বাংলাদেশ    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

স্যামসন এইচ. চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উদযাপিত

সুরমা নিউজ
ডেস্ক নিউজ, ৯ ফলোয়ার
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ এএম

স্যামসন এইচ. চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উদযাপিত
স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ. চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মৃতিকথা সংকলনের মোড়ক উন্মোচন করা হয়। সংগৃহীত

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ. চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে অবস্থিত এসএফবিএল অ্যারেনায় এক বিশেষ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তার জীবন, কর্ম ও আদর্শ নিয়ে সংকলিত বিশেষ স্মৃতিকথার বই ‘স্যামসন এইচ. চৌধুরী: স্টোরিজ অব আনকম্প্রোমাইজিং ইন্টিগ্রিটি’-এর মোড়ক উন্মোচন করা হয়। স্যামসন এইচ. চৌধুরীর সান্নিধ্যে আসা বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী নেতা ও পরিবারের সদস্যদের স্মৃতিকথা ও অনুভূতির সংকলনে বইটি প্রকাশিত হয়েছে।

স্মরণ অনুষ্ঠানে মূল বক্তব্য প্রদান করেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন স্কয়ার ফ্যাশনস লিমিটেডের পরিচালক সানচিয়া চৌধুরী এবং আমন্ত্রিত অতিথি হিসেবে স্মৃতিচারণ করেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান। এছাড়া অনুষ্ঠানে স্যামসন এইচ. চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র ‘স্যামসন: থ্রু অ্যা সনের লেন্স’-এর সংক্ষিপ্ত অংশ প্রদর্শন করা হয়।

উল্লেখ্য, স্যামসন এইচ. চৌধুরীর মানবিক আদর্শকে ধারণ করে অনিতা-স্যামসন ফাউন্ডেশন ও স্কয়ার পরিবার দেশব্যাপী বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব উদ্যোগের মধ্যে রয়েছে মোবাইল স্বাস্থ্যসেবা, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা কার্যক্রম, পোশাকশ্রমিকদের বিনামূল্যে চক্ষুশিবির, নারী ফুটবলারদের সহায়তা এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জাতিসংঘের মঞ্চে জিয়া ও খালেদার পর এবার তারেক

সৌদি আরবের মক্কাসহ কয়েকটি অঞ্চলে জরুরি সতর্কতা জারি

আরসিইপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি: গঠিত হচ্ছে বিশেষ ওয়ার্কিং গ্রুপ

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন

সুরমা নিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

স্যামসন এইচ. চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উদযাপিত

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ. চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে অবস্থিত এসএফবিএল অ্যারেনায় এক বিশেষ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তার জীবন, কর্ম ও আদর্শ নিয়ে সংকলিত বিশেষ স্মৃতিকথার বই ‘স্যামসন এইচ. চৌধুরী: স্টোরিজ অব আনকম্প্রোমাইজিং ইন্টিগ্রিটি’-এর মোড়ক উন্মোচন করা হয়। স্যামসন এইচ. চৌধুরীর সান্নিধ্যে আসা বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী নেতা ও পরিবারের সদস্যদের স্মৃতিকথা ও অনুভূতির সংকলনে বইটি প্রকাশিত হয়েছে।

স্মরণ অনুষ্ঠানে মূল বক্তব্য প্রদান করেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন স্কয়ার ফ্যাশনস লিমিটেডের পরিচালক সানচিয়া চৌধুরী এবং আমন্ত্রিত অতিথি হিসেবে স্মৃতিচারণ করেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান। এছাড়া অনুষ্ঠানে স্যামসন এইচ. চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র ‘স্যামসন: থ্রু অ্যা সনের লেন্স’-এর সংক্ষিপ্ত অংশ প্রদর্শন করা হয়।

উল্লেখ্য, স্যামসন এইচ. চৌধুরীর মানবিক আদর্শকে ধারণ করে অনিতা-স্যামসন ফাউন্ডেশন ও স্কয়ার পরিবার দেশব্যাপী বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব উদ্যোগের মধ্যে রয়েছে মোবাইল স্বাস্থ্যসেবা, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা কার্যক্রম, পোশাকশ্রমিকদের বিনামূল্যে চক্ষুশিবির, নারী ফুটবলারদের সহায়তা এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প।

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x