন্বিত রূপরেখা তৈরির কাজ শেষ করা হয়।

ঐক্যের রূপরেখা চূড়ান্তের আগে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে জামায়াতে ইসলামী ও অন্য রাজনৈতিক জোটের সঙ্গে সম্পর্কের বিষয়টি। জমিয়তে উলামায়ে ইসলাম জামায়াতের সঙ্গে কোনো সম্পর্ক না রাখার প্রস্তাব দিলেও, জামায়াতকে বাদ দেওয়ার পূর্বশর্তে আপত্তি রয়েছে খেলাফত মজলিসের। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি অন্য জোটে থাকা নিয়ে শর্ত আরোপের পক্ষে নয় এবং বাংলাদেশ খেলাফত মজলিস রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে দলগুলোর স্বাধীনতা রাখার পক্ষে। এই দুই অবস্থানের মধ্যে সমন্বয় করাই রূপরেখা চূড়ান্তের ক্ষেত্রে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ আশা প্রকাশ করেন যে রোববারের বৈঠকেই ঐক্যের রূপরেখা চূড়ান্ত হবে।

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x