বাংলাদেশ    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা নিয়ে এবি পার্টির ক্ষোভ

সুরমা নিউজ
ডেস্ক নিউজ, ৯ ফলোয়ার
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ এএম

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা নিয়ে এবি পার্টির ক্ষোভ
এবি পার্টির লোগোফাইল ছবি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই গণ–অভ্যুত্থানের পরিচিত মুখ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনাকে কোনোভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই। আজ রোববার এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ওহাব মিনার ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে এই মন্তব্য করেন।

চাঁদাবাজির কারণে গত শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন সালমান মুক্তাদির। তিনি রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাঙচুরের ভিডিও প্রকাশ করে জানান যে তাদের স্টুডিও ধ্বংস হয়ে গেছে। এবি পার্টির দুই নেতার যৌথ বিবৃতিতে বলা হয়, এটি নিছক কোনো বিচ্ছিন্ন অপরাধের ঘটনা নয় এবং এটি রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করে।

নেতারা বলেন, চাঁদার দাবিতে যদি সশস্ত্র দুর্বৃত্তরা প্রকাশ্যে এমন তাণ্ডব চালানোর সাহস পায়, তাহলে সাধারণ মানুষ নিরাপত্তা চাইবে কার কাছে? রাজধানীতেই যদি এমন ঘটনা ঘটে, তবে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। জুলাইয়ের গণ–আকাঙ্ক্ষা ছিল ভয়, দখল, চাঁদাবাজি ও রাজনৈতিক সন্ত্রাসের অবসান ঘটানো।

আন্দোলনের পরও যদি নতুন পরিচয়ে একই ধরনের দখলদারি ও সন্ত্রাস ফিরে আসে, তবে তা জনগণের সঙ্গে প্রতারণার শামিল বলে উল্লেখ করেন এবি পার্টির নেতারা। এই অভিযোগ আমলে নিয়ে আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে আহ্বান জানিয়েছেন তাঁরা। যৌথ বিবৃতিতে আরও বলা হয়, কোনো রাজনৈতিক পরিচয়েই অপরাধীদের পরিত্রাণ পাওয়ার সুযোগ নেই।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জাতিসংঘের মঞ্চে জিয়া ও খালেদার পর এবার তারেক

সৌদি আরবের মক্কাসহ কয়েকটি অঞ্চলে জরুরি সতর্কতা জারি

আরসিইপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি: গঠিত হচ্ছে বিশেষ ওয়ার্কিং গ্রুপ

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন

সুরমা নিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা নিয়ে এবি পার্টির ক্ষোভ

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই গণ–অভ্যুত্থানের পরিচিত মুখ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনাকে কোনোভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই। আজ রোববার এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ওহাব মিনার ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে এই মন্তব্য করেন।

চাঁদাবাজির কারণে গত শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন সালমান মুক্তাদির। তিনি রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাঙচুরের ভিডিও প্রকাশ করে জানান যে তাদের স্টুডিও ধ্বংস হয়ে গেছে। এবি পার্টির দুই নেতার যৌথ বিবৃতিতে বলা হয়, এটি নিছক কোনো বিচ্ছিন্ন অপরাধের ঘটনা নয় এবং এটি রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করে।

নেতারা বলেন, চাঁদার দাবিতে যদি সশস্ত্র দুর্বৃত্তরা প্রকাশ্যে এমন তাণ্ডব চালানোর সাহস পায়, তাহলে সাধারণ মানুষ নিরাপত্তা চাইবে কার কাছে? রাজধানীতেই যদি এমন ঘটনা ঘটে, তবে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। জুলাইয়ের গণ–আকাঙ্ক্ষা ছিল ভয়, দখল, চাঁদাবাজি ও রাজনৈতিক সন্ত্রাসের অবসান ঘটানো।

আন্দোলনের পরও যদি নতুন পরিচয়ে একই ধরনের দখলদারি ও সন্ত্রাস ফিরে আসে, তবে তা জনগণের সঙ্গে প্রতারণার শামিল বলে উল্লেখ করেন এবি পার্টির নেতারা। এই অভিযোগ আমলে নিয়ে আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে আহ্বান জানিয়েছেন তাঁরা। যৌথ বিবৃতিতে আরও বলা হয়, কোনো রাজনৈতিক পরিচয়েই অপরাধীদের পরিত্রাণ পাওয়ার সুযোগ নেই।

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x