বাংলাদেশ    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

আগস্টে যুক্তরাজ্যের বাজারে ঘুরে দাঁড়িয়েছে পোশাক রফতানি

সুরমা নিউজ
ডেস্ক নিউজ, ৯ ফলোয়ার
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ এএম

আগস্টে যুক্তরাজ্যের বাজারে ঘুরে দাঁড়িয়েছে পোশাক রফতানি
আগস্ট মাসে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে। ফাইল ছবি

জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে যুক্তরাজ্যের বাজারে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি। আগস্টে দেশটিতে পোশাক রফতানি ১০ দশমিক ৫৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে যুক্তরাজ্যে পোশাক রফতানি থেকে আয় বেড়েছে ৩ দশমিক ৭৪ শতাংশ।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে যুক্তরাজ্যে তৈরি পোশাক রফতানি হয়েছে ৯১৫ দশমিক ৬৩ মিলিয়ন মার্কিন ডলারের। গত অর্থবছরের একই সময়ে রফতানি আয় ছিল ৮৮২ দশমিক ৬২ মিলিয়ন ডলার। সে হিসাবে দুই মাসে রফতানি আয় বেড়েছে ৩৩ দশমিক ১ মিলিয়ন ডলার।

উল্লেখ্য, জুলাইয়ে যুক্তরাজ্যে পোশাক রফতানি গত বছরের একই মাসের তুলনায় ২ দশমিক ৪৪ শতাংশ কমেছিল। এর পর আগস্টে রফতানি ১০ দশমিক ৫৩ শতাংশ বেড়ে জুলাইয়ের দুর্বলতা কাটিয়ে ওঠে। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পোশাক রফতানির মাসিক গড় দাঁড়িয়েছে ৪৫৭ দশমিক ৮২ মিলিয়ন ডলারে।

বিপরীতে ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাজ্যে পোশাক রফতানি থেকে মোট আয় হয়েছিল ৪ দশমিক ৩৯ বিলিয়ন ডলার, যার মাসিক গড় ছিল ৩৬৫ দশমিক ৭১ মিলিয়ন ডলার। অর্থাৎ, চলতি অর্থবছরের প্রথম দু’মাসে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রফতানির মাসিক গড় গত অর্থবছরের মাসিক গড়ের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি।

মাত্র দুই মাসে গত অর্থবছরের পুরো বছরের রফতানি আয়ের ২০ দশমিক ৮৬ শতাংশ অর্জিত হয়েছে। ইপিবির তথ্য অনুযায়ী, আগস্টের দুই অঙ্কের প্রবৃদ্ধি মূলত অর্থবছরের শুরুতে যুক্তরাজ্যের বাজারে সামগ্রিক রফতানি প্রবৃদ্ধি ধরে রাখতে সহায়তা করেছে। যুক্তরাজ্য বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম প্রধান রফতানি বাজার।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম

জাতিসংঘের মঞ্চে জিয়া ও খালেদার পর এবার তারেক

সৌদি আরবের মক্কাসহ কয়েকটি অঞ্চলে জরুরি সতর্কতা জারি

আরসিইপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি: গঠিত হচ্ছে বিশেষ ওয়ার্কিং গ্রুপ

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন

দেশে আরও চার নতুন ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন

সুরমা নিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

আগস্টে যুক্তরাজ্যের বাজারে ঘুরে দাঁড়িয়েছে পোশাক রফতানি

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে যুক্তরাজ্যের বাজারে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি। আগস্টে দেশটিতে পোশাক রফতানি ১০ দশমিক ৫৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে যুক্তরাজ্যে পোশাক রফতানি থেকে আয় বেড়েছে ৩ দশমিক ৭৪ শতাংশ।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে যুক্তরাজ্যে তৈরি পোশাক রফতানি হয়েছে ৯১৫ দশমিক ৬৩ মিলিয়ন মার্কিন ডলারের। গত অর্থবছরের একই সময়ে রফতানি আয় ছিল ৮৮২ দশমিক ৬২ মিলিয়ন ডলার। সে হিসাবে দুই মাসে রফতানি আয় বেড়েছে ৩৩ দশমিক ১ মিলিয়ন ডলার।

উল্লেখ্য, জুলাইয়ে যুক্তরাজ্যে পোশাক রফতানি গত বছরের একই মাসের তুলনায় ২ দশমিক ৪৪ শতাংশ কমেছিল। এর পর আগস্টে রফতানি ১০ দশমিক ৫৩ শতাংশ বেড়ে জুলাইয়ের দুর্বলতা কাটিয়ে ওঠে। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পোশাক রফতানির মাসিক গড় দাঁড়িয়েছে ৪৫৭ দশমিক ৮২ মিলিয়ন ডলারে।

বিপরীতে ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাজ্যে পোশাক রফতানি থেকে মোট আয় হয়েছিল ৪ দশমিক ৩৯ বিলিয়ন ডলার, যার মাসিক গড় ছিল ৩৬৫ দশমিক ৭১ মিলিয়ন ডলার। অর্থাৎ, চলতি অর্থবছরের প্রথম দু’মাসে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রফতানির মাসিক গড় গত অর্থবছরের মাসিক গড়ের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি।

মাত্র দুই মাসে গত অর্থবছরের পুরো বছরের রফতানি আয়ের ২০ দশমিক ৮৬ শতাংশ অর্জিত হয়েছে। ইপিবির তথ্য অনুযায়ী, আগস্টের দুই অঙ্কের প্রবৃদ্ধি মূলত অর্থবছরের শুরুতে যুক্তরাজ্যের বাজারে সামগ্রিক রফতানি প্রবৃদ্ধি ধরে রাখতে সহায়তা করেছে। যুক্তরাজ্য বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম প্রধান রফতানি বাজার।

সুরমা নিউজ

CHIEF EDITOR:
Farid Ahmed Reza
EDITOR:
Shamsul Alam Liton

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x